Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 28, 2026
অনেক ‘প্রথমের’ জন্ম দিয়ে নিউইয়র্কের মেয়র নির্বাচনে জিতলেন জোহরান মামদানি

আন্তর্জাতিক

এপি নিউজ; সিবিএস নিউজ
05 November, 2025, 09:10 am
Last modified: 05 November, 2025, 11:56 am

Related News

  • ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • আলোচনায় আগ্রহী হলে ইরান চাইলে ফোন করতে পারে: ট্রাম্প
  • ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি, মেরামতে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার
  • পারমাণবিক আলোচনা পরে, আগে যুদ্ধ শেষ ও হরমুজ প্রণালি খোলার প্রস্তাব ইরানের
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনেক ‘প্রথমের’ জন্ম দিয়ে নিউইয়র্কের মেয়র নির্বাচনে জিতলেন জোহরান মামদানি

এপি নিউজ; সিবিএস নিউজ
05 November, 2025, 09:10 am
Last modified: 05 November, 2025, 11:56 am

ছবি: সংগৃহীত

৩৪ বছর বয়সি রাজ্য আইনপ্রণেতা জোহরান মামদানি মঙ্গলবার নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। এই জয়ের মধ্য দিয়ে তার অভাবনীয় রাজনৈতিক উত্থানের পূর্ণতা ঘটল। ধারণা করা হচ্ছে, তিনি বিগত কয়েক প্রজন্মের মধ্যে শহরটির সবচেয়ে উদারপন্থি মেয়র হতে চলেছেন।

এই জয়ের মধ্য দিয়ে অনেকগুলো 'প্রথমের' জন্ম দিয়ে ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন এ ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা। তিনি হতে যাচ্ছেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মেয়র। 

শুধু তা-ই নয়, আগামী ১ জানুয়ারি যখন দায়িত্ব গ্রহণ, তখন মামদানি হবেন এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে শহরটির সর্বকনিষ্ঠ মেয়র।

ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের জন্য এই জয় এক বড় সাফল্য। মামদানি এই নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও রিপাবলিকান পার্টির প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেছেন। তাকে এখন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহরের অফুরন্ত চাহিদা সামলানোর পাশাপাশি প্রচারণায় দেওয়া তার উচ্চাভিলাষী প্রতিশ্রুতিগুলোও পূরণ করতে হবে। 

মামদানি পেয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৬৪৬ (৫০.৪ শতাংশ ভোট)। তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো ও কার্টিস স্লিওয়া যথাক্রমে পেয়েছেন ৮ লাখ ৫৪ হাজার ৭৮৩ (৪১.৬ শতাংশ) ও ১ লাখ ৪৬ হাজার ১২৭ (৭.১ শতাংশ) ভোট।

মামদানির এই অভাবনীয় উত্থান ডেমোক্রেটিক পার্টির সেইসব নেতাদের বক্তব্যকে জোরালো করেছে, যারা দীর্ঘদিন ধরে বলে আসছেন যে মধ্যপন্থি প্রার্থীদের পেছনে না ছুটে দলের উচিত আরও প্রগতিশীল, বামপন্থি প্রার্থীদের সমর্থন করা। তাদের মতে, এভাবেই দলত্যাগকারী 'সুইং ভোটার'দের সমর্থন ফিরিয়ে আনা সম্ভব।

শহরের বোর্ড অভ ইলেকশনস জানিয়েছে, এই নির্বাচনে ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বেশি ভোটার উপস্থিতি দেখা গেছে। প্রায় ২০ লাখেরও বেশি নিউইয়র্কবাসী ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মামদানি তার তৃণমূল পর্যায়ের প্রচারণায় মূলত জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখার ওপর জোর দিয়েছিলেন। তার আকর্ষণীয় ব্যক্তিত্ব কুমোর রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রচেষ্টাকে ঠেকিয়ে করে দেয়। চার বছর আগে যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করা এই সাবেক গভর্নর (যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছেন) পুরো নির্বাচনি প্রচারণাতেই তার অতীত কর্মকাণ্ডের জন্য সমালোচিত হচ্ছিলেন। এছাড়া নেতিবাচক প্রচারণা চালানোর জন্যও তিনি নিন্দিত হন।

তবে মামদানির জন্য একটি বড় প্রশ্ন হলো, ট্রাম্পকে তিনি কীভাবে সামলাবেন। ট্রাম্প ইতিমধ্যে হুমকি দিয়ে রেখেছেন, মামদানি জিতলে তিনি শহরের নিয়ন্ত্রণ নেবেন এবং মামদানিকে গ্রেপ্তার ও দেশ থেকে বিতাড়িত করবেন। 

উল্লেখ্য, মামদানির জন্ম উগান্ডায়। সেখানেই তার শৈশবের প্রথম কয়েক বছর কাটে। তবে তিনি নিউইয়র্ক সিটিতেই বেড়ে ওঠেন এবং ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন।

এছাড়া ট্রাম্প নির্বাচনের আগের দিন কুমোকে সমর্থন জানিয়ে হুমকি দেন, মামদানি জিতলে তিনি নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করে দেবেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেন: 'আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুমোকে পছন্দ করুন বা না করুন, আপনার কাছে আসলে আর কোনো বিকল্প নেই। অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং আশা করতে হবে যে তিনি দুর্দান্ত কাজ করবেন। তিনি এই কাজের যোগ্য, মামদানি নয়!'

Related Topics

টপ নিউজ

জোহরান মামদানি / নিউইয়র্ক / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর
  • নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
  • হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
    রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা
  • নিহত বুলেট বৈরাগী।
    কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

Related News

  • ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ
  • আলোচনায় আগ্রহী হলে ইরান চাইলে ফোন করতে পারে: ট্রাম্প
  • ইরানের হামলায় মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষতি, মেরামতে লাগবে বিলিয়ন বিলিয়ন ডলার
  • পারমাণবিক আলোচনা পরে, আগে যুদ্ধ শেষ ও হরমুজ প্রণালি খোলার প্রস্তাব ইরানের
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
নিহত বুলেট বৈরাগী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু: বাসে ঘুমিয়ে পড়াই কাল হলো বুলেট বৈরাগীর

2
নিখোঁজ শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি। পুলিশের আশঙ্কা, তিনি আর বেঁচে নেই। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির খোঁজে তল্লাশির সময় মিলল অজ্ঞাত দেহাবশেষ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

5
হাতিটি মারা যাওয়ার পর টানা দুই দিন ধরে তার সঙ্গী একটি স্ত্রী হাতি মৃতদেহটি আগলে রেখে সেখানেই অবস্থান করছিল। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে বন্যহাতির মৃত্যু: ময়নাতদন্তের আগেই রাতে শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

6
নিহত বুলেট বৈরাগী।
বাংলাদেশ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার: চলন্ত সিএনজি থেকে ফেলে দেয় ছিনতাইকারীরা, বলছে র‍্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net