Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ রেহানা-টিউলিপ-আজমিনার মামলায় আরও ৬ জনের সাক্ষ্য গ্রহণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
02 November, 2025, 07:50 pm
Last modified: 02 November, 2025, 08:03 pm

Related News

  • প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি
  • পূর্বাচলে শেখ পরিবারের ৬০ কাঠার প্লট বরাদ্দ নিয়ে কেন ৬ মামলা
  • ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক কীভাবে পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতিতে জড়িয়ে পড়ে দোষী সাব্যস্ত হলেন
  • রাজউকের প্লট দুর্নীতি: শেখ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
  • মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা: পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২ ডিসেম্বর

প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ রেহানা-টিউলিপ-আজমিনার মামলায় আরও ৬ জনের সাক্ষ্য গ্রহণ

সাক্ষীরা হলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের একান্ত সচিব মোহাম্মদ ওসমান গনি, প্রধান উপদেষ্টা কার্যালয়ে মোটর ক্লিনার উজ্জল হোসেন, গাজীপুরের কালিগঞ্জের সাবেক সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান, গুলশানের সাবেক সাব রেজিস্ট্রার রাকিবুল ইসলাম, কর বিভাগের সহকারী আইনজীবী হানিফ দিহিদার ও রাজউকের অফিস সহকারী মো. আব্দুর রহীম।
টিবিএস রিপোর্ট 
02 November, 2025, 07:50 pm
Last modified: 02 November, 2025, 08:03 pm
বাম থেকে টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা ও শেখ রেহানা। ছবি: সংগৃহীত

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তীসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পৃথক তিন মামলায় আরও ৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। 

রোববার (২ নভেম্বর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলমের আদালতে এসব সাক্ষীরা তাদের জবানবন্দি দেন। এরপর আসামি খুরশীদ আলমের পক্ষের আইনজীবী শাহীনুর ইসলাম তাদের জেরা করেন। তাদের জেরা শেষ হওয়ায় আগামী ৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত। 

দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন৷ 

সাক্ষীরা হলেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের একান্ত সচিব মোহাম্মদ ওসমান গনি, প্রধান উপদেষ্টা কার্যালয়ে মোটর ক্লিনার উজ্জল হোসেন, গাজীপুরের কালিগঞ্জের সাবেক সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান, গুলশানের সাবেক সাব রেজিস্ট্রার রাকিবুল ইসলাম, কর বিভাগের সহকারী আইনজীবী হানিফ দিহিদার ও রাজউকের অফিস সহকারী মো. আব্দুর রহীম। পৃথক তিন মামলার মধ্য শেখ রেহানার মামলায় ৩, টিউলিপের মামলায় ৪ এবং আজমিনার মামলায় ৪ জন সাক্ষ্য দেন। 

এদিকে, দুদকের করা পৃথক এই তিন মামলায় রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গত ৩১ জুলাই এসব মামলায় চার্জগঠন করে বিচার শুরু আদেশ দেন আদালত। চার্জগঠন শুনানির সময়ে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পৃথক তিন মামলায় শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, শেখ হাসিনাসহ ১৭ জন, আজমিনা সিদ্দিক রূপন্তী, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, শেখ হাসিনাসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। 

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছে, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলম, সদস্য (প্রশাসন ও অর্থ) কবির আল আসাদ, সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সদস্য (এস্টেট ও ভূমি) নুরুল ইসলাম, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য সামসুদ্দীন আহমদ চৌধুরী, পরিচালক (এস্টেট ও ভূমি-২) শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক হাফিজুর রহমান, হাবিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন।

প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা দায়ের করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়। 

Related Topics

টপ নিউজ

সাক্ষ্য গ্রহণ / প্লট বরাদ্দে দুর্নীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • প্লট বরাদ্দে দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি
  • পূর্বাচলে শেখ পরিবারের ৬০ কাঠার প্লট বরাদ্দ নিয়ে কেন ৬ মামলা
  • ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক কীভাবে পূর্বাচল প্লট বরাদ্দে দুর্নীতিতে জড়িয়ে পড়ে দোষী সাব্যস্ত হলেন
  • রাজউকের প্লট দুর্নীতি: শেখ হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
  • মোহাম্মদপুরে পোষা বিড়াল হত্যা: পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২ ডিসেম্বর

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net