Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
তিন মাসে ব্যাংকে কোটিপতি অ্যাকাউন্ট বাড়ল ৭৩৪, আমানত কমল ৫৯,০০০ কোটি টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 December, 2025, 08:55 am
Last modified: 08 December, 2025, 08:56 am

Related News

  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • প্রায় দুই মাস পর ফের নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

তিন মাসে ব্যাংকে কোটিপতি অ্যাকাউন্ট বাড়ল ৭৩৪, আমানত কমল ৫৯,০০০ কোটি টাকা

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট থাকা মানেই ওই ব্যক্তি কোটিপতি নন। এসব হিসাবের বড় একটি অংশই বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার। এ ছাড়া একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্টও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে।
টিবিএস রিপোর্ট
08 December, 2025, 08:55 am
Last modified: 08 December, 2025, 08:56 am
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশের ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টধারীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে নতুন করে ৭৩৪টি কোটি টাকার অ্যাকাউন্ট যুক্ত হয়েছে। তবে অ্যাকাউন্টধারীর সংখ্যা বাড়লেও বিস্ময়করভাবে এসব অ্যাকাউন্টে জমাকৃত অর্থের পরিমাণ কমেছে। আলোচ্য তিন মাসে কোটিপতি এসব অ্যাকাউন্ট থেকে আমানত কমেছে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের জুন মাস শেষে ব্যাংক খাতে কোটি টাকার বেশি আমানত থাকা অ্যাকাউন্টধারীর সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৩৩৬টি। সেপ্টেম্বর প্রান্তিকে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭০টিতে। অর্থাৎ তিন মাসের ব্যবধানে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে ৭৩৪টি।

তবে অ্যাকাউন্ট বাড়লেও এসব অ্যাকাউন্টে আমানতের স্থিতি উল্টো কমেছে। জুন শেষে কোটি টাকার অ্যাকাউন্টে মোট জমার পরিমাণ ছিল ৮ লাখ ৮০ হাজার ৭৭২ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা কমে দাঁড়িয়েছে ৮ লাখ ২১ হাজার ৫৬২ কোটি টাকায়। ফলে তিন মাসে এসব অ্যাকাউন্ট থেকে ৫৯ হাজার ২০৯ কোটি টাকা কমে গেছে।

এর আগের প্রান্তিকেও (মার্চ-জুন) কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে দেখা গেছে। মার্চ শেষে কোটি টাকার অ্যাকাউন্ট ছিল ১ লাখ ২১ হাজার ৩৬২টি, যা জুন শেষে ৫ হাজার ৯৭৪টি বেড়েছিল।

এদিকে কোটি টাকার অ্যাকাউন্টের পাশাপাশি ব্যাংক খাতে সামগ্রিক অ্যাকাউন্টের সংখ্যাও বেড়েছে। জুন শেষে মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ছিল ১৬ কোটি ৯০ লাখ ২ হাজার ৬৭১টি। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৫ লাখ ৯৬ হাজার ৭০০টিতে। সে হিসেবে তিন মাসে মোট ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৫৫ লাখ ৯৪ হাজার ২৯টি।

দীর্ঘমেয়াদি পরিসংখ্যানেও কোটি টাকার অ্যাকাউন্ট বাড়ার চিত্র পাওয়া গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য ও কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে কোটি টাকার অ্যাকাউন্ট ছিল ১ লাখ ১৬ হাজার ৯০৮টি। ২০২৪ সালের ডিসেম্বরে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ১ লাখ ২১ হাজার ৩৬২টিতে। আর চলতি ২০২৫ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে ব্যাংক খাতে কোটি টাকার অ্যাকাউন্টধারীর সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৭০টিতে পৌঁছেছে।

তবে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তারা জানান, ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্ট থাকা মানেই ওই ব্যক্তি কোটিপতি নন। এসব হিসাবের বড় একটি অংশই বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার। এ ছাড়া একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্টও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে।
 
Related Topics

টপ নিউজ

কোটিপতি অ্যাকাউন্ট / বাংলাদেশ ব্যাংক / আমানত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • এক বছরের ব্যবধানে সরকারের অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ১.৫১ লাখ কোটি টাকা
  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • প্রায় দুই মাস পর ফের নিলামে ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • রেমিট্যান্সের ডলারের দাম ১২২.৯০ টাকার মধ্যে রাখার মৌখিক নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net