Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 24, 2026
ঘুষ গ্রহণের অভিযোগে দায়িত্ব হারালেন বাংলাদেশ ব্যাংকের শাহ আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 February, 2021, 03:45 pm
Last modified: 05 February, 2021, 03:48 pm

Related News

  • সাইবার হামলার আশঙ্কায় ওয়েবসাইট বন্ধ রাখল বাংলাদেশ ব্যাংক
  • রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালুর তহবিল থেকে ৫৬০ কোটি টাকা ঋণ বিতরণ, এখনো অপেক্ষায় বিজিএমইএর কারখানা
  • ভুয়া ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য-ছবি হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • পুনঃঅর্থায়ন স্কিম: বন্ধ কারখানা চালু করতে ১৮ দিনে বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণ ৪৫০ কোটি টাকা

ঘুষ গ্রহণের অভিযোগে দায়িত্ব হারালেন বাংলাদেশ ব্যাংকের শাহ আলম

তার দায়িত্ব কালীন সময়ে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের অবস্থার অবনতি হয়েছে, দুটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
টিবিএস রিপোর্ট
05 February, 2021, 03:45 pm
Last modified: 05 February, 2021, 03:48 pm

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো শাহ আলমকে ঘুষ গ্রহণেরঅভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো সিরাজুল ইসলাম জানিয়েছেন, শাহ আলমকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও ব্যাংক পরিদর্শন বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

প্রায় এক দশক ধরে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও ব্যাংক পরিদর্শন বিভাগের দায়িত্বে ছিলেন শাহ আলম। তার দায়িত্ব কালীন সময়ে ব্যাংক বহির্ভূত  আর্থিক প্রতিষ্ঠান খাতের অবস্থার অবনতি হয়েছে, দুটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। 

এরমধ্যে একটি প্রতিষ্ঠান হলো পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড, প্রতিষ্ঠানটি ২০১৯ সালের জুনে প্রতিষ্ঠানটির অবসায়ন (লিকুইডেশন) হয়েছে। আরেকটি প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) অবসায়নের প্রক্রিয়া এখনো চলমান।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড সহ (আইএলএফসি) অন্য আরও কিছু প্রতিষ্ঠানের ব্যাপক দুর্নীতির খবর সামনে এসেছে।

ক্রমাগত আর্থিক প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ার মধ্যে, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পালনে ব্যর্থতার কথা সামনে আসেনি।

দুর্নীতি ঢাকতে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের ঘুষ গ্রহণের ব্যাপারে আইএলএফসি'র ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হকের আদালতে স্বীকারোক্তির পর শাহ আলমের দুর্নীতির খবর অবশেষে প্রকাশ পেয়েছে।

আইএলএফসি'র পাঁচটি জালিয়াতির ঘটনায় রাশেদুল হকের সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতে গত ২৪ জানুয়ারি তাকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেপ্তারের পর গত মঙ্গলবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারকারী পলাতক প্রশান্ত কুমার হালদারের সহযোগী এই রাশেদুল।

আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রাশেদুল জানিয়েছেন, প্রতি মাসে ২ লাখ টাকা ঘুষ নিতেন শাহ আলম। 

তার দায়িত্ব কালীন সময়ে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের শোচনীয় অবস্থা সত্ত্বেও শাহ আলম  ব্যাংকের ডেপুটি গভর্নর হওয়ার দৌঁড়ে ছিলেন।

ঘুষ গ্রহণের অভিযোগের ব্যাপারে জানতে শাহ আলমের সাথে যোগাযোগ করা হকে কোনো প্রতিক্রিয়া জানাননি তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে যেভাবে ধস নেমেছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতে

দুটি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়েছে সম্পূর্ণ খাতেই। লাভের পরিমাণ প্রায় বন্ধ হওয়ার দশায় পড়েছে এরফলে। 

২০১৯ সালের প্রথম নয় মাসে নিবন্ধিত ৭০ শতাংশ এনবিএফআই'র অর্থনৈতিক সংকটের মুখে পড়ে, ফলে শেয়ার প্রতি আয়ও লোকসানের মুখে পড়ে। 

শোচনীয় আর্থিক অবস্থার কারণে এনবিএফআই'র লাভের সূচক এখন নেতিবাচক। 

তবে পিপলস লিজিং এর অবসায়নের পর এনবিএফআই খাতের অর্থ আমানতের হার কমতে শুরু করে, ফলস্বরূপ তারল্য সঙ্কট আরও প্রবল হয়। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী , ২০১৯ সালের এপ্রিল- জুনে এনবিআইএফের আমানতের হার ২.৭ শতাংশ কমে যায়। 
বর্তমানে ৩৪ টি এনবিএফআই'র কার্যক্রম চলমান, এরমধ্যে চারটি গ্রিন জোনে আছে। অর্থাৎ মাত্র ১১ শতাংশ প্রতিষ্ঠান আমানতকারীদের জন্য ঝুঁকিমুক্ত।

২০১৯ সালের জুন পর্যন্ত এনবিএফআই খাতে ঋণ খেলাপির মোট পরিমাণ ৭ হাজার ৩২০ কোটি টাকা। এ সংখ্যা মোট ঋণের ১১ শতাংশ। 

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি প্রতিষ্ঠাবের শেয়ারের শেয়ারের বর্তমান দর ১০ টাকার কম।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ব্যাংক / শাহ আলম / ঘুষ লেনদেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
    কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
  • গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
    টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস
  • ছবি: টিবিএস
    কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক
  • শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
    ‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম
  • ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

Related News

  • সাইবার হামলার আশঙ্কায় ওয়েবসাইট বন্ধ রাখল বাংলাদেশ ব্যাংক
  • রিজার্ভ থেকে ২০ মিলিয়ন ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
  • বন্ধ কারখানা চালুর তহবিল থেকে ৫৬০ কোটি টাকা ঋণ বিতরণ, এখনো অপেক্ষায় বিজিএমইএর কারখানা
  • ভুয়া ঋণ অ্যাপের মাধ্যমে গ্রাহকের তথ্য-ছবি হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • পুনঃঅর্থায়ন স্কিম: বন্ধ কারখানা চালু করতে ১৮ দিনে বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণ ৪৫০ কোটি টাকা

Most Read

1
কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

কালো টাকা সৃষ্টি, রাজস্ব ফাঁকি বন্ধে স্থাবর সম্পত্তির প্রকৃত মূল্য নির্ধারণের পরিকল্পনা সরকারের

2
গান্ড কোম্পানির প্রেসিডেন্ট ব্রায়ান ক্রুপিক, সিইও স্টিভ গান্ড এবং চেয়ারম্যান ও সিওও রিচ গান্ড। ছবি: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

টানা ৭৫ বছর কোনো কর্মী ছাঁটাই করেনি এই কোম্পানি; বিশেষ পরিচালন মডেলে গড়ল ইতিহাস

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

কক্সবাজারে এবার আবাসিক হোটেলে আগুন; আতঙ্কে তিন শতাধিক পর্যটক

4
শিশু চুরির সন্দেহে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জনতার মারধরের শিকার ৪১ বছর বয়সী মো. আলম শেখ এবং এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন মো. মোস্তাফিজুর রহমান আয়ন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘মাথা ছাড়া সব জায়গায় মারবেন’: সোহরাওয়ার্দী হাসপাতালে পিটিয়ে মারার ভিডিওতে যা দেখা গেল

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিশ্বের মোট ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার; শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

6
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
ফিচার

এমএএস ইন্টিমেটস: যেখানে প্রতি পাঁচ বছরের বিশ্বস্ততায় মেলে সোনার কয়েন, ছাঁটাইয়ের নোটিশ নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net