Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
‘জিতেছে আশা’: মামদানিকে নির্বাচনে জয়ের অভিনন্দন জানালেন লন্ডনের মেয়র সাদিক খান

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
05 November, 2025, 06:35 pm
Last modified: 05 November, 2025, 06:56 pm

Related News

  • মেয়র মামদানির গ্রেপ্তারের আহ্বানের মধ্যেই জাতিসংঘে ভাষণ দিতে সংক্ষিপ্ত সফর করবেন নেতানিয়াহু
  • নিউইয়র্কে ভারতের আরএসএস প্রধানের সমাবেশের বিরোধিতা মেয়র মামদানির
  • মির্জা ফখরুলকে অলি আহমেদের অভিনন্দন
  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারব না, নিউইয়র্ক সিটির সেই আইনি ক্ষমতা নেই: মামদানি

‘জিতেছে আশা’: মামদানিকে নির্বাচনে জয়ের অভিনন্দন জানালেন লন্ডনের মেয়র সাদিক খান

সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে সাদিক খান লিখেছেন, “আশা আর ভয়ের মধ্যে— নিউইয়র্কবাসীর সামনে ছিল এক স্পষ্ট উপায় বেঁছে নেওয়ার সুযোগ। আর যেমনটা আমরা লন্ডনে দেখেছি — এবারও আশাই জিতেছে।”
দ্য নিউ ইয়র্ক টাইমস
05 November, 2025, 06:35 pm
Last modified: 05 November, 2025, 06:56 pm

গত বছরের মেয়র নির্বাচনে বিজয়লাভের মাধ্যমে টানা তিনবার লন্ডনের নগরপিতার পদ ধরে রেখেছেন সাদিক খান। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস

নিউইয়র্কের মেয়র নির্বাচনে জেতায়— জোহরান মামদানিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। মামদানির নির্বাচনি প্রচারকেও তিনি 'ঐতিহাসিক' বলে অভিহিত করেছেন।

সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে সাদিক খান লিখেছেন, "আশা আর ভয়ের মধ্যে— নিউইয়র্কবাসীর সামনে ছিল এক স্পষ্ট উপায় বেঁছে নেওয়ার সুযোগ। আর যেমনটা আমরা লন্ডনে দেখেছি — এবারও আশাই জিতেছে।"

বাংলাদেশ সময় বুধবার (যুক্তরাষ্ট্রে মঙ্গলবার) নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ফলাফল প্রকাশ পায়। মামদানির জয়ের ফলে এখন বিশ্বের দুই বৃহত্তম শহর — যুক্তরাজ্যের লন্ডন ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নেতৃত্ব চলে আসল দুজন উদারপন্থী হিসেবে পরিচিত রাজনীতিবিদের হাতে, যারা দুজনেই মুসলিম অভিবাসী পরিবারের সন্তান। দুই নেতাই নিজেদের দেশে ডানপন্থীদের উত্থানের মধ্যে রাজনীতিতে বিপরীত অবস্থান নিয়ে ক্ষমতায় এসেছেন।

দুই নেতার উপদেষ্টারা জানিয়েছেন, সাদিক খান এ বছরের শুরুতে মামদানিকে ফোন করে ডেমোক্রেটিক প্রাইমারিতে তাঁর বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন।

তবে তাদের রাজনৈতিক অবস্থানে পার্থক্যও রয়েছে। সাদিক খান, যিনি ২০১৬ সালে লন্ডনের মেয়র নির্বাচিত হওয়ার আগে ব্রিটেনের শাসক লেবার পার্টির সাংসদ ছিলেন, তিনি তুলনামূলকভাবে মধ্যপন্থী রাজনীতির অনুসারী। অপরদিকে, মামদানি প্রকাশ্যেই নিজেকে প্রগতিশীল বামপন্থী এজেন্ডার সমর্থক হিসেবে তুলে ধরেছেন।

উভয় নেতা-ই তাদের ধর্ম, অভিবাসী পরিচয় ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে তীব্র সমালোচনা ও বিদ্বেষের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়কেই লক্ষ্য করে তীব্র মন্তব্য করেছেন — মামদানিকে বলেছেন "খাঁটি কমিউনিস্ট," আর সাদিক খানকে আখ্যা দিয়েছেন "স্টোন-কল্ড লুজার" হিসেবে।

তাদের দুজনেরই নির্বাচনি প্রচার শেষ দিকে গিয়ে ইসলামবিদ্বেষী প্রচারণার ঢেউয়ের মুখে পড়ে। গত সপ্তাহে নিউইয়র্কে সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে ৯/১১ হামলার ছবি ব্যবহার করে ভোটারদের মামদানির বিরুদ্ধে ভোট দিতে আহ্বান জানানো হয়। একইভাবে, ২০১৬ সালে লন্ডন মেয়র নির্বাচনের ঠিক আগে সাদিক খানের রক্ষণশীল প্রতিদ্বন্দ্বী একটি নিবন্ধে লন্ডনের ভয়াবহ সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাসের ছবি ব্যবহার করেন, এবং ইঙ্গিত দেন যে সাদিক খান "সন্ত্রাসীদের বন্ধু।"

সেই সময় এসব অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে ১৩ শতাংশ ভোটের ব্যবধানে জয়লাভ করেন সাদিক খান, হয়ে ওঠেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র। এরপর তিনি পরপর তিন মেয়াদে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, মঙ্গলবার রাতের বিজয় ভাষণে মামদানি বলেন, তিনি শহর থেকে বর্ণবিদ্বেষ ও ধর্মীয় ঘৃণার বিরুদ্ধে লড়াই করবেন।

তিনি ঘোষণা দেন, "আমি ইহুদিবিদ্বেষ-সহ সব ধরনের বিদ্বেষের বিরুদ্ধে লড়ব। নিউইয়র্ক এমন এক শহর হবে, যেখানে মুসলমানরা জানবে—এ শহরেও তাদের ঠিকানা আছে। আর কখনো কেউ ইসলামবিদ্বেষ ছড়িয়ে নির্বাচন জিততে পারবে না।"

Related Topics

টপ নিউজ

জোহরান মামদানি / নিউইয়র্কের মেয়র নির্বাচন / সাদিক খান / লন্ডনের মেয়র / অভিনন্দন বার্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • মেয়র মামদানির গ্রেপ্তারের আহ্বানের মধ্যেই জাতিসংঘে ভাষণ দিতে সংক্ষিপ্ত সফর করবেন নেতানিয়াহু
  • নিউইয়র্কে ভারতের আরএসএস প্রধানের সমাবেশের বিরোধিতা মেয়র মামদানির
  • মির্জা ফখরুলকে অলি আহমেদের অভিনন্দন
  • আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পারব না, নিউইয়র্ক সিটির সেই আইনি ক্ষমতা নেই: মামদানি

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net