Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
আমিরাতের পথে বাংলাদেশে তৈরি তিনটি কার্গো ল্যান্ডিং ক্রাফট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 November, 2025, 09:40 am
Last modified: 21 November, 2025, 09:42 am

Related News

  • জাহাজ নির্মাণ শিল্পের জন্য আবারও ঋণ পুনঃতফসিল সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক
  • আবারও রপ্তানি শুরু করেছে আনন্দ শিপইয়ার্ড, তুরস্কে গেল ৫,৫০০ ডেডওয়েট টনের জাহাজ
  • জাহাজ রপ্তানি চুক্তির খবরে ওয়েস্টার্ন মেরিনের শেয়ারদর বেড়েছে ৯.৩৮%
  • ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড: ১৪ মাসে ৮ জাহাজ রপ্তানির পরিকল্পনা
  • শার্লট অব চিটাগং: ১৭৯২ 

আমিরাতের পথে বাংলাদেশে তৈরি তিনটি কার্গো ল্যান্ডিং ক্রাফট

টিবিএস রিপোর্ট
21 November, 2025, 09:40 am
Last modified: 21 November, 2025, 09:42 am
ছবি: মো. মিনহাজ উদ্দিন/টিবিএস

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মারওয়ান শিপিং লিমিটেডের কাছে তিনটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ হস্তান্তর করেছে দেশের শীর্ষ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নবনির্মিত ল্যান্ডিং ক্রাফট 'মায়া'তে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাহাজগুলো হস্তান্তর করা হয়।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ২০২৩ সালে প্রতিষ্ঠানটির সঙ্গে মোট আটটি জাহাজ নির্মাণের চুক্তি করে—যার মধ্যে রয়েছে দুটি টাগবোট, চারটি ল্যান্ডিং ক্রাফট ও দুটি ট্যাংকার। এর অংশ হিসেবে 'মায়া', 'এসএমএস এমি' ও 'মুনা' নামের তিনটি ল্যান্ডিং ক্রাফট এবার হস্তান্তর করা হয়।

এর আগে এ বছরের জানুয়ারিতে 'রায়ান' নামের একটি ল্যান্ড ক্রাফট এবং জুলাইয়ে 'খালিদ' ও 'ঘায়া' নামের দুটি টাগবোট একই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করে ওয়েস্টার্ন মেরিন। নতুন তিনটি ল্যান্ডিং ক্রাফট সাগরের জ্বালানি খাতে ভারী যন্ত্রপাতি পরিবহনে ব্যবহৃত হবে।

এই নিয়ে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ১১টি দেশে ৩৬টি জাহাজ রপ্তানি করেছে। এসব জাহাজের মোট বাজারমূল্য প্রায় ১৩৮ মিলিয়ন ডলার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহমৌদি। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এফবিসিসিআইয়ের প্রশাসক আব্দুর রহিম খান, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান।

আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহমৌদি বলেন, 'দুই প্রতিষ্ঠানের এই বাণিজ্যিক সম্পর্ক আমাদের মধ্যকার বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বাংলাদেশ থেকে আরও জাহাজ ইউএই-তে রপ্তানি হবে বলে আশা করছি।'

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এফবিসিসিআইয়ের প্রশাসক আব্দুর রহিম খান বলেন, জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ।

সাইফুল ইসলাম বলেন, 'বাংলাদেশ এখনও কিছু নির্দিষ্ট রপ্তানি পণ্যের ওপর নির্ভরশীল। এখন আমাদের উচিত নতুন রপ্তানি পণ্য ও নতুন বাজারের দিকে যাওয়া। জাহাজ নির্মাণ একটি শ্রমঘন ও উচ্চ প্রযুক্তির ভারি শিল্প। এখানে বিশাল সম্ভাবনা আছে এবং রপ্তানির মাধ্যমে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।'

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, 'এই খাতে আমাদের দক্ষ জনবল আছে, আর বিশ্বব্যাপী নতুন জাহাজের চাহিদাও বাড়ছে। তবে শিল্পের আরও বিকাশের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পুঁজি বরাদ্দ। এটি পাওয়া গেলে রপ্তানিতে বড় অবদান রাখা সম্ভব হবে।'

Related Topics

টপ নিউজ

জাহাজ রপ্তানি / জাহাজ নির্মাণ / জাহাজ নির্মাণ শিল্প / ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • জাহাজ নির্মাণ শিল্পের জন্য আবারও ঋণ পুনঃতফসিল সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক
  • আবারও রপ্তানি শুরু করেছে আনন্দ শিপইয়ার্ড, তুরস্কে গেল ৫,৫০০ ডেডওয়েট টনের জাহাজ
  • জাহাজ রপ্তানি চুক্তির খবরে ওয়েস্টার্ন মেরিনের শেয়ারদর বেড়েছে ৯.৩৮%
  • ঘুরে দাঁড়াচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড: ১৪ মাসে ৮ জাহাজ রপ্তানির পরিকল্পনা
  • শার্লট অব চিটাগং: ১৭৯২ 

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net