Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
কেন ‘ওয়ান পিস’ অ্যানিমের বিখ্যাত জলদস্যু পতাকা হাতে রাজপথে ‘জেন জি’রা

আন্তর্জাতিক

সিএনএন
21 September, 2025, 12:30 pm
Last modified: 21 September, 2025, 12:35 pm

Related News

  • নেপালে নতুন করে ভূমিধস, পাহাড়ে আটকা পড়া পর্যটকদের হেলিকপ্টারে উদ্ধার
  • ভারী বৃষ্টি ও বন্যা: নেপালের দুর্যোগপ্রবণ এলাকায় বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা
  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত
  • বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬ ও নেপালে ১৪ জনের মৃত্যু; নেপালে আবার আকস্মিক বন্যার আশঙ্কা
  • নেপালে তুষারধসে পর্বতারোহীসহ ১০ জন নিখোঁজ, ২ মরদেহ উদ্ধার

কেন ‘ওয়ান পিস’ অ্যানিমের বিখ্যাত জলদস্যু পতাকা হাতে রাজপথে ‘জেন জি’রা

'ওয়ান পিস’ অ্যানিমের গল্পের জগৎ ছাড়িয়ে এই পতাকাটি এখন ভাষা ও সীমানার গণ্ডি পেরিয়ে নেপাল, ইন্দোনেশিয়া, ফিলিপাইন থেকে শুরু করে ফ্রান্সের রাজপথেও তরুণদের প্রতিবাদের এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে।
সিএনএন
21 September, 2025, 12:30 pm
Last modified: 21 September, 2025, 12:35 pm
নেপালে সিংহদূরবার প্রাসাদের প্রবেশদ্বারের ওপর একটি ‘ওয়ান পিস’ পতাকা উড়ছে। ছবি: আনাদলু

গত সপ্তাহে যখন নেপালের বিখ্যাত সিংহ দরবার প্রাসাদ আগুনে জ্বলছিল, ঠিক তখনই দেশটির সরকারের ভিত কাঁপিয়ে দেওয়া বিক্ষোভকারীরা প্রাসাদের কারুকার্যখচিত সোনালি ফটকে ঝুলিয়ে দিয়েছিল একটি পতাকা। 

সাদা খুলির ওপর খড়ের টুপি আঁকা এই অদ্ভুত পতাকা কোনো রাজনৈতিক দল বা বার্তার নয়, এটি বিশ্বখ্যাত জাপানি মাঙ্গা (কমিকস) সিরিজ 'ওয়ান পিস'-এর জলদস্যুদের পতাকা।

একটি ঐতিহাসিক সরকারি ভবনের সামনে কার্টুনের পতাকা ঝোলানোর দৃশ্যটি অদ্ভুত ঠেকতে পারে। কিন্তু নেপালের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার দাবিতে রাস্তায় নেমে আসা 'জেন জি' প্রজন্মের তরুণ বিক্ষোভকারীদের কাছে এর অর্থ ছিল গভীর। টানা দুই দিনের এই অস্থিরতায় প্রাণহানির ঘটনাও ঘটে।

পতাকাটি ১৯৯৭ সাল থেকে প্রকাশিত হয়ে আসা বিশ্ববিখ্যাত জাপানি মাঙ্গা বা গ্রাফিক নভেল 'ওয়ান পিস' থেকে নেয়া। 'ওয়ান পিস'-এর গল্প জলদস্যু ক্যাপ্টেন মাঙ্কি ডি. লুফি এবং তার 'খড়ের টুপি' পরা সঙ্গীদের দুঃসাহসিক অভিযান নিয়ে। ভক্তদের কাছে এই পতাকাটি স্বপ্নকে তাড়া করা, নিপীড়িত মানুষকে মুক্ত করা আর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা। গল্পের নায়ক লুফি নির্ভীক, দৃঢ়প্রতিজ্ঞ এবং চরম প্রতিকূলতার মাঝেও হাসতে জানে।

কিন্তু গল্পের জগৎ ছাড়িয়ে লুফির এই পতাকা এখন ভাষা ও সীমানার গণ্ডি পেরিয়ে ইন্দোনেশিয়া, ফিলিপাইন থেকে শুরু করে ফ্রান্সের রাজপথেও তরুণদের প্রতিবাদের এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে।

ইন্দোনেশিয়ায় গ্রেটার জাকার্তা মেট্রোপলিটান রিজিয়নাল পুলিশ সদরদপ্তরের সামনে বিক্ষোভকারীরা পতাকা উড়াচ্ছেন। ছবি: এএফপি

নেপালের বিক্ষোভের অন্যতম সংগঠক বিখ্যাত খাত্রী বলেন, 'এই পতাকাটি আগ্রাসন এবং পথে আসা যেকোনো বাধা ঠেলে দেওয়ার দৃঢ় সংকল্পের প্রতীক। নেপালের বহু তরুণ অ্যানিমে ভালোবাসে। আমরা চেয়েছিলাম এই আন্দোলনটিকে যেন 'জেন জি' প্রজন্মের আন্দোলন বলে মনে হয়। তাই স্লোগান ও প্রতীকগুলো এমনভাবে বেছে নেওয়া হয়েছিল, যার সঙ্গে তরুণ প্রজন্ম সহজে নিজেদের যুক্ত করতে পারে।'

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, 'ওয়ান পিস' একক লেখকের তৈরি কমিক বই সিরিজ হিসেবে সবচেয়ে বেশি কপি প্রকাশের বিশ্ব রেকর্ড ভেঙেছে। বিশ্বজুড়ে এর ৫০ কোটিরও বেশি কপি ছাপা হয়েছে। এই দীর্ঘস্থায়ী সিরিজকে কেন্দ্র করে তৈরি হয়েছে অ্যানিমে টেলিভিশন সিরিজ, পডকাস্ট এবং অগণিত ফ্যান সাইট। ২০২৩ সালে নেটফ্লিক্স এটিকে একটি লাইভ-অ্যাকশন সিরিজে রূপান্তর করে, যা এর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয়।

আধুনিক জাপানের ইতিহাস বিশেষজ্ঞ আন্দ্রেয়া হরবিনস্কি বলছেন, 'ওয়ান পিস'-এর পতাকাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতে দেখে তিনি অবাক হননি। তার মতে, 'লুফি খুবই দৃঢ়প্রতিজ্ঞ। সে এবং তার সঙ্গীরা বহু বাধা পেরিয়ে নিজেদের লক্ষ্যে অবিচল থেকেছে। মানুষ যখন এই পতাকা নিয়ে বিক্ষোভে নামে, তখন তারা লুফির এই লড়াকু মানসিকতার কথাই ভেবে অনুপ্রাণিত হয়।'

ইন্দোনেশিয়ায় গভর্নরের বাসভবনের সামনে বিক্ষোভে একজন বিক্ষোভকারী ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা এবং জাপানি অ্যানিমে ‘ওয়ান পিস’-এর জলদস্যু পতাকা হাতে। ছবি: এএফপি

বাস্তব এবং ডিজিটাল জগতের এই মেলবন্ধনে পপ সংস্কৃতির নানা চরিত্র ও প্রতীক প্রায়শই বিক্ষোভকারীদের প্রতিবাদের হাতিয়ার হয়ে ওঠে।

ডানপন্থী অনলাইন মিম 'পেপে দ্য ফ্রগ' ২০১৯ সালে হংকংয়ের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের প্রতীকে পরিণত হয়েছিল। আবার, 'হাঙ্গার গেমস' সিনেমার তিন আঙুলের স্যালুট থাইল্যান্ডের গণতন্ত্রপন্থী তরুণ এবং মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানবিরোধীদের কাছে প্রতিরোধের প্রতীকে পরিণত হয়েছে।

নেপালে বিক্ষোভকারীরা রাজনীতিবিদদের সন্তানদের সামাজিক মাধ্যমে বিলাসবহুল জীবনযাপনের প্রদর্শনীতে ক্ষুব্ধ হয়ে 'ওয়ান পিস'-এর পতাকার পাশাপাশি 'জেন জি চুপ থাকবে না,' 'তোমাদের বিলাসিতা, আমাদের দুর্দশা!' এবং 'নেপো বেবি'র মতো স্লোগানও ব্যবহার করে।

ফ্রান্সে রিপাবলিক স্কোয়ারে 'ব্লক এভরিথিং' আন্দোলনের সময় বিক্ষোভকারীরা। ছবি: আনাদলু

যদিও ইন্দোনেশিয়ায় এই পতাকা বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্বাধীনতা দিবসের আগে তরুণরা এটি ওড়ালে সরকারি কর্মকর্তারা একে 'রাষ্ট্রদ্রোহিতা'র সঙ্গে তুলনা করেন। কর্তৃপক্ষ পতাকা জব্দ ও দেয়ালচিত্র মুছে ফেলতে শুরু করলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মত প্রকাশের স্বাধীনতা দমনের বিরুদ্ধে বিবৃতি দেয়।

ইন্দোনেশিয়ার শিল্পী কেমাস মুহাম্মদ ফিরদাউস 'স্ট্র হ্যাট' জলদস্যুদের পতাকার একটি দেয়ালচিত্রে শেষ আঁচড় দিতে দিতে বলেন, এই মাঙ্গা অঙ্কনটি 'সরকারের জন্য একটি সতর্কবার্তা, যাতে তারা তাদের জনগণের দিকে তাকায়।'

নিজের হাতে আঁকা জলদস্যু পতাকাটি ধরে ফিরদাউস বলেন, 'বহু ইন্দোনেশীয় নাগরিক 'ওয়ান পিস'-এর পতাকা ওড়াচ্ছে, কারণ তারা চায় সরকার তাদের কথা শুনুক। দিনশেষে, মানুষের এটুকুই আশা, সরকার তাদের চলমান সমস্যাগুলোর সমাধান করবে।'

Related Topics

টপ নিউজ

ওয়ান পিস / মাঙ্গা / জাপানি অ্যানিমেশন / অ্যানিমে / লুফি / নেপাল / জেন জি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • নেপালে নতুন করে ভূমিধস, পাহাড়ে আটকা পড়া পর্যটকদের হেলিকপ্টারে উদ্ধার
  • ভারী বৃষ্টি ও বন্যা: নেপালের দুর্যোগপ্রবণ এলাকায় বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা
  • স্থানীয় শিল্প রক্ষায় বাংলাদেশি পাটপণ্যে সর্বোচ্চ ৪৪৫ ডলার অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করল ভারত
  • বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬ ও নেপালে ১৪ জনের মৃত্যু; নেপালে আবার আকস্মিক বন্যার আশঙ্কা
  • নেপালে তুষারধসে পর্বতারোহীসহ ১০ জন নিখোঁজ, ২ মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net