Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
রোববারের বৈঠকের পর যেকোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 December, 2025, 06:35 pm
Last modified: 02 December, 2025, 07:13 pm

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

রোববারের বৈঠকের পর যেকোনো দিন নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। সরকারের তরফ থেকেও একই সময়ে ভোট হওয়ার কথা বলা হচ্ছে। ৭ ডিসেম্বরের কমিশন সভায় তারিখগুলো পর্যালোচনা করে কিছু আনুষ্ঠানিকতা সেরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্ধারিত দিনে জাতির উদ্দেশে ভাষণে দুই ভোটের (সংসদ ও গণভোট) সময় জানাবেন।
টিবিএস রিপোর্ট
02 December, 2025, 06:35 pm
Last modified: 02 December, 2025, 07:13 pm
ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে আগামী ৭ ডিসেম্বর (রোববার) সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ওই সভার পরই যেকোনো দিন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এবার সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, 'নির্বাচনের সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। তফসিল ঘোষণার দিন-তারিখও পরবর্তী কমিশন সভায় আমরা বসে সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত নেব।'

তফসিল ঘোষণার সম্ভাব্য সময় সম্পর্কে এই কমিশনার বলেন, 'তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের কথা তো আমরা বলে আসছি। সেক্ষেত্রে ৮ ডিসেম্বর থেকে যেকোনো দিন হবে। আর ভোটের তারিখও ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে—এমন সময়। তফসিল থেকে দু'মাস হিসাব করলে সুনির্দিষ্ট তারিখ পাওয়া যাবে।'

ইতোমধ্যে নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। সরকারের তরফ থেকেও একই সময়ে ভোট হওয়ার কথা বলা হচ্ছে। ৭ ডিসেম্বরের কমিশন সভায় তারিখগুলো পর্যালোচনা করে কিছু আনুষ্ঠানিকতা সেরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্ধারিত দিনে জাতির উদ্দেশে ভাষণে দুই ভোটের (সংসদ ও গণভোট) সময় জানাবেন।

ভোটের সময় ও গোপন কক্ষ বাড়ানোর পরিকল্পনা

ইসি সূত্রে জানা গেছে, এবার প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে ২ লাখ ৪৪ হাজার ভোটকক্ষ (পোলিং বুথ) বিবেচনা করা হয়েছে। সংসদের ভোটের দিনই গণভোট হবে এবং ভোটাররা দুটি আলাদা ব্যালটে ভোট দেবেন।

এ বিষয়ে ইসি আনোয়ারুল ইসলাম জানান, গণভোট ও সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গত ২৯ নভেম্বর রাজধানীতে 'মক ভোটিং' বা মহড়া ভোটের আয়োজন করা হয়। সেই অভিজ্ঞতায় দেখা গেছে, সংসদ ও গণভোট একসঙ্গে নিতে সময় তুলনামূলক বেশি লাগছে।

তাই ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া প্রতি ভোটকক্ষে একটির পরিবর্তে গোপন কক্ষ (যেখানে সিল দিয়ে ভোট দেওয়া হয়) বাড়ানোর চিন্তাও রয়েছে কমিশনের।

তফসিল ও ৬০ দিনের হিসাব

নির্বাচন কমিশনের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, ভোটের ৬০ দিন আগে তফসিল ঘোষণা করার কথা ছিল। তবে এ বিষয়ে গত সপ্তাহে এক প্রশ্নের জবাবে ইসি আব্দুর রহমান মাসুদ টিবিএসকে বলেন, '৬০ দিন বাধ্যতামূলক নয়। এটি ৫৮ কিংবা ৬২ দিনও হতে পারে। মোটামুটি ৬০ দিনের কাছাকাছি হিসাব ধরা হয়েছে।'

দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল ও সাধারণ জনগণের মধ্যে আলোচনা চলছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনে কমিশন ইতোমধ্যে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছে।

উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়েই মূলত আনুষ্ঠানিক নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়। তফসিল ঘোষণার পর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়া, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের সুযোগ পান। তফসিলের মাধ্যমেই নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়।
 

Related Topics

টপ নিউজ

ইসি / নির্বাচন / নির্বাচন কমিশন / ইসি আনোয়ারুল / তফসিল ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
    নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

Most Read

1
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

2
এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম। ছবি: টিবিএস
বাংলাদেশ

নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা যোগ দিতে পারবে এনসিপিতে: নাহিদ ইসলাম

3
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net