Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
বেসরকারি বিনিয়োগে আস্থা ফিরছে না, নিম্নমুখী দিকেই ঋণ প্রবৃদ্ধি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 March, 2021, 09:30 pm
Last modified: 02 March, 2021, 12:42 am

Related News

  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে
  • বেসরকারি খাতের ঋণ-প্রবৃদ্ধি কমতির দিকেই
  • সংকটময় এক সপ্তাহ: বর্ধিত মাশুল, ভয়াবহ আগুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাণিজ্য শৃঙ্খল
  • সরাসরি জাহাজ চলাচল, আমদানি শর্ত শিথিল: পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ১০%
  • আরাকান সংকটে অচল টেকনাফ স্থলবন্দর: আমদানি-রপ্তানি বিপর্যস্ত, রাজস্ব আয় প্রায় শূন্যের কোঠায়

বেসরকারি বিনিয়োগে আস্থা ফিরছে না, নিম্নমুখী দিকেই ঋণ প্রবৃদ্ধি

চলতি অর্থবছরের জন্য বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৪.৮ শতাংশ
টিবিএস রিপোর্ট
01 March, 2021, 09:30 pm
Last modified: 02 March, 2021, 12:42 am
জানুয়ারিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ৮.৩২ শতাংশে নেমে আসে। সংগৃহীত ছবি

করোনার প্রকোপ কমতে শুরু করলেও বেসরকারিখাতে বিনিয়োগের ক্ষেত্রে চলতি অর্থবছরের সপ্তম মাসেও আস্থা ফেরেনি। অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনীতি গতি-প্রকৃতি দেখেই বিনিয়োগে ধীর গতিতে সিদ্ধান্ত নিচ্ছেন উদ্যোক্তারা। 

এর সামগ্রিক প্রভাব পড়ছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে। ডিসেম্বরের পর জানুয়ারিতেও এই ঋণ প্রবৃদ্ধি নিম্নমুখী। জানুয়ারিতে এই হার ৮.৩২ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ৮.৩৭ শতাংশ। চলতি অর্থবছরের জন্য বেসরকারিখাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ১৪.৮ শতাংশ।  

ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাশেম খান- এ প্রসঙ্গে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "কোভিডের আগে থেকেই বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমতির দিকে ছিল। কোভিডের পর সেটা আরো প্রবল হয়েছে। কোভিড পূর্ববর্তী বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগেরে ক্ষেত্রে চট করে সিদ্ধান্ত নিলেও, এখন অনেক ভেবেচিন্তেই এগোচ্ছেন। তার প্রভাবই পড়ছে ঋণ প্রবৃদ্ধিতে।"

তিনি বলেন, টিকা কর্মসূচি শুরু হওয়ায় চলতি বছরের মধ্যেই বিনিয়োগের ক্ষেত্রে আস্থা ফিরে আসবে। কারণ, অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি শুরু হয়েছে। 

তবে রপ্তানি গন্তব্যের বাজারে কোভিড পরিস্থিতির উন্নতি না হলে; রপ্তানি আয়ের ক্ষেত্রে এটি নেতিবাচক প্রভাব ফেলবে। আর রপ্তানি আগের পর্যায়ে না গেলে, বিনিয়োগেও এর প্রভাব পড়বে বলে তিনি মনে করেন।

বেসরকারি বিনিয়োগে আস্থা ফিরে না আসার চিত্র- আমদানি পরিস্থিতিতেও ফুঠে ওঠছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাস জুলাই-ডিসেম্বরে মোট আমদানি ব্যয় কমেছে ৬.৮ শতাংশ। 

একই সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি করার জন্য এলসি খোলার পরিমাণ আগের অর্থবছরের জুলাই-ডিসেম্বর এর তুলনায় ১১.৩৪ শতাংশ কমেছে। অন্যদিকে এলসি সেটেলমেন্ট কমেছে ৩৭.৫৮ শতাংশ।

অর্থাৎ, নতুন করে বিনিয়োগের জন্য যেমন মূলধনী যন্ত্রপাতি আনতে আগ্রহী হচ্ছেন না উদ্যোক্তারা। অন্যদিক্‌ আগে যেসব এলসি খুলেছিলেন সেগুলোও নিষ্পত্তি করতে চাইছেন না। তবে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়ায় ভোক্তাপণ্য এবং শিল্পের কাঁচামাল আমদানি কিছুটা বেড়েছে। 

বেসরকারিখাতে ঋণের চাহিদা যেমন বাড়ছে না। অন্যদিকে সরকারের ব্যয় কমে যাওয়ায় ব্যাংক ঋণ নেয়ার প্রবণতাও কম। দুইয়ে মিলে ব্যাংকগুলো অতিরিক্ত তারল্য বাড়ছে। গেল ডিসেম্বর শেষে এর পরিমাণ ২ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে। 

অতিরিক্ত তারল্য ব্যবস্থাপনায় ব্যাংকগুলোকে বাড়তি খরচ বহন করতে হচ্ছে। অন্যদিকে, বেসরকারিখাত ঋণ প্রবৃদ্ধি না বাড়ায়, লোন ও অ্যাডভান্স থেকে সুদ বাবদ আয় কমে যাওয়ার শঙ্কাও করছেন ব্যাংকাররা।  

Related Topics

টপ নিউজ

বেসরকারি ঋণ-প্রবৃদ্ধি / আমদানি-রপ্তানি বাণিজ্য / ভোক্তা চাহিদা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে
  • বেসরকারি খাতের ঋণ-প্রবৃদ্ধি কমতির দিকেই
  • সংকটময় এক সপ্তাহ: বর্ধিত মাশুল, ভয়াবহ আগুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাণিজ্য শৃঙ্খল
  • সরাসরি জাহাজ চলাচল, আমদানি শর্ত শিথিল: পাকিস্তান থেকে আমদানি বেড়েছে ১০%
  • আরাকান সংকটে অচল টেকনাফ স্থলবন্দর: আমদানি-রপ্তানি বিপর্যস্ত, রাজস্ব আয় প্রায় শূন্যের কোঠায়

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net