Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
হংকং বিমানবন্দরে সাগরে আছড়ে পড়ল কার্গো প্লেন, নিহত ২

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
20 October, 2025, 10:25 am
Last modified: 20 October, 2025, 10:25 am

Related News

  • যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবার মৃত্যু
  • পেরুর নাসকা লাইনসের কাছে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৩
  • ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত, প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১
  • ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

হংকং বিমানবন্দরে সাগরে আছড়ে পড়ল কার্গো প্লেন, নিহত ২

তুরস্কের কার্গো বিমান সংস্থা এয়ার এসিটি পরিচালিত এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮ হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় একটি যানকে ধাক্কা দেয়।
টিবিএস ডেস্ক
20 October, 2025, 10:25 am
Last modified: 20 October, 2025, 10:25 am
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই সাগরে আছড়ে পড়ে প্লেনটি। ছবি: রয়টার্স

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়ে গেছে এবং এতে দুইজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। খবর বিবিসির।

তুরস্কের কার্গো বিমান সংস্থা এয়ার এসিটি পরিচালিত এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮ দুবাই থেকে স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিট (গ্রিনিচমান সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিট) নাগাদ এসে উত্তর রানওয়েতে অবতরণের সময় একটি যানকে ধাক্কা দেয়।

সিভিল এভিয়েশন বিভাগ জানায়, এ ঘটনায় বিমানবন্দরের দুইজন গ্রাউন্ড স্টাফ সাগরে পড়ে যান। তাদের উদ্ধার করা হলেও পরে হাসপাতালে মৃত্যু হয় বলে স্থানীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। তারা পুলিশের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল ১০টায় (গ্রিনিচ মান সময় রাত ৮টা) এক সংবাদ সম্মেলন করার কথা জানিয়েছে।

বোয়িং ৭৪৭-৪৮১ মডেলের এই বিমানটি মূলত যাত্রীবাহী ছিল, পরে এটিকে কার্গো বা মালবাহী বিমানে রূপান্তর করা হয়।

এটি ৩০ বছরেরও বেশি পুরোনো; ১৯৯৩ সালে প্রথমবার আকাশে ওড়ে বলে এয়ারফ্লিটস নামের বিমান ট্র্যাকিং সাইট জানিয়েছে।

বিগত বছরগুলোতে বিমানটি বিভিন্ন এয়ারলাইনের অধীনে ব্যবহৃত হয়েছে—যেমন জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (বর্তমানে সাউদিয়া)—এ তথ্যও এয়ারফ্লিটসের সংরক্ষিত তথ্যে উল্লেখ আছে।

সোমবার বিমানটি এমিরেটস স্কাইকার্গো ফ্লাইট ৯৭৮৮ হিসেবে পরিচালিত হচ্ছিল। এটি রোববার দুবাই থেকে উড্ডয়ন করে এবং স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিট (গ্রিনিচমান সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিট) হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

ফ্লাইটরাডার২৪-এর তথ্যমতে, এয়ার এসিটি-এর বহরে এ ধরনের আরও একটি বোয়িং ৭৪৭ বিমান রয়েছে।

Related Topics

টপ নিউজ

হংকং আন্তর্জাতিক বিমানবন্দর / কার্গো প্লেন / বিধ্বস্ত / নিহত ২ / বিমান বিধ্বস্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
    বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
    ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন
  • তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
    তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

Related News

  • যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবার মৃত্যু
  • পেরুর নাসকা লাইনসের কাছে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৩
  • ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত, প্রশিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১১
  • ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
  • আসামের বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর জেট বিধ্বস্ত, নিহত ৫

Most Read

1
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার সেরা প্রেসিডেন্টদের চার্ট শেয়ার করেছেন এবং নিজেকে শীর্ষে রেখেছেন, যেখানে তিনি রোনাল্ড রিগ্যানের মতো জনপ্রিয় রিপাবলিকানদেরও বাদ দিয়েছেন। (ডোনাল্ড ট্রাম্প)
আন্তর্জাতিক

বিশেষজ্ঞদের বিচারে ‘সর্বকালের নিকৃষ্ট প্রেসিডেন্ট’ হওয়ার পর নিজেকে সর্বশ্রেষ্ঠ দেখিয়ে চার্ট বানালেন ট্রাম্প

2
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

3
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

4
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে ‘শেষ ভরসা’ হিসেবে স্বল্পপাল্লার পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন পুতিন

5
তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়
বাংলাদেশ

তিন মাস আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়

6
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net