Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
নারীবিদ্বেষী মন্তব্যের জেরে অলিম্পিক প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 February, 2021, 04:25 pm
Last modified: 12 February, 2021, 04:28 pm

Related News

  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?

নারীবিদ্বেষী মন্তব্যের জেরে অলিম্পিক প্রধানের পদত্যাগ

'গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুলাই থেকে অলিম্পিকের আয়োজন শুরু করা।  আমি চাই না আমার উপস্থিতি এই আয়োজনের জন্য বাধা হয়ে দাঁড়াক।'
টিবিএস ডেস্ক
12 February, 2021, 04:25 pm
Last modified: 12 February, 2021, 04:28 pm
ইয়োশিরো মোরি। ছবি: রয়টার্স

অবশেষে পদত্যাগ করেছেন টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি। নারীদের সম্পর্কে 'অসংবেদনশীল' মন্তব্য করে সমালোচিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেন তিনি।

অলিম্পিকের অন্যতম বৃহৎ স্পন্সর টয়োটা'সহ প্রধান স্পনসররা তার মন্তব্যের সমালোচনা শুরু করার পর গত এক সপ্তাহ ধরে চাপ বাড়তে থাকায় পদত্যাগপত্র জমা দিয়েছেন মোরি।

৮৩ বছর বয়স্ক মোরি বলেছিলেন, নারীরা বেশি কথা বলে এবং বোর্ড পরিচালনার সভায় বেশি নারী থাকলে সভা শেষ হতে 'অনেক সময়' লেগে যাবে।

এই মন্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদের ঝড় ওঠায় মোরি সে সময় ক্ষমা প্রার্থনা করলেও জানান, পদত্যাগের বিষয়ে তিনি ভাবছেন না।

'অসংবেদনশীল বক্তব্যের' জন্য ক্ষমা প্রার্থনা করে শুক্রবার একটি বিশেষ কমিটির সভায় তিনি বলেন, 'গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুলাই থেকে অলিম্পিকের আয়োজন শুরু করা।  আমি চাই না আমার উপস্থিতি এই আয়োজনের জন্য বাধা হয়ে দাঁড়াক।'

এরপর তিনি তার পদত্যাগের কথা ঘোষণা করেন।

অলিম্পিক আয়োজক কমিটির প্রধান পদে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী মোরির জায়গায় কে স্থলাভিষিক্ত হবেন তা এখনো পরিষ্কার নয়। মোরি প্রাথমিকভাবে তার পদের দায়িত্ব গ্রহণ করার জন্য দেশটির বিখ্যাত ক্রীড়া প্রশাসক সাবুরো কাওয়াবুচিকে বেছে নিয়েছিলেন; কিন্তু তাতেও প্রতিবাদ ওঠে।

এর আগে, গত মঙ্গলবার, একদল নারী আইন প্রণেতা মোরির মন্তব্যের প্রতিবাদে সাদা পোশাক পরেছিলেন; তাদের সঙ্গে সংহতি প্রকাশ করতে কিছু পুরুষও করেছিলেন একই কাজ।

এদিকে, টোকিওর গভর্নর ইউরিকো কোইক বলেছেন, প্রতিবাদ জারি থাকায় তিনি উচ্চ পর্যায়ের অলিম্পিক কর্মকর্তাদের একটি সভায় যোগদান করবেন না।

স্থানীয় গণমাধ্যমের মতে, এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিক গেমস থেকে ইতোমধ্যেই ৪০০ জন তাদের স্বেচ্ছাসেবক হওয়ার আবেদন প্রত্যাহার করে নিয়েছেন।

কমিটিতে বর্তমানে সদস্যসংখ্যা ২৪;এদের মধ্যে পাঁচজন নারী। নারী বোর্ড পরিচালকের সংখ্যা ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা গ্রহণ করা এই কমিটি ২০১৯ সাল থেকে জাপানি অলিম্পিয়ান নির্বাচনের দায়িত্বে রয়েছে।

পদত্যাগ করা বোর্ড প্রধান মোরি এক সভায় বলেছিলেন, 'যদি আমরা নারী সদস্যসংখ্যা বৃদ্ধি করি, তাহলে আমাদের নিশ্চিত করতে হবে, তারা যেন কথা বলার জন্য বেশি সময় না নেন। কেননা, বিরক্তিকর ব্যাপার হলো, নারীরা সহজে কথা শেষ করতে পারে না।'

তিনি আরও বলেছিলেন, আয়োজক কমিটিতে এখন সাতজন নারী আছেন, তবে সবাই তাদের অবস্থান সম্পর্কে সচেতন।

মোরি ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে বেশ কিছু গাফিলতি ও অকূটনৈতিক বক্তব্যের কারণে দেশটিতে পরিচিত।

তিনি জাপানের সংবাদপত্র মৈনিচি'কে জানান, তার মন্তব্যের পর নিজ পরিবারের নারী সদস্যরাও তাকে তিরস্কার করেছেন।

তিনি বলেন, রাতে তার স্ত্রীও তাকে কড়া ভাষায় তিরস্কার করেছে। "সে বলেছে, 'তুমি আবার খারাপ কিছু বলেছ, তাই না? আমাকে আবার জ্বালা পোহাতে হবে; কারণ তুমি নারীবিদ্বেষী কথা বলেছ।'"

পত্রিকাটি তাকে উদ্ধৃত করে বলেছে, 'সকালে আমার মেয়ে আর নাতনিও আমাকে তিরস্কার করেছে।'

  • সূত্র: সিএনএন

Related Topics

খেলা / টপ নিউজ

ইয়োশিরো মোরি / জাপান / অলিম্পিক গেমস / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • হরমুজ প্রণালী সচল করতে ‘যথাযথ প্রচেষ্টায়’ যোগ দেবে জাপান, যুক্তরাজ্যসহ ৬ দেশ
  • জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প
  • জ্বালানি তেলের বাজার স্থিতিশীল ও পরিবহন পথ সুরক্ষিত করতে এগিয়ে আসছে ইউরোপ-জাপান
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net