Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 15, 2026
স্থানীয় সিরামিক পণ্যে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 March, 2021, 05:45 pm
Last modified: 02 March, 2021, 05:51 pm

Related News

  • গ্যাস সংকটে খাদের কিনারে সিরামিক শিল্প, অনেক কারখানা চলছে ৩৪–৪০ শতাংশ সক্ষমতায়
  • গ্যাস সংকটে বিপর্যস্ত প্লাস্টিক ও সিরামিক শিল্প
  • ক্রমবর্ধমান করের চাপে টিকে থাকতে হিমশিম খাচ্ছে দেশের আনুষ্ঠানিক আইসক্রিম খাত
  • আমদানিকৃত টায়ারে ২০% সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি আমদানিকারক ও ডিলারদের  
  • ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ, দাম বাড়বে টায়ারের; বাড়বে পরিবহন ব্যয়

স্থানীয় সিরামিক পণ্যে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি ব্যবসায়ীদের

সিরামিক উৎপাদনের জন্য আমদানিকৃত কাঁচামালের শুল্ক অনেক বেশি উল্লেখ করে তা ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাবও দিয়েছেন তারা।
টিবিএস রিপোর্ট
02 March, 2021, 05:45 pm
Last modified: 02 March, 2021, 05:51 pm
ছবি: সংগৃহীত

দেশে উৎপাদিত টাইলস ও স্যানিটারি পণ্যে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন দেশের সিরামিকস পণ্য উৎপাদনকারীরা।  

সিরামিক উৎপাদনের জন্য আমদানিকৃত কাঁচামালের শুল্ক অনেক বেশি উল্লেখ করে তা ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাবও দিয়েছেন তারা। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ২০২১-২২ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এই প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। এনবিআর সম্মেলন কক্ষে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা অনুষ্ঠিত হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা জানান, দেশে এখন প্রায় ৯ হাজার কোটি টাকা বিনিয়োগের ৬৮টি সিরামিক শিল্প কারখানা রয়েছে। এই বিপুল সংখ্যক কারখানা দেশের প্রায় ৯০ শতাংশ চাহিদা পূরণ করছে।

তিনি বলেন, "শ্রম ঘন এই শিল্পটি আমাদের দেশের জন্য অনেক বেশি উপযোগী হলেও এর প্রায় ৯০ শতাংশ কাঁচামাল আমদানি নির্ভর। এই আমদানি পণ্যের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের ফলে আমরা বিদেশি প্রতিযোগীদের সঙ্গে পেরে উঠছি না। তাই এই খাতের আমদানি শুল্ক ৫ শতাংশে নামিয়ে আনার অনুরোধ জানাচ্ছি ।"

এই খাতে ব্যবহৃত জিরকোনিয়াম সিলিকেট, প্রিন্টিং ইঙ্ক, কাভার কোট, ন্যানো ক্যামিকেলস, ক্যালসিয়ামসহ অনেক ধরনের কাঁচামাল সম্পূর্ণ আমদানির ওপর নির্ভরশীল জানিয়ে সিরাজুল ইসলাম বলেন, "এসব কাঁচামালের উপর ক্ষেত্রভেদে এখন প্রায় ৯০ শতাংশ পর্যন্ত নানা ধরনের শুল্ক রয়েছে,"

সিরামিক এখন আর বিলাসবহুল দ্রব্য নয় জানিয়ে সংগঠনটি বলছে, সময়ের পরিবর্তনের কারণে এখন অধিকাংশ মানুষের বাসাতেই টাইলস ও স্যানিটারি পণ্য ব্যবহার করতে হয়। ফলে এর ওপর  ১৫ ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূ্র্ণ প্রত্যাহার করা দরকার বলে জানায় সংগঠনটি।  

সিরাজুল ইসলাম বলেন, "এখন অনেক ব্যবসায়ী অতিরিক্ত শুল্কায়নের ফলে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করছেন। শুল্ক ও সম্পূরক শুল্ক উঠিয়ে দিলে বিশ্বাস অবিশ্বাসের জায়গা উঠে যাবে।"

সিরামিক শিল্পের ক্লে আমদানির পর তার ময়েশ্চার হিসাবে ৩৫ শতাংশ পর্যন্ত অবচয় সুবিধা দাবি করেন সংগঠনটির সহ সভাপতি ও মুন্নু সিরামিকসের ভাইস চেয়ারম্যান মইনুল হোসেন। এনবিআর বর্তমানে ২৫ শতাংশ পর্যন্ত ময়েশ্চার হিসাবে অবচয় সুবিধা দিয়ে থাকে। 

ইকোনমিকস জোনে স্থাপিত নতুন কারখানা কর অবকাশ সুবিধা পেলে বিদ্যমান কারখানাগুলোর জন্য একই রকম সুবিধা রাখার প্রস্তাব করেন তিনি। 

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, দেশীয় শিল্পের বিকাশ ও স্বার্থ রক্ষা করা এনবিআর এর লক্ষ্য ও উদ্দেশ্য।

"সকল ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আমরা প্রত্যেক বাজেটের আগে আলোচনা করি, যাতে দেশের শিল্প উন্নয়নে তাদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি।" বলেন তিনি। 
 
Related Topics

টপ নিউজ

সিরামিক শিল্প / সিরামিক ব্যবসা / সিরামিক পণ্য / সম্পূরক শুল্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ওয়াশিংটন পোস্ট
    গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
    একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • ছবি: টিবিএস
    ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন
  • ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
    ‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

Related News

  • গ্যাস সংকটে খাদের কিনারে সিরামিক শিল্প, অনেক কারখানা চলছে ৩৪–৪০ শতাংশ সক্ষমতায়
  • গ্যাস সংকটে বিপর্যস্ত প্লাস্টিক ও সিরামিক শিল্প
  • ক্রমবর্ধমান করের চাপে টিকে থাকতে হিমশিম খাচ্ছে দেশের আনুষ্ঠানিক আইসক্রিম খাত
  • আমদানিকৃত টায়ারে ২০% সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি আমদানিকারক ও ডিলারদের  
  • ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ, দাম বাড়বে টায়ারের; বাড়বে পরিবহন ব্যয়

Most Read

1
ছবি: ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

গণিতের বড় এক আবিষ্কারের দ্বারপ্রান্তে ছিলেন এই গণিতবিদ, এরপরই কৃতিত্ব ছিনিয়ে নিল এআই

2
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

3
একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত
বাংলাদেশ

একের পর এক ফল জালিয়াতির অভিযোগ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তিন কর্মী সাময়িক বরখাস্ত

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডাকসুতে জিন্নাহর ছবির প্রতিবাদে গোলাম আজমকে জুতাপেটার ছবি টাঙাল ছাত্র ফেডারেশন

6
ব্রিকস সম্মেলনের নৈশভোজে সম্পূর্ণ নিরামিষ আয়োজন করা হয়। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

‘ভারতের ৮০% মানুষ আমিষভোজী’: ব্রিকস সম্মেলনে শুধু নিরামিষ খাওয়ানো নিয়ে তুমুল বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net