Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ অনুমোদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 October, 2025, 08:00 pm
Last modified: 23 October, 2025, 08:09 pm

Related News

  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে জুলাই স্মৃতি জাদুঘর অধ্যাদেশ অনুমোদন

আইন উপদেষ্টা জানান, জাদুঘরটি দেশের প্রচলিত কোনো জাদুঘরের অধীন শাখা প্রতিষ্ঠান নয়, এটি সম্পূর্ণ স্বাধীন কাঠামো ও প্রশাসনিক ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হবে। জাদুঘর পরিচালনার জন্য নতুন জনবল নিয়োগ, প্রশাসনিক কাঠামো নির্ধারণ ও বাজেট বরাদ্দের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
23 October, 2025, 08:00 pm
Last modified: 23 October, 2025, 08:09 pm
ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট সরকারবিরোধী গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে 'জুলাই স্মৃতি জাদুঘর'। আর এটি হবে একটি স্বতন্ত্র জাতীয় জাদুঘর।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে 'জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, ২০২৫' নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, 'আমরা নীতিগতভাবে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশের অনুমোদন দিয়েছি। আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থানকালে আমাদের অনেক তরুণ প্রাণ হারিয়েছেন, অনেকের স্থায়ী অঙ্গহানি হয়েছে। তাদের আত্মত্যাগের স্মৃতিকে ধরে রাখার জন্যই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হচ্ছে।'

আইন উপদেষ্টা জানান, জাদুঘরটি দেশের প্রচলিত কোনো জাদুঘরের অধীন শাখা প্রতিষ্ঠান নয়, এটি সম্পূর্ণ স্বাধীন কাঠামো ও প্রশাসনিক ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হবে। জাদুঘর পরিচালনার জন্য নতুন জনবল নিয়োগ, প্রশাসনিক কাঠামো নির্ধারণ ও বাজেট বরাদ্দের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।'

তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যেই অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সরকারি সূত্রে জানা গেছে, গত জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সময় গণভবন থেকে শেখ হাসিনা খুনের নির্দেশ দেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সেই স্থানেই গড়ে তোলা হচ্ছে 'জুলাই স্মৃতি জাদুঘর', যেখানে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের সময়কার ঐতিহাসিক দলিল, আলোকচিত্র, ভিডিও আর্কাইভ এবং শহীদদের ব্যক্তিগত স্মারক।

Related Topics

টপ নিউজ

জুলাই জাদুঘর / গণঅভ্যুত্থান / গণভবন / শেখ হাসিনা / শহীদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 
  • পিলখানা ট্র্যাজেডি: বিস্ফোরক মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net