Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ ৬ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 September, 2025, 05:00 pm
Last modified: 29 September, 2025, 05:03 pm

Related News

  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার মালয়েশিয়ান নাগরিক ৬ দিনের রিমান্ডে
  • জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
  • বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: বহিস্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
  • নিউগিনি প্রপার্টিজে হামলা-লুটপাট: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে

জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ ৬ দিনের রিমান্ডে

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
29 September, 2025, 05:00 pm
Last modified: 29 September, 2025, 05:03 pm
ছবি: টিবিএস

সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদপন্থী মহাসচিব কাজী মামুনুর রশীদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির রমনা বিভাগের পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ।

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, 'এনায়েতের জামানতকৃত মোবাইল দেখে মামুনুর রশীদের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছি। এ আসামি বিমানবন্দর থেকে এনায়েতকে রিসিভ করে হোটেলে রাখেন। সেখানে থাকার খরচ তিনি বহন করেন।'

তিনি বলেন, 'এনায়েতের সঙ্গে মিলে তিনিসহ অন্যরা অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছেন। তার সঙ্গে আর কে কে জড়িত, এত টাকা কোথায় পেয়েছেন, এ বিষয়গুলো জানার জন্য ১০ দিনের রিমান্ড প্রার্থনা করছি।'

এরপর মামুনুর রশীদের পক্ষের আইনজীবী সিরাজুল হক ফয়সাল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

তিনি শুনানিতে বলেন, 'মামুনুর রশীদের সঙ্গে তার যোগাযোগের সিডিএমএস আদালতে সোপর্দ করা হয়েছে? ভুয়া দাবির পরিপ্রেক্ষিতে এনায়েতের সঙ্গে তাকে জড়ানো হয়েছে। এটা একটা মিথ্যা মামলা।'

পরে তদন্ত কর্মকর্তা আদালতকে সিডিএমএস দেখান।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ূম হোসাইন নয়ন মামুনুর রশীদের জামিনের বিরোধিতা করে বলেন, 'এনায়েতের সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তারা আওয়ামী লীগ সরকারকে ফেরানোর জন্য এবং নির্বাচন বাতিল করার জন্য ষড়যন্ত্র করছে। তারা র-এর এজেন্ট। আসামির ১০ দিনের রিমান্ড প্রয়োজন। রিমান্ড না পেলে অন্তর্বতী সরকারের বিরুদ্ধে চলা ষড়যন্ত্র সম্পর্কে জানা যাবে না।'

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, এই মামলার প্রধান আসামি বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর সঙ্গে মিলে কাজী মামনুর রশিদ সরকার উৎখাতের লক্ষ্য গোপন ষড়যন্ত্র করেছেন বলে দাবি করা হয়। 

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাডো গাড়িতে চড়ে সন্দেহজনক চলাচল করতে দেখা যায় আসামি এনায়েত করিম চৌধুরীকে। এসময় তার গাড়ি থামানো হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো সদুত্তোর দিতে না পারায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এসময় তার কাছ থেকে জব্দ করা দুইটি আইফোন বিশ্লেষণ করে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে।

জিজ্ঞাসাবাদে আসামি নিজেকে বিদেশি একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দাবি করেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উৎখাতের গোপম মিশন নিয়ে গত ৬ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে বাংলাদেশে এদেশে এসেছেন বলেও স্বীকার করেছেন।

Related Topics

টপ নিউজ

জাতীয় পার্টি / জাপা / রওশন এরশাদ / মহাসচিব / রিমান্ড / মামুনুর রশীদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার মালয়েশিয়ান নাগরিক ৬ দিনের রিমান্ডে
  • জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে
  • বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি: বহিস্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে
  • নিউগিনি প্রপার্টিজে হামলা-লুটপাট: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net