Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
৩ হাজার মোটরসাইকেল নিয়ে রাজশাহীতে জামায়াত মনোনীত প্রার্থীর শোডাউন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 November, 2025, 05:40 pm
Last modified: 15 November, 2025, 07:30 pm

Related News

  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

৩ হাজার মোটরসাইকেল নিয়ে রাজশাহীতে জামায়াত মনোনীত প্রার্থীর শোডাউন

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘আমরা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রচারণা চালাচ্ছি। আমরা আগে গণভোট এবং জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির দাবি করছি।’
টিবিএস রিপোর্ট
15 November, 2025, 05:40 pm
Last modified: 15 November, 2025, 07:30 pm
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নেতা-কর্মীরা।

জামায়াতের রাজশাহী মহানগরের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল জানান, শোডাউনে তিন হাজার মোটর সাইকেল, কয়েকটি মাইক্রোবাসে ছয় হাজার নেতা-কর্মী অংশ নেন। 

ছবি: সংগৃহীত

আজ শনিবার সকাল ১০টায় নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল বাইপাস রোড থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এরপর নগরীর আমচত্বর, রেলগেট, লিলি সিনেমা হলের মোড়, লক্ষ্মীপুর মোড়, সাগরপাড়া বটতলা মোড়, কাশিয়াডাঙ্গা মোড়, ভদ্রা মোড়, সিএন্ডবি মোড়, বিহাস চৌদ্দপাই হয়ে দরগাপাড়া শাহমখদুম ঈদগাহ প্রাঙ্গণে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। 

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা সংগঠনের পক্ষে স্লোগান দেন ও দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান।

ছবি: সংগৃহীত

অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ইতোমধ্যে দেশে নির্বাচনী আবহাওয়া বিরাজ করছে। ভোটারদের শুভেচ্ছা জানানোর জন্য ও দাঁড়িপাল্লার প্রচারের জন্য এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আমরা শোভাযাত্রার মধ্য দিয়ে প্রচারণা চালাচ্ছি। আমরা আগে গণভোট এবং জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির দাবি করছি। 

তিনি বলেন, এই আসনের জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে, সেসব সমস্যা সমাধানের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য ইশতেহার তৈরি করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে এ আসনের বিগত ৫৫ বছরের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে দেশের মধ্য মডেল আসন হিসেবে রাজশাহী নগরীকে প্রতিষ্ঠিত করা হবে। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

জামায়াতে ইসলামী / রাজশাহী / নির্বাচন / শোডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net