Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার দিনেই মার্চে নির্বাচন আয়োজনের ঘোষণা নেপালের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক

রয়টার্স
13 September, 2025, 12:30 pm
Last modified: 13 September, 2025, 02:52 pm

Related News

  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

সুশীলা কার্কি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার দিনেই মার্চে নির্বাচন আয়োজনের ঘোষণা নেপালের প্রেসিডেন্টের

নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট 'হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ভেঙে দিয়েছেন এবং আগামী ২০২৬ সালের ৫ মার্চ, বৃহস্পতিবার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।'
রয়টার্স
13 September, 2025, 12:30 pm
Last modified: 13 September, 2025, 02:52 pm
অন্তবর্তী প্রধানমন্ত্রী সুশিলা কার্কিকে শপথ পড়ান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েল। ছবি: রয়টার্স

নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েল সংসদ ভেঙে দিয়েছেন এবং আগামী ৫ মার্চ নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

ঘোষণার কয়েক ঘণ্টা আগেই প্রেসিডেন্ট সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। এর মাধ্যমে নেপাল প্রথম নারী প্রধানমন্ত্রী পেল।

গত এক সপ্তাহ ধরে 'জেন-জি' নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী বিক্ষোভে সহিংসতায় বহু প্রাণহানি ঘটে। ওই আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন।

নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট 'পহাউজ অব রিপ্রেজেন্টেটিভ ভেঙে দিয়েছেন এবং আগামী ২০২৬ সালের ৫ মার্চ, বৃহস্পতিবার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।'

এদিকে, দুই দিনের টানা আলোচনার পর অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশিলা কার্কিকে নিয়োগ দেওয়া হয়। আলোচনায় অংশ নেন রাষ্ট্রপতি রামচন্দ্র পোড়েল, সেনাপ্রধান অশোক রাজ সিগডেল এবং সাম্প্রতিক সহিংস আন্দোলনের নেতৃত্ব দেওয়া নেতারা। এই আন্দোলনে অন্তত ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনের বেশি আহত হন। নেপালের সাম্প্রতিক ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ অস্থিরতা।

দেশটির প্রতিবেশী ভারত এ ঘটনাকে স্বাগত জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, 'নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সম্মানিত সুশিলা কার্কিকে আন্তরিক অভিনন্দন। নেপালের ভাই-বোনদের শান্তি, উন্নতি ও সমৃদ্ধিতে ভারত সর্বদা অঙ্গীকারবদ্ধ।'

নেপালজুড়ে যে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছিল, তার সূত্রপাত ঘটে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্ত থেকে। যদিও পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। অবশেষে মঙ্গলবার অলির পদত্যাগের পর সহিংসতা থেমে আসে।

২০০৮ সালে রাজতন্ত্র বিলোপের পর থেকেই রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে নেপাল। কর্মসংস্থানের অভাবে দেশটির লাখো তরুণ মধ্যপ্রাচ্য, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার মতো দেশে কাজ খুঁজতে পাড়ি জমাচ্ছেন।

চীন ও ভারতের মাঝে অবস্থিত প্রায় তিন কোটি মানুষের দেশটি শুক্রবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। দোকানপাট খুলেছে, সড়কে ফিরেছে গাড়ি, আর পুলিশরা সপ্তাহজুড়ে হাতে থাকা আগ্নেয়াস্ত্র সরিয়ে এখন লাঠি নিয়ে দায়িত্ব পালন করছে।

Related Topics

টপ নিউজ

নেপাল / নেপাল আন্দোলন / নির্বাচনের ঘোষণা / সুশিলা কার্কি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • জেন জি বিক্ষোভে নিহতের ঘটনায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী ওলি গ্রেপ্তার
  • সাবেক র‍্যাপশিল্পী মেয়র বালেন্দ্র শাহ কি নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন?
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে
  • নেপালের 'জেন জি' ভোটারদের স্বপ্ন এখন এক মিলেনিয়াল র‍্যাপারকে ঘিরে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net