Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ওসি-ডিআইজি পরিচয়ে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র, যুবক গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 November, 2025, 04:50 pm
Last modified: 05 November, 2025, 05:11 pm

Related News

  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

ওসি-ডিআইজি পরিচয়ে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র, যুবক গ্রেপ্তার

এক ব্যবসায়ী গত ২৫ আগস্ট বিকেলে হোয়াটসঅ্যাপে একটি কল পান। কলদাতা নিজেকে ওসি মহসিন পরিচয়ে জানান, আলম গাজী নামের একজন অর্থপাচারকারী আসামি তাদের হেফাজতে আছেন, যিনি খুরশীদ জাহানের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মানিলন্ডারিং করেছেন, এখন তাকেও আসামি করা হবে। এমন ভয়ভীতি দেখিয়ে প্রতারক চক্রটি তাদের দেওয়া ব্র্যাক ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলে।
টিবিএস রিপোর্ট
05 November, 2025, 04:50 pm
Last modified: 05 November, 2025, 05:11 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

পুলিশের ওসি ও ডিআইজির মিথ্যা পরিচয় ধারণ করে ভয়ভীতি প্রদর্শন ও প্রতারণার মাধ্যমে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য মো. সাদ্দাম হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে সিআইডি'র সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামের মো. সাদ্দাম হোসেনের পিতা মো. আবু তাহের খান। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় বসবাস করতেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, খুরশীদ জাহান নামের এক ব্যবসায়ী গত ২৫ আগস্ট বিকেলে হোয়াটসঅ্যাপে একটি কল পান। কলদাতা নিজেকে ওসি মহসিন পরিচয়ে জানান, আলম গাজী নামের একজন অর্থপাচারকারী আসামি তাদের হেফাজতে আছেন, যিনি খুরশীদ জাহানের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মানিলন্ডারিং করেছেন, এখন তাকেও আসামি করা হবে। এমন ভয়ভীতি দেখিয়ে প্রতারক চক্রটি তাদের দেওয়া ব্র্যাক ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে টাকা জমা দিতে বলে।

খুরশীদ জাহান প্রতারকদের কথায় ভীত হয়ে ব্র্যাক ব্যাংকের একাধিক অ্যাকাউন্টে তিন দফায় মোট ১৫ লক্ষ টাকা প্রদান করেন। পরবর্তীতে চক্রটি ডিআইজি পরিচয়ে আরও ২ লক্ষ টাকা দাবি করলে খুরশীদ জাহানের সন্দেহ হয় এবং তিনি এ বিষয়ে ডিএমপির ধানমন্ডি থানায় মামলা করেন।

মামলাটি সিআইডির তফসিলভুক্ত হওয়ায় সিআইডি এটির তদন্তভার গ্রহণ করে। তদন্ত প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্য-উপাত্তের বিশ্লেষণের ভিত্তিতে সিআইডি চক্রটির কার্যক্রম শনাক্ত করে।

অপরাধকার্যের সাথে অভিযুক্তের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রমাণিত হলে, মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে চক্রের সক্রিয় সদস্য মো. সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। আসামি তার অপরাধের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেছেন।

আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের পাশাপাশি চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে সিআইডি অভিযান অব্যাহত রেখেছে।

Related Topics

টপ নিউজ

প্রতারণা চক্র / সিআইডি / ওসি / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • কক্সবাজারে তেল না পেয়ে পাম্পে শটগান উঁচিয়ে ইটভাটা মালিকের হুমকি, গ্রেপ্তার ১
  • শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
  • র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net