Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
বাংলাদেশ-ভারত ২য় টি-টোয়েন্টি পণ্ড করে দিতে পারে ঘূর্ণিঝড় মাহা

খেলা

ইউএনবি
05 November, 2019, 10:35 am
Last modified: 05 November, 2019, 11:13 am

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • নিরপেক্ষতা প্রমাণের দায় এখন আইসিসির: ভারতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে ফারুকীর প্রশ্ন
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

বাংলাদেশ-ভারত ২য় টি-টোয়েন্টি পণ্ড করে দিতে পারে ঘূর্ণিঝড় মাহা

তবে সুসংবাদ হলো যে ঘূর্ণিঝড়টির ৫ নভেম্বর সকাল পর্যন্ত আরও ঘনীভূত হয়ে পরে ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার খুবই ভালো সম্ভাবনা রয়েছে...
ইউএনবি
05 November, 2019, 10:35 am
Last modified: 05 November, 2019, 11:13 am
মাঠে অনুশীলনরত খেলোয়াড়রা/ ছবি: বিসিসিআই

বিপজ্জনক বায়ু দূষণ মোকাবিলা করে রবিবার দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি। তবে আগামী বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজকোটে সিরিজের পরবর্তী ম্যাচটি ঘূর্ণিঝড়ের কারণে পণ্ড হয়ে যাওয়ার সত্যিকারের হুমকির মুখে পড়েছে। খবর ক্রিকইনফো।

ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় মাহা’র ৬ নভেম্বর গুজরাট উপকূলে আঘাত হানার সম্ভাবনা আছে এবং এর জেরে রাজ্যটিতে ম্যাচের দিন ৭ নভেম্বর ‘ভারী থেকে অতি ভারী’ বৃষ্টিপাত হতে পারে।

তবে সুসংবাদ হলো যে ঘূর্ণিঝড়টির ৫ নভেম্বর সকাল পর্যন্ত আরও ঘনীভূত হয়ে পরে ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়ার খুবই ভালো সম্ভাবনা রয়েছে।

আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়টি সোমবার সকালে গুজরাট উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি কেরালা উপকূলের কাছ থেকে গত পাঁচ দিন ধরে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। তবে, ধারণা করা হচ্ছে এটি মঙ্গলবার গুজরাটে দিক ফেরাবে।

আবহাওয়া বিভাগ বলছে, চরম তীব্র ঘূর্ণিঝড়ে ঘনীভূত হওয়া মাহা বুধবার মধ্যরাত বা বৃহস্পতিবারের শুরুতে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির বাতাস নিয়ে গুজরাট উপকূল অতিক্রম করতে পারে। মধ্য গুজরাটে অবস্থিত রাজকোট উপকূল থেকে ১০০ কিলোমিটারের মতো দূরে অবস্থিত।

আবহাওয়া বিভাগের পরিচালক জয়ন্ত সরকার পিটিআইকে বলেন, ‘এ ঝড়ের ফলে ৬-৭ নভেম্বর সৌরাষ্ট্র (রাজকোট এ অঞ্চলের অংশ) ও দক্ষিণ গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। ঝড়টি ওমানের দিকে যাচ্ছে তবে সোমবার গুজরাট উপকূলের দিকে বাঁক নেবে।’

উল্লেখ্য, প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

ভারতে টি-২০ / টি-টোয়েন্টি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
    আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা
  • ফাইল ছবি: সংগৃহীত
    ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • নিরপেক্ষতা প্রমাণের দায় এখন আইসিসির: ভারতে নিরাপত্তা ঝুঁকি নিয়ে ফারুকীর প্রশ্ন
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

চালু হচ্ছে ই-লোন, ব্যাংকে না গিয়েও পাওয়া যাবে ঋণ 

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ৪৪% বেড়ে রেকর্ড ৯৪,০০০ কোটি টাকা

3
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

4
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএবি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত
অর্থনীতি

আইনের ধারায় সাবেক মালিকদের ফেরার সুযোগ, ভয়ে আছেন ব্যাংক মালিকরা

5
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ভিসার জন্য সিকিউরিটি ডিপোজিট পাঠানো সহজ করলো বাংলাদেশ ব্যাংক

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net