Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
উখিয়ায় ধানক্ষেত থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 November, 2025, 05:35 pm
Last modified: 18 November, 2025, 05:42 pm

Related News

  • কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল সিএনজি অটোরিকশা
  • বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মাঠে মিলল মরদেহ
  • বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে

উখিয়ায় ধানক্ষেত থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার 

হাতিটি বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা গিয়ে থাকতে পারে বলে ধারণা করছে বন বিভাগ।
টিবিএস রিপোর্ট
18 November, 2025, 05:35 pm
Last modified: 18 November, 2025, 05:42 pm
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় ধানক্ষেত থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা রাজাপালং এলাকায় হাতিটির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। 

বন বিভাগের উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানিয়েছেন, হাতিটির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। হাতিটির শরীরের কয়েকটি জায়গায় কালচে পোড়া দাগ রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে আব্দুল মান্নান বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়রা বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের কর্মীরা গিয়ে হাতিটির মরদেহ উদ্ধার করে। 

হাতিটি বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা গিয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। 

হাতিটির ময়নাতদন্ত শেষে মাটি দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া হাতিটির মৃত্যুর কারণ নিশ্চিত হতে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পল্লী চিকিৎসক মো. ইউনুস বলেন, পাহাড়ে খাদ্য সংকটের কারণে অনেক সময় বন্যহাতি লোকালয়ে চলে আসে। সম্প্রতি পাহাড়ি এলাকার আশপাশে বন্যহাতির বিচরণ বেড়েছে। এতে লোকালয়ে আসা হাতির হানায় ফসলের ক্ষেত এবং বসতবাড়ি নষ্টের ঘটনা ঘটেছে।

বন্যহাতির কাছ থেকে ফসলি ক্ষেত ও বসতঘর রক্ষায় অনেকে বৈদ্যুতিক তারের ফাঁদ বসিয়েছে। এতে মাঝে মাঝে লোকালয়ে নেমে আসা বন্যহাতির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে।

বন বিভাগের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত উখিয়া ও টেকনাফ এলাকায় মোট পাঁচটি বন্য হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে টেকনাফে একটি মা হাতি, হ্নীলা বিট এলাকা ও জুমছড়িতে দুইটি ও দোছড়িতে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়। 
 
Related Topics

টপ নিউজ

বন্যহাতি / উখিয়া / মরদেহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • কুমিল্লায় ফসলি জমি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, পাশে পড়েছিল সিএনজি অটোরিকশা
  • বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, মাঠে মিলল মরদেহ
  • বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net