Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি: ইসি সচিব আখতার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2025, 03:00 pm
Last modified: 10 December, 2025, 03:04 pm

Related News

  • রাষ্ট্রপতি ও আইজিপির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, ডিবির হাতে গ্রেপ্তার যুবক
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
  • স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি: ইসি সচিব আখতার

আজ বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
টিবিএস রিপোর্ট
10 December, 2025, 03:00 pm
Last modified: 10 December, 2025, 03:04 pm
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন সিইসিসহ চার নির্বাচন কমিশনার। ছবি: জহির রায়হান/টিবিএস

সুষ্ঠু ও ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সচিব আখতার আহমেদ। আজ বুধবার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, 'সুষ্ঠু ও ভালো নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তা করার বিষয়ে রাষ্ট্রপতি আশ্বাস দিয়েছেন।'

বৈঠকে সিইসির পক্ষ থেকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদ নির্বাচনের দিনই গণভোট নিয়ে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও বৈঠকে ভোটের সময় বাড়ানো, ইসির সার্বিক বিষয়, প্রবাসী ভোট বিষয়ে সিইসি জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনে সাথে সাক্ষাৎ করতে যান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার।। আজ সকাল ১১টা ৪০ মিনিটে দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দেন তারা। বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রপতির সঙ্গে তাদের সৌজন্য সাক্ষাৎ হয়।

নিয়ম অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে ভাষণের মাধ্যম ভোটের তফসিল ঘোষণা করেন।

আজ বিকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করার কথা রয়েছে।

এদিকে, আজ সকাল থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থাও তুলনামূলকভাবে জোরদার করা হয়েছে।

জানা গেছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ রেখে তফসিল ঘোষণা করা হবে। সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পযন্ত চলবে।

Related Topics

টপ নিউজ

সিইসি / রাষ্ট্রপতি / সাক্ষাৎ / তফসিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • রাষ্ট্রপতি ও আইজিপির নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণা, ডিবির হাতে গ্রেপ্তার যুবক
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
  • স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net