Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
গুলশানের জমির দলিল হারিয়ে ফেলেছেন নাসা গ্রুপের চেয়ারম্যান, থানায় জিডি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2025, 08:40 pm
Last modified: 16 November, 2025, 08:46 pm

Related News

  • হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের
  • নাসা গ্রুপের নজরুল ও তার স্ত্রীর বিদেশে থাকা সম্পদ-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • শ্রমমন্ত্রীর আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার নাসা গ্রুপের শ্রমিকদের

গুলশানের জমির দলিল হারিয়ে ফেলেছেন নাসা গ্রুপের চেয়ারম্যান, থানায় জিডি

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের বেতন এবং ব্যাংক ঋণের অর্থ পরিশোধের জন্য সেপ্টেম্বরে নজরুল ইসলামের সম্পদ বিক্রির নির্দেশ দেয় সরকার।
টিবিএস রিপোর্ট
16 November, 2025, 08:40 pm
Last modified: 16 November, 2025, 08:46 pm
নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ছবি: সংগৃহীত

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গুলশানের ৩৯.৭৫ কাঠা জমির দলিল এবং মূল কাগজপত্র হারিয়ে ফেলেছেন। এজন্য গতকাল শনিবার (১৫ নভেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তার পক্ষে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় প্রত্রিকায় জমির কাগজ হারানোর বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নজরুল ইসলাম মজুমদার বর্তমানে জেলে রয়েছেন। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তার পক্ষে একজন প্রতিনিধি শনিবার জিডি করেন।

নজরুল ইসলাম জিডি-তে উল্লেখ করেন, ২০২৪ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তিনি তেজগাঁও শিল্পাঞ্চলের নাসা গ্রুপের হেড অফিস থেকে মহাখালীর বাসায় যাওয়ার পথে জমির দলিল ও মূল কাগজপত্র হারিয়ে ফেলেন।

গুলশান-২ এর ৭১ নম্বর রোডের ৬ নং প্লটের ৩৯.৭৫ কাঠা তার মালিকানাধীন বলে জিডি-তে তিনি উল্লেখ করেন।

এর আগে, গত বছরের ২ অক্টোবর, নজরুল ইসলাম দূর্নীতি এবং অর্থপাচারের মামলায় গ্রেপ্তার হন।

ব্যাংক মালিকদের সংগঠন– বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস এবং এক্সিম ব্যাংকের সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ আত্মসাতের অভিযোগ রয়েছে।

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের বেতন এবং ব্যাংক ঋণের অর্থ পরিশোধের জন্য সেপ্টেম্বরে নজরুল ইসলামের সম্পদ বিক্রির নির্দেশ দেয় সরকার। এর প্রেক্ষিতে গুলশান-২ এ থাকা তার জমি বিক্রি করতে গিয়ে দেখা যায় কাগজপত্র নেই। তাই দলিলের নকল তোলার জন্য আইনি বাধ্যবাধকতা মানতে থানায় জিডি এবং পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

নাসা গ্রুপের কর্মীর সংখ্যা ২৫ হাজারেরও বেশি। এছাড়া ২২টি ব্যাংক এবং একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে ৮,৬৭৬ কোটি টাকা ঋণ রয়েছে, যার পুরোটাই এখন খেলাপি।

Related Topics

টপ নিউজ

জমির দলিল / নজরুল ইসলাম মজুমদার / সাধারণ ডায়েরি / নাসা গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • হংকংয়ে নাসা গ্রুপের নজরুল ও তার পরিবারের সম্পদ জব্দের আদেশ আদালতের
  • নাসা গ্রুপের নজরুল ও তার স্ত্রীর বিদেশে থাকা সম্পদ-ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
  • বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
  • বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
  • শ্রমমন্ত্রীর আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার নাসা গ্রুপের শ্রমিকদের

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net