Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
ভারত-পাকিস্তান সংঘাতে ৭টি 'নতুন ও সুন্দর' যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

আন্তর্জাতিক

আরব নিউজ
29 October, 2025, 01:25 pm
Last modified: 29 October, 2025, 02:02 pm

Related News

  • ইরান যুদ্ধে মার্কিন বিমান ভূপাতিতের ঘটনা ২০ বছরের বেশি সময়ের মধ্যে এটিই প্রথম
  • ট্রাম্পের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • যুদ্ধ গোপন রাখায় অভ্যস্ত আমেরিকা, ট্রাম্প হাঁটছেন উল্টো পথে
  • কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় খুলতে ১৫২ মিলিয়ন ডলার বাজেট প্রস্তাব করেন ট্রাম্প
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর 

ভারত-পাকিস্তান সংঘাতে ৭টি 'নতুন ও সুন্দর' যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

ট্রাম্পের দাবি, ১০ মে তিনি দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি আনতে ভূমিকা রাখেন। তার মতে, তার বাণিজ্য স্থগিতের হুমকিই ছিল দুই দেশের মাঝে শান্তি ফিরিয়ে আনার ‘৭০ শতাংশ কারণ’।
আরব নিউজ
29 October, 2025, 01:25 pm
Last modified: 29 October, 2025, 02:02 pm
ছবি: রয়টার্স

গত মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংক্ষিপ্ত আকাশযুদ্ধে সাতটি 'নতুন ও সুন্দর' যুদ্ধবিমান ভূপাতিত হয়, এমনটা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুমকিতেই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে চার দিনের সামরিক উত্তেজনা শেষ হয় বলে দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, 'ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে লড়াই করছিল। সাতটি একেবারে নতুন, সুন্দর বিমান ধ্বংস হয়ে গেছে। তখন আমি প্রধানমন্ত্রী (নরেন্দ্র) মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী (শেহবাজ শরিফ), আর ফিল্ড মার্শাল আসিম মুনিরকে বলেছিলাম—'আপনারা যদি লড়াই চালিয়ে যান, আমরা আপনাদের সাথে কোনো বাণিজ্য করব না।' 

গত মে মাসের ৭ তারিখ রাতে সংঘটিত ওই আকাশযুদ্ধ ঘণ্টাখানেক স্থায়ী হয়। বিশেষজ্ঞদের মতে, এতে দুই দেশের প্রায় ১১০টি যুদ্ধবিমান অংশ নেয়, যা সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে বড় আকাশযুদ্ধ হিসেবে বিবেচিত। পাকিস্তান দাবি করে, তারা ছয়টি ভারতীয় বিমান, এর মধ্যে একটি ফরাসি তৈরি রাফালও ধ্বংস করেছে। ভারত ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গত ২২ এপ্রিলের এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দশকের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে এই সামরিক সংঘাত শুরু হয়েছিল। নয়াদিল্লি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।

ট্রাম্পের দাবি, ১০ মে তিনি দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি আনতে ভূমিকা রাখেন। তার মতে, বাণিজ্য স্থগিতের হুমকিই ছিল শান্তি ফিরিয়ে আনার '৭০ শতাংশ কারণ'। তিনি আরও বলেন, তার এই নীতিই আজারবাইজান-আর্মেনিয়া, থাইল্যান্ড-কম্বোডিয়া, সার্বিয়া-কসোভো, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া ও রুয়ান্ডা-কঙ্গোর মতো দেশগুলোর সংঘাতও ঠেকাতে সহায়তা করেছে।

তবে ভারত সরকার ট্রাম্পের দাবি অস্বীকার করে বলেছে, ওই যুদ্ধবিরতি তাদের নিজস্ব কূটনৈতিক উদ্যোগের ফল।

মে মাসের যুদ্ধবিরতির পর থেকে ইসলামাবাদ ও ওয়াশিংটন সন্ত্রাসবিরোধী সহযোগিতা, প্রতিরক্ষা, খনিজ ও বাণিজ্যসহ নানা ক্ষেত্রে সম্পর্ক জোরদার করেছে। দুই দেশ প্রযুক্তি ও জলবায়ু সহনশীলতা নিয়েও নতুনভাবে কাজ শুরু করেছে, যা দীর্ঘমেয়াদি অংশীদারত্বের ইঙ্গিত দিচ্ছে।

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / যুদ্ধবিমান / জেট / ভারত-পাকিস্তান / কাশ্মীর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ইরান যুদ্ধে মার্কিন বিমান ভূপাতিতের ঘটনা ২০ বছরের বেশি সময়ের মধ্যে এটিই প্রথম
  • ট্রাম্পের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ করল ইরান
  • যুদ্ধ গোপন রাখায় অভ্যস্ত আমেরিকা, ট্রাম্প হাঁটছেন উল্টো পথে
  • কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় খুলতে ১৫২ মিলিয়ন ডলার বাজেট প্রস্তাব করেন ট্রাম্প
  • ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের ১ ক্রুকে উদ্ধারের দাবি মার্কিন বাহিনীর 

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net