Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
মহাসড়ক ধসে রপ্তানি বন্ধ, দিশেহারা কাশ্মীরের আপেল চাষিরা

আন্তর্জাতিক

আল জাজিরা
17 September, 2025, 06:15 pm
Last modified: 17 September, 2025, 06:32 pm

Related News

  • ভারতে বাংলাভাষী মুসলিম, রোহিঙ্গা ও শরণার্থীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বেড়েছে: জাতিসংঘ
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় নিহত বেড়ে অন্তত ২৮৯; পর্যটকসহ এখনও নিখোঁজ ৮২৬
  • দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ‘আমগাছটি না থাকলে মারাই যেতাম’: নেপালে ভয়াবহ বন্যা থেকে যেভাবে বাঁচলেন এক দিনমজুর
  • নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস

মহাসড়ক ধসে রপ্তানি বন্ধ, দিশেহারা কাশ্মীরের আপেল চাষিরা

জম্মু–শ্রীনগর জাতীয় মহাসড়কটি ২৪ আগস্ট থেকে বারবার বন্ধ হয়ে যাচ্ছে। টানা বর্ষণে ভূমিধসের কারণে এর একটি অংশ ধসে পড়েছে। এক মাসেরও বেশি সময় ধরে প্রবল বৃষ্টিতে অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে; ঘরবাড়ি, সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।
আল জাজিরা
17 September, 2025, 06:15 pm
Last modified: 17 September, 2025, 06:32 pm
ছবি: রয়টার্স

পুরো বছরের উপার্জন হাতছাড়া হওয়ার শঙ্কায় দিশেহারা জাভিদ আহমাদ ভাট। প্রায় এক লাখ মার্কিন ডলারের আপেলবোঝাই তার দুটি ট্রাক ভারতশাসিত কাশ্মীরের বারামুল্লাহ শহরের মহাসড়কে দিনকে দিন পচে যাচ্ছে।

এ সড়কই শহরের সঙ্গে ভারতের অন্যান্য অঞ্চলের প্রধান যোগাযোগের মাধ্যম। কয়েক কিলোমিটারজুড়ে সারি সারি ট্রাক আটকে আছে এখানে। ত্রিপলঢাকা ট্রাকের ভেতরের কাঠের ক্যারেটের আপেল ইতোমধ্যে কালচে হয়ে পচতে শুরু করেছে।

জম্মু–শ্রীনগর জাতীয় মহাসড়কটি ২৪ আগস্ট থেকে বারবার বন্ধ হয়ে যাচ্ছে। টানা বর্ষণে ভূমিধসের কারণে এর একটি অংশ ধসে পড়েছে। এক মাসেরও বেশি সময় ধরে প্রবল বৃষ্টিতে অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে; ঘরবাড়ি, সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।

কাশ্মীরের অর্থনীতির মূল ভিত্তি হলো ফল ও ফসল। প্রতি বছর উপত্যকাটিতে ২ থেকে ২.৫ কোটি মেট্রিক টন আপেল উৎপাদিত হয়, যা ভারতের মোট আপেল উৎপাদনের প্রায় ৭৮ শতাংশ। স্থানীয় ভাষায় ফসল কাটার মৌসুমকে বলা হয় 'হারুদ'।

জাভিদ আহমাদ ভাট বলেন, 'এই বিপর্যয়ের কারণে পুরো কাশ্মীরের আপেলচাষিরা সংকটে পড়েছেন। আমাদের জীবিকা পুরোপুরি এই ফসলের ওপর নির্ভরশীল।'

তিনি আরও জানান, গত এপ্রিলে পাহালগামে হামলায় ২৮ জন নিহত হওয়ার পর পর্যটন খাত বিপর্যস্ত হয়েছিল। সেই ক্ষতির পর এবার আপেল রপ্তানি বন্ধ হয়ে পড়া অঞ্চলের অর্থনীতিতে দ্বিতীয় বড় আঘাত।

এই সংকট ঘিরে সোমবার ও মঙ্গলবার (১৫ ও ১৬ সেপ্টেম্বর) কাশ্মীরজুড়ে ফলচাষিরা বাজার বন্ধ রেখে বিক্ষোভ করেছেন। তারা সরকারের অক্ষমতার তীব্র সমালোচনা করেন।

শ্রীনগর থেকে ৪৫ কিলোমিটার দূরে বারামুল্লাহ জেলার সোপোর এশিয়ার বৃহত্তম ফলবাজার হিসেবে পরিচিত। কিন্তু মঙ্গলবার বাজারটির চিত্র ছিল হতাশাজনক। দিন যত গড়িয়েছে, আপেলের দাম ততই পড়েছে। ধারণা করা হচ্ছে, একটি ক্যারেটের দাম ইতোমধ্যে ৭ ডলার থেকে নেমে ৫ ডলারে ঠেকেছে।

সংকট মোকাবিলায় কাশ্মীরের প্রশাসনিক প্রধান মনোজ সিনহা সোমবার (১৫ সেপ্টেম্বর) বুদগাম স্টেশন থেকে দিল্লিগামী একটি বিশেষ ট্রেন চালুর ঘোষণা দেন। তবে রেলওয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এটি মূলত যাত্রীবাহী ট্রেনের সঙ্গে যুক্ত একটি পার্সেল কোচ, পূর্ণাঙ্গ মালবাহী ট্রেন নয়। প্রতিদিন সর্বোচ্চ ২৩–২৪ টন পণ্য বহন করা সম্ভব এ কোচে।

চাষিদের অভিযোগ, এ ব্যবস্থা কিছুটা স্বস্তি দিলেও সংকট সমাধানে যথেষ্ট নয়। কারণ, কাশ্মীরে প্রতিবছর প্রায় ২০ লাখ টন আপেল উৎপাদন হয়।

এদিকে আঞ্চলিক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, 'যদি কেন্দ্রীয় সরকার মহাসড়ক সচল রাখতে না পারে, তবে এর নিয়ন্ত্রণ আমাকে হস্তান্তর করা উচিত।' তবে ভারতের সড়ক পরিবহন ও মহাসড়কবিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী এ সমম্যার দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।

কিন্তু এসব আশ্বাসে ভরসা পাচ্ছেন না ট্রাকচালক শাবির আহমদ। প্রতিদিন সকালে তিনি তার গাড়িতে উঠে পচতে থাকা আপেল ক্যারেট পরীক্ষা করেন।
 
Related Topics

টপ নিউজ

কাশ্মীর / ভারত / ভূমিধস / আপেল আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • ভারতে বাংলাভাষী মুসলিম, রোহিঙ্গা ও শরণার্থীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বেড়েছে: জাতিসংঘ
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় নিহত বেড়ে অন্তত ২৮৯; পর্যটকসহ এখনও নিখোঁজ ৮২৬
  • দিল্লিতে ব্রিকস সম্মেলনের দুই পাঁচতারকা হোটেলে মিলল পচা খাবার-তেলাপোকা
  • ‘আমগাছটি না থাকলে মারাই যেতাম’: নেপালে ভয়াবহ বন্যা থেকে যেভাবে বাঁচলেন এক দিনমজুর
  • নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় বাংলাদেশের শোক, সহায়তার আশ্বাস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net