Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
আমাদের কি মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ ছিলাম: আদালতে দীপু মনি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
06 October, 2025, 01:25 pm
Last modified: 06 October, 2025, 01:26 pm

Related News

  • জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • কারাগার থেকে হাসপাতালে দীপু মনি
  • জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা

আমাদের কি মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ ছিলাম: আদালতে দীপু মনি 

জুলাই আন্দোলন কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ৪ দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত।
টিবিএস রিপোর্ট 
06 October, 2025, 01:25 pm
Last modified: 06 October, 2025, 01:26 pm
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে ঢাকার আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস

সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছেন, আমি অসুস্থ। কারাগারে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। কিছুদিন আগে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসার অভাবে হাসপাতালে মারা গেছেন। এখন আমাদের কি মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ ছিলাম।

জুলাই আন্দোলন কেন্দ্র করে রাজধানীর শাহবাগ থানার ঝুট ব্যবসায়ী মনির হোসেন হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ৪ দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত। রিমান্ড শুনানি চলাকালে তিনি এসব মন্তব্য করেন। 

সোমবার (৬ অক্টোবর) সকালে কারাগার থেকে দীপু মনি ও সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে আদালতে হাজির করে পুলিশ। এরপর শাহবাগ থানার জুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় দীপু মনির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মাইনুল খান পুলক। একই সঙ্গে লালবাগ থানার হত্যা মামলায় সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

সকাল সাড়ে ১০ টায় পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভেতরে তাদেরকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। প্রথমে দীপু মনির রিমান্ড শুনানি শুরু হয়। শুনানি চলাকালে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বলেন, আসামি দীর্ঘদিন ধরে হাজতে রয়েছে। তিনি নারী হওয়ায় বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। এই মামলায় এজাহারে তার নাম ছাড়া কিছুই নেই। এ বিষয়ে আসামি কিছু বলতে চান। 

পরে আদালতের অনুমতি নিয়ে দীপু মনি বলেন, আমি অসুস্থ। কারাগারে চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই। গত মাসের ৯/১০ তারিখে আমি অসুস্থ হওয়ায় শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে সকল পরীক্ষা-নিরীক্ষা সম্ভব হয়নি। পরবর্তীতে অন্য হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য অনুমতি নেয়া হয়। 

তিনি আরও বলেন, গতকাল হাসপাতাল নেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ স্কোয়াড না থাকায় নেওয়া হয়নি। ভাবছিলাম আজকে হাসপাতালে নেওয়া হবে। কিন্তু দেখলাম আমাকে আদালতে আনা হয়েছে। পুলিশ স্কোয়াডের কারণে হাসপাতালে নেওয়া হচ্ছে না, অথচ আদালতে আনা হয়েছে। আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি। আমার যে চিকিৎসা দরকার সেটা পাচ্ছিনা। 

মামলার বিষয়ে তিনি বলেন, আমার বিরুদ্ধে ৬০ টির অধিক মামলা। কিন্তু আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছিনা। গত এক বছরে তিনবার আইনজীবীর সঙ্গে দেখা হয়েছে। আমাকে আদালতে নেওয়া হয় সেদিনই যেন হাজত খানায় আমার সঙ্গে আইনজীবীর কথা বলার সুযোগ করে দেওয়া হয়। তাহলে মামলা সম্পর্কে একটু আলোচনা করতে পারি।

এরপর রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, কারা বিধি অনুযায়ী সাক্ষাতের সুযোগ রয়েছে। তারা জেলগেটে চাইলে সাক্ষাৎ করতে পারবে। তিনি মূলত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হাসপাতালে যাওয়ার চেষ্টা করছে। 

তখন দীপু মনি আবারও বলেন, মাননীয় আদালত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসার অভাবে হাসপাতালে মারা গেছেন। এখন আমাদের কি মরিয়া প্রমাণ করা লাগবে আমরা অসুস্থ ছিলাম। তখন উপস্থিত আইনজীবীরা তাদের উদ্দেশ্যে বিভিন্ন কথা বলতে থাকেন।

এসময় কাঠগড়ায় দাঁড়ানো অবস্থায় সাবেক এমপি সোলায়মান সেলিম বলেন, এখানে লিগাল আর্গুমেন্ট হচ্ছে। সবাই কি রাষ্ট্রপক্ষ আইনজীবী? তখন পাশে থাকা কয়েকজন আইনজীবী তাকে বলেন, গায়ে এখনো রক্তের দাগ লেগে আছে। প্রত্যুত্তরে সোলায়মান সেলিম বলেন, তাই বলে কি আমরা চিকিৎসা পাবো না।  

শুনানি শেষে এই মামলায় দীপু মনির চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে লালবাগ থানার শাওন সিকদার হত্যা মামলায় সাবেক এমপি সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়। 

এরপর সকাল ১১ টার দিকে আবারও পুলিশ প্রহরায় তাদের আদালতের হাজতখানায় নেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

দীপু মনি / ৪ দিনের রিমান্ডে / জুলাই আন্দোলন / চিকিৎসা / শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মৃত্যু / অসুস্থ / মরিয়া প্রমাণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 
  • কারাগার থেকে হাসপাতালে দীপু মনি
  • জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপনে ৭০% কিডনি রোগ প্রতিরোধ সম্ভব: বিশেষজ্ঞরা

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net