Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
'বেয়াদব, আমার ডায়াবেটিস': কাঠগড়ায় চকলেট খেতে বাধা দেওয়ায় পুলিশের উদ্দেশে সাবেক মন্ত্রী কামরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 October, 2025, 01:00 pm
Last modified: 29 October, 2025, 01:04 pm

Related News

  • আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

'বেয়াদব, আমার ডায়াবেটিস': কাঠগড়ায় চকলেট খেতে বাধা দেওয়ায় পুলিশের উদ্দেশে সাবেক মন্ত্রী কামরুল

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার (২৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 
টিবিএস রিপোর্ট
29 October, 2025, 01:00 pm
Last modified: 29 October, 2025, 01:04 pm
ছবি: টিবিএস

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানায় আল আমিন ইসলাম সোয়েব ওরফে সোহেলকে হত্যাচেষ্টা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার (২৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

গত ২৩ অক্টোবর কামরুলকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাহফুজুর রহমান। আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য বুধবার ধার্য করেন।

আবেদনে বলা হয়, আসামি কামরুল ইসলাম এই মামলার ঘটনার সাথে সরাসরি জড়িত রয়েছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার বিষয়ে ব্যাপক ও নিবিড় জিজ্ঞাসাবাদ করলে ঘটনার ইন্ধনদাতা ও মদতদাতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহসহ জড়িত অপরাপর পলাতক আসামিদের শনাক্তের জন্য তাকে এই মামলায় গ্রেপ্তার করা একান্ত প্রয়োজন। 

এদিন সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় থেকে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী মধ্যে দিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পড়িয়ে এজলাসে ওঠানো হয় কামরুলকে। এরপর তাকে কাঠগড়ায় ঢোকানো হয়। এসময় তার আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন তাকে একটি চকলেট খেতে দেন। 

কাঠগড়ার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা চকলেট খেতে বাধা প্রদান করেন। আসামিকে কেন চকলেট খেতে দিলেন, তার জন্য পুলিশ সদস্যরা আইনজীবীকে নিষেধ করেন। 

এই সময় কামরুল ইসলাম পুলিশ সদস্যদের ওপর মেজাজ হারিয়ে বলেন, 'বেয়াদব কোথাকার। বেয়াদব কোথাকার। আমার ডায়াবেটিস, একটি চকলেট দিয়েছে তার জন্য বাধা প্রদান করতে হবে? বেয়াদব, আমার ডায়াবেটিস।' এসময় কামরুল ইসলাম চিৎকার চেঁচামেচি করতে থাকেন। পরে পুলিশ সদস্যরা আসামির পাশে থাকা ওই আইনজীবীকে সরিয়ে দেন। 

কিছুক্ষণ পরে বিচারক এজলাসে ওঠেন। এরপর এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো বলে বিচারক আদেশ দেন। তখন আসামি পক্ষের আইনজীবী বলেন, 'কী মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো, মামলার অভিযোগ কী? এটা আমাদের জানা দরকার।'

এসময় ওই আইনজীবী বিচারকের কাছে চকলেট ও পানি খাওয়ানোর অনুমতি চান। তখন বিচারক বলেন, 'আইন অনুযায়ী পুলিশ তাকে খাওয়ানোর ব্যবস্থা নেবে।' এরপর তাকে আবারও বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পড়িয়ে হাজতখানায় নেওয়া হয়। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে ৪ আগস্ট আন্দোলনরত ছাত্র-জনতা বাংলা মোটর ফুটব্রীজের মোড়ে অবস্থান করছিলেন। এসময় আসামিরা লাঠি-সোঠা, দেশী-বিদেশী ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে ছাত্র জনতার মিছিলে হঠাৎ গুলি, ইট পাটকেল ছোড়েন এবং অনবরত গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে আসামিদের ছোড়া গুলিতে ভিকটিমের বাম পায়ে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে দীর্ঘদিন চিকিৎসা শেষে সাবেক মন্ত্রী কামরুল ইসলামের নাম উল্লেখ করে ৬৯ জনের নামে মামলাটি দায়ের করেন। 

Related Topics

টপ নিউজ

অ্যাডভোকেট কামরুল ইসলাম / জুলাই আন্দোলন / গ্রেপ্তার / পুলিশ / ডায়াবেটিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • আদাবরে ছিনতাইকারীর কোপে ওসিসহ দুই পুলিশ আহত, গুলিবিদ্ধ ছিনতাইকারী, আটক ৪
  • জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, ট্র্যাভেল এজেন্সির ৩ জন গ্রেপ্তার
  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আবুল বারকাত, আটকে গেল কারামুক্তি
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net