Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
মুমিনুল বলছেন, ‘এটাই গোল বলের খেলা’

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
07 February, 2021, 08:50 pm
Last modified: 07 February, 2021, 08:53 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

মুমিনুল বলছেন, ‘এটাই গোল বলের খেলা’

২২৩ রান তুলে বাংলাদেশের ইনিংস ঘোষণা, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৯৫ রান। বাংলাদেশের দৃষ্টিতে যা ছিল ‘বিশাল’ লক্ষ্য। তৃতীয় দিন শেষে তাইজুল ইসলাম বলেছিলেন, ২৫০ রানই জয়ের জন্য যথেষ্ট হতে পারে।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
07 February, 2021, 08:50 pm
Last modified: 07 February, 2021, 08:53 pm
মুমিনুলের এই ছবিটিই বাংলাদেশের প্রতিচ্ছবি। ছবি: বিসিবি

২২৩ রান তুলে বাংলাদেশের ইনিংস ঘোষণা, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ৩৯৫ রান। বাংলাদেশের দৃষ্টিতে যা ছিল 'বিশাল' লক্ষ্য। তৃতীয় দিন শেষে তাইজুল ইসলাম বলেছিলেন, ২৫০ রানই জয়ের জন্য যথেষ্ট হতে পারে। সেখানে প্রতিপক্ষকে ৪০০ ছোঁয়া লক্ষ্য দিয়ে বাংলাদেশের নির্ভারই থাকার কথা। যদিও বাংলাদেশের করা রান যথেষ্ট হয়নি, কাইল মেয়ার্সের মহাকাব্যিক ইনিংসে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

এতো বড় লক্ষ্যও প্রতিপক্ষের কাছে বাধা হলো না, এ যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুলের হকের। ক্রিকেটকে বলা হয় গৌরবময় অনিশ্চয়তার খেলা। কিন্তু মুমিনুল বলছেন, গোল বলের খেলা ক্রিকেট এমনই। 

ম্যাচের পর মুমিনুল বলেন, 'আসলেই অবিশ্বাস্য, কিন্তু এটাই গোল বলের খেলা। ক্রিকেটে অবিশ্বাস্য অনেক কিছুই হয়ে যায়। প্রত্যাশায় ছিল না এমন কিছু হবে। আমার কাছে মনে হয় বোলাররা ভালো জায়গায় বল করতে পারেনি। ওদের দুই ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করেছে।'

চারদিন নিয়ন্ত্রণ রেখেও ৩ উইকেটে চট্টগ্রাম টেস্ট হেরেছে বাংলাদেশ। হারের বিশেষ কোনো কারণ খুঁজে পাচ্ছেন না তিনি, 'যখন দল হারবে, তখন নির্দিষ্ট করে দোষ দিতে পারবেন না। দল হারা মানে সবাই হারা, দল জেতা মানে সবাই জেতা। আমার কাছে এমন কিছু বোধগম্য হয় না যে পরাজয়ের নির্দিষ্ট কোনো কারণ আছে। দল যখন হেরেছে, সবাই একসাথে হেরেছি।'

চোটের কারণে দ্বিতীয় দিনের পর আর মাঠে নামেননি সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারের অভাব বাংলাদেশ দল অনুভব করেছে বলে জানালেন মুমিনুল, 'হ্যাঁ, বলতে পারেন। সাকিব ভাই থাকলে বোলিং অনেক গোছানো হতো। যেহেতু সিনিয়র বোলার, সিনিয়র ব্যাটসম্যান, সবাইকে আগলে রাখতে পারতেন। উনি না থাকায় মিস করেছি, বিশেষ করে বোলিংয়ে।'  

Related Topics

টপ নিউজ

মুমিনুল হক / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’
  • দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজে স্মরণীয় সিরিজ জয় বাংলাদেশের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net