Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
শ্রম আইন পাস: গৃহপরিচারক ও অলাভজনক প্রতিষ্ঠানের কর্মীরাও শ্রমিক হিসেবে সুরক্ষা পাবেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 October, 2025, 06:50 pm
Last modified: 23 October, 2025, 07:30 pm

Related News

  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে
  • নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা

শ্রম আইন পাস: গৃহপরিচারক ও অলাভজনক প্রতিষ্ঠানের কর্মীরাও শ্রমিক হিসেবে সুরক্ষা পাবেন

আইন উপদেষ্টা বলেন, ‘নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন সুবিধা বাড়ানো হয়েছে। একইসাথে, পুরুষ ও নারী শ্রমিককে একই কাজের জন্য ভিন্ন মজুরি দেওয়ার মতো বৈষম্যকে আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
23 October, 2025, 06:50 pm
Last modified: 23 October, 2025, 07:30 pm
ফাইল ছবি: টিবিএস

অলাভজনক প্রতিষ্ঠানের কর্মী, গৃহপরিচারক এবং নাবিকসহ দীর্ঘদিন শ্রম আইনের সুরক্ষার বাইরে থাকা শ্রমজীবীদের অধিকার নিশ্চিত করতে নতুন শ্রম আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত পরিষদের নিয়মিত বৈঠকে এ আইন অনুমোদিত হয়।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, নতুন আইনে শ্রমের সংজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে, যাতে অলাভজনক প্রতিষ্ঠান, গৃহপরিচারক এবং নাবিকদের ক্ষেত্রেও শ্রম আইনের বিধান প্রযোজ্য হবে। এর ফলে এতদিন আইনের বাইরে থাকা এ শ্রমজীবীরা এখন থেকে শ্রমিক হিসেবে আইনি সুরক্ষা পাবেন।

ড. আসিফ নজরুল বলেন, 'এটি একটি ঐতিহাসিক আইন। দেশের প্রতিটি শ্রমিক, বিশেষ করে যারা এতদিন আইনের বাইরে ছিলেন, তাদের অধিকার রক্ষায় এটি একটি মাইলফলক হয়ে থাকবে।'

আইন উপদেষ্টা জানান, নতুন শ্রম আইনে মালিকদের দ্বারা শ্রমিকদের কালো তালিকাভুক্ত করার প্রথা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। পূর্বে অভিযোগের ভিত্তিতে অনেক মালিক শ্রমিকদের অন্য প্রতিষ্ঠানে চাকরি পাওয়া বন্ধ করে দিতেন- এবার তা সম্পূর্ণ অবৈধ ঘোষণা করা হয়েছে।'

আইন উপদেষ্টা বলেন, 'নারী শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন সুবিধা বাড়ানো হয়েছে। একইসাথে, পুরুষ ও নারী শ্রমিককে একই কাজের জন্য ভিন্ন মজুরি দেওয়ার মতো বৈষম্যকে আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে।'

তিনি আরও জানান, নতুন শ্রম আইন অনুযায়ী, ট্রেড ইউনিয়ন গঠন ও নিবন্ধন প্রক্রিয়া অনেক সহজ করা হয়েছে। শ্রমিকদের জন্য বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা শক্তিশালী করা হয়েছে, যাতে আদালতে না গিয়েও বিরোধ নিষ্পত্তি করা যায়।

ড. আসিফ নজরুল বলেন, 'শ্রমিকদের দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিতে একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্তও অনুমোদন পেয়েছে। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত বা নিহত শ্রমিক ও তার পরিবারের পুনর্বাসন ও চিকিৎসা এ তহবিল থেকে দেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'এ আইনে শ্রমিক-মালিক সম্পর্ককে আরও মানবিক ও ন্যায্য করার চেষ্টা করা হয়েছে। এটি শুধু শ্রমিক নয়, পুরো শিল্পখাতের জন্যই এক নতুন যুগের সূচনা করবে।'

Related Topics

টপ নিউজ

আইন উপদেষ্টা / শ্রম আইন / প্রধান উপদেষ্টা / শ্রমজীবী / গৃহপরিচারক / মাতৃত্বকালীন ছুটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • যমুনা ছাড়লেন সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস
  • প্রধান উপদেষ্টা সংবিধানের নিয়ম অনুসরণ করেননি: কালের কণ্ঠকে রাষ্ট্রপতি 
  • প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে ১৮ মাস পর পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. ইউনূস
  • বন্ধ হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের কার্যক্রম, থাকবে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে
  • নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net