Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
মিরপুরে আগুন: লাশের জন্য মর্গের সামনে স্বজনদের অপেক্ষা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2025, 07:40 pm
Last modified: 15 October, 2025, 09:47 pm

Related News

  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ২ জনের মৃত্যু
  • বেইলি রোডে আগুন: আত্মসমর্পণের আবেদন করে ফের প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

মিরপুরে আগুন: লাশের জন্য মর্গের সামনে স্বজনদের অপেক্ষা

অগ্নিকাণ্ডে মারা যাওয়া নারগিস আক্তারের (১৮) বাবা বলেন, ‘মেয়েরে এসএসসি পাস করাইসিলাম। মেয়ে কাজে গেছে সাড়ে ৮টায়। আগের রাতে কথা হয়েছে। আমি ভাবছিলাম সকালে বলব- যখন যাবি, আমারে ডাক দিস। কিন্তু আলস্য করে আর বলি নাই। আর কখনো বলার সুযোগও পাই নাই।’
টিবিএস রিপোর্ট
15 October, 2025, 07:40 pm
Last modified: 15 October, 2025, 09:47 pm
ছবি: টিবিএস

মিরপুরের পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ শ্রমিকের স্বজনেরা বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছিলেন। কেউ কেউ প্রিয়জনের লাশ শনাক্ত করেছেন, আবার অনেকে এখনো অপেক্ষায়-  শনাক্তকরণ ও ডিএনএ পরীক্ষার ফলাফলের জন্য। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়নি।

অগ্নিকাণ্ডে নিখোঁজদের একজন আবদুল আলীম (১৩)। তার পিতা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'সংসারে অভাব অনটন। ছেলে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে। আমি সবজি কেনাবেচা করি, মিরপুরেই থাকি। বেতন আট হাজার টাকা। ১৩ তারিখ বেতন দেয়- আজই ছেলের প্রথম বেতন পাওয়ার কথা ছিল।'

তিনি আরও বলেন, 'বারোটার দিকে শুনলাম আগুন লেগেছে। তখন থেকেই খোঁজা শুরু করি। পরে হাসপাতালে আসতে বলে। সকাল ৭টা থেকে বসে আছি, এখনো কিছু পাইনি। লাশ চিনতেও পারিনি। ডিএনএ টেস্ট করে যেন দ্রুত লাশগুলো হস্তান্তর করে। লাশগুলো ফ্রিজেও রাখা হয়নি।'

বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সামনে নিহতদের স্বজনদের ভিড় বাড়তে থাকে। নিহত ১৬ জনের মধ্যে ৯ জনের লাশ শনাক্তের দাবি করেছেন স্বজনেরা, তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো লাশ হস্তান্তর করা হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা।

অগ্নিকাণ্ডে মারা যাওয়া নারগিস আক্তার (১৮) কাজ করতেন আগুন লাগা ভবনের দোতলায় অবস্থিত স্মার্ট প্রিন্টিং নামের টি-শার্ট প্রিন্টিং কারখানায়। সন্ধ্যায় তার বাবা বলেন, 'বারো দিন হলো মেয়ে কাজ শুরু করেছে। মেয়ের কাছে ফোন ছিল না। ছোট মেয়ে বলল- আপা যে গার্মেন্টসে কাজ করে সেখানে আগুন লেগেছে। তখন অন্য এক সহকর্মীর মাধ্যমে মেয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করি, কিন্তু ফোন বন্ধ পাই। দৌড়ে কারখানায় যাই।'

তিনি আরও বলেন, 'মেয়েরে এসএসসি পাস করাইসিলাম। মেয়ে কাজে গেছে সাড়ে ৮টায়, আমি ঘুম থেকে উঠসি ৮টায়। আগের রাতে কথা হয়েছে। আমি ভাবছিলাম সকালে বলব- যখন যাবি, আমারে ডাক দিস। কিন্তু আলস্য করে আর বলি নাই। আর কখনো বলার সুযোগও পাই নাই।'

তিনি কণ্ঠ ভার করে বলেন, 'লাশ চিনতে পারসি মেয়ের। কিন্তু কখন দিবে কিছু বলে নাই। সকাল থেকে বসে আছি। অন্তত বলুক- পাঁচ ঘণ্টা পর দিবে, তাহলে সেভাবেই অপেক্ষা করি।'

অন্যদিকে, আরএন ফ্যাশন কারখানায় কাজ করতেন ফারজানা (১৮)। তার বড় ভাই আজী নূর বলেন, 'কাপড়ের ছবি আর নুপুর দেখে বোনের লাশ শনাক্ত করেছি। কিন্তু তারা বলেছে, ডিএনএ পরীক্ষা ছাড়া লাশ দেওয়া হবে না।'

খালিদ (৩০) বরগুনার বাসিন্দা। তিনি দুই মাস ধরে ওই কারখানায় কাজ করছিলেন। তার মামা হুমায়ুন কবির বলেন, 'ভোরে খালিদ মায়ের সঙ্গে ভিডিও কলে এক মিনিট কথা বলে কাজে যায়। ওই সময়ই শেষ কথা হয়। এখনও লাশ শনাক্ত করতে পারিনি।'

ঢামেকের ফরেনসিক বিভাগের সামনে নিহতদের তথ্য লিপিবদ্ধকারী রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান সন্ধ্যায় টিবিএস-কে বলেন, 'নিহত ১৬ জনেরই সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৬ জনের ফরেনসিক প্রতিবেদন চলছে। ডিএনএ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবে হাসপাতাল কর্তৃপক্ষ।'

Related Topics

টপ নিউজ

মিরপুরে আগুন / মর্গ / লাশ / ঢামেক হাসপাতাল / ডিএনএ টেস্ট / অগ্নিকাণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • নিখোঁজের তিন দিন পর স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক
  • রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, ২ জনের মৃত্যু
  • বেইলি রোডে আগুন: আত্মসমর্পণের আবেদন করে ফের প্রত্যাহার হাক্কা রেস্টুরেন্ট মালিকের
  • পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net