Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
ইংরেজি জানায় বিদেশে একই কাজে ইন্ডিয়ানদের বেতন বাংলাদেশিদের ৩ গুণ: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 December, 2025, 04:15 pm
Last modified: 06 December, 2025, 08:26 pm

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা
  • কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার দাবি নাকচ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের
  • নির্বাচনে ৫৫ শতাংশ ভোটার উপস্থিতির আশা পররাষ্ট্র উপদেষ্টার

ইংরেজি জানায় বিদেশে একই কাজে ইন্ডিয়ানদের বেতন বাংলাদেশিদের ৩ গুণ: পররাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, ‘ইন্ডিয়া থেকে গেছে ইংরেজি বলতে পারে, তার বেতন যা; আমাদের এখান থেকে গিয়ে একই কাজ করছে, একই জায়গায় কিন্তু ইংরেজি বলতে না পারার কারণে তার বেতন তিন ভাগের এক ভাগ। তার জন্যও কিন্তু ওই প্রতিষ্ঠান তিন গুণ বেতন দিচ্ছে। কিন্তু দুই গুণ যায় কফিলের পকেটে।
টিবিএস রিপোর্ট
06 December, 2025, 04:15 pm
Last modified: 06 December, 2025, 08:26 pm
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিদেশে কাজ করছে স্রেফ প্লেট পরিষ্কার করার কিন্তু ইংরেজি যে বলতে পারে, তার বেতন তিন গুণ বেশি হয়।

শনিবার (৬ ডিসেম্বর) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 'ইন্ডিয়া থেকে গেছে ইংরেজি বলতে পারে, তার বেতন যা; আমাদের এখান থেকে গিয়ে একই কাজ করছে, একই জায়গায় কিন্তু ইংরেজি বলতে না পারার কারণে তার বেতন তিন ভাগের এক ভাগ। কারণ সে যায় কফিলের মাধ্যমে। তার জন্যও কিন্তু ওই প্রতিষ্ঠান তিন গুণ বেতন দিচ্ছে। কিন্তু দুই গুণ যায় কফিলের পকেটে। আগে থেকে চুক্তি আছে যে সে তাকে ১০০ টাকা দেবে। কাজেই সে ৩০০ টাকা পেলেও বাকি ২০০ টাকা তার নিজের পকেটে যাচ্ছে। আইনগতভাবে এখানে কোনো নিয়ম ভঙ্গ করছে না সে।'

ভাষাগত দক্ষতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'যে ছেলেটা আরবি বলতে পারে সে মিডিল ইস্টে গেলে তার বেতন দ্বিগুণ হয়ে যায়। ইংরেজি যে বলতে পারে তার বেতন তিন গুণ হয়। আপনারা ভাষা শেখান। জাপানিজ শেখান, কোরিয়ান শেখান। কোরিয়ানদেরও একই অবস্থা এবং ইনফ্যাক্ট আপনারা আরবিও শেখান।'

তিনি আরও বলেন, 'বিদেশে অন্যান্য দক্ষতার মধ্যে নার্সিং আছে। নার্সিং এবং ভাষা—এই দুইটার যদি কম্বিনেশন হয়, ইউরোপের যেকোনো দেশে চাকরি আছে। অসংখ্য পদ খালি তাদের। তারা তাদের হেলথ সিস্টেম ম্যানেজ করতে পারছে না নার্সের অভাবে। তবে নার্সিংটা অবশ্য হতে হবে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের।'

বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, 'দুটো সেক্টরে আমাদের মেজর ইনভেস্টমেন্ট প্রয়োজন। একটা হচ্ছে শিক্ষা, আরেকটা হচ্ছে স্বাস্থ্য। কারণ আমাদের হিউম্যান রিসোর্স (মানব সম্পদ) ছাড়া সত্যিকার অর্থে অন্য কোনো রিসোর্স নেই। হিউম্যান রিসোর্সের মূল বিষয় এই দুইটা জিনিস।'

বাজেট বরাদ্দ নিয়ে উপদেষ্টা বলেন, 'আমি সবসময় জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতের জন্য আর ৫ শতাংশ শিক্ষাখাতের জন্য রাখার কথা বলি। এটা যদি আপনারা অ্যাচিভ করতে পারেন তাহলে আপনাদের বাকিগুলো করার দরকার নেই। রাস্তা ভাঙা থাকলেও কিন্তু চলবে। আমি বলি না যে রাস্তা ভাঙা থাকা উচিত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দুইটা খাত।'

মতবিনিময় সভায় রংপুর জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রাণিসম্পদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা নিজ নিজ প্রতিষ্ঠানের সমস্যার কথা তুলে ধরেন।

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্র উপদেষ্টা / রংপুর / ইংরেজি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা
  • কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার দাবি নাকচ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের
  • নির্বাচনে ৫৫ শতাংশ ভোটার উপস্থিতির আশা পররাষ্ট্র উপদেষ্টার

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net