Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 September, 2025, 10:10 pm
Last modified: 12 September, 2025, 10:11 pm

Related News

  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত ২০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড রাহাত হোসেন ফয়সাল জানান, ‘দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আগামীকাল তাদের নিয়ে বসব। উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানতে পেরেছি।’
টিবিএস রিপোর্ট
12 September, 2025, 10:10 pm
Last modified: 12 September, 2025, 10:11 pm
ছবি: টিবিএস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ শিক্ষার্থী আহত হয়েছেন । শুক্রবার ( ১২ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে  বিশ্ববিদ্যালয়ের ভোলা রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১২ ব্যাচের একদল শিক্ষার্থী নবনির্মিত বিটাক ভবনের মাঠে মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের এক সিনিয়র শিক্ষার্থীর সঙ্গে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডায় জড়ায়। এসময় ১২ ব্যাচের শিক্ষার্থীরা মার্কেটিং বিভাগের ওই সিনিয়রকে ক্ষমা চাইতে বাধ্য করে।

সিনিয়র বিষয়টি তাদের ব্যাচের গ্রুপে জানালে কয়েকজন বিষয়টি জানতে মাঠে গেলে তাদেরকেও মারা হয়। ঘটনাস্থলে  মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী আহত হয়। পরে দুজনকে শেরে বাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, ঘটনার পরপরই মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেট -১ এর সামনে জড়ো হতে শুরু করে। অন্যদিকে নবনির্মিত বিটাক ভবনে অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়। পরে বিটাক ভবনের দিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ছবি: টিবিএস

প্রায় এক ঘন্টা সংঘর্ষের পর ঘটনাস্থলে দুই বিভাগের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা দুই গ্রুপকে শান্ত করার চেষ্টা করছে।

আহত মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী মোস্তাক আহম্মেদ জানান, 'আমরা গ্রুপে একটা মেসেজ দেখে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি আমাদের ফয়সালকে মারধর করতেছে। এসময় ছাড়াতে গেলে আমাকেও ঘিরে ধরে। পরে আমি জুতা রেখে ওখান থেকে দৌড়ে দিয়ে ছুটে আসি।'

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড রাহাত হোসেন ফয়সাল জানান, 'দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আগামীকাল তাদের নিয়ে বসব। উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানতে পেরেছি।'

Related Topics

টপ নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয় / সংঘর্ষ / ফুটবল খেলা / শিক্ষার্থী আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • থানা হেফাজতে আসামি মৃত্যুর গুজব; বরিশালে পুলিশ-স্থানীয়দের সংঘর্ষে আহত ১২
  • কুমিল্লায় আর্জেন্টিনা–মিশর ম্যাচ নিয়ে বাগ্‌বিতণ্ডা–হাতাহাতি, অসুস্থ হয়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু
  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • বিদেশি মাকড়সা কিংবা সাপ কেন আনা হচ্ছে বাংলাদেশে?
  • ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের মতো সংঘর্ষ, আহত ২০

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net