Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
টেস্টের চূড়ান্ত দল থেকে বাদ সোহান-খালেদ

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
30 January, 2021, 04:00 pm
Last modified: 30 January, 2021, 05:33 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • জয়ের আনন্দে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
  • ৬, ৪, ৪, ৬, ৪, ৬; বিপিএল দেখল সোহান বীরত্ব 
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ

টেস্টের চূড়ান্ত দল থেকে বাদ সোহান-খালেদ

আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ১১ ফেব্রুয়ারি।
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
30 January, 2021, 04:00 pm
Last modified: 30 January, 2021, 05:33 pm

টেস্টের প্রাথমিক দল দেওয়া হয়েছে গত ৪ জানুয়ারি। প্রাথমিক দলে থাকা ২০ ক্রিকেটারই দলের সঙ্গে আছেন। টেস্টের লড়াই ঘনিয়ে আসায় চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার ঘোষণা করা চূড়ান্ত এই স্কোয়াডে জায়গা হয়নি প্রাথমিক দলে থাকা পেসার খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহানের। 

কব্জির ইনজুরির কারণে গত বছরের শুরুর দিকে পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলা হয়নি সাদমান ইসলাম অনিকের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফিরতে যাচ্ছেন বাঁহাতি এই ওপেনার। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরা সাকিব আল হাসান এই সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছেন।

১৮ সদস্যের টেস্ট স্কোয়াডে রয়েছেন পাঁচ পেসার। মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন তরুণ হাসান মাহমুদ, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। হাসান মাহমুদের এখনও টেস্ট অভিষেক হয়নি। 

চার স্পিনার নিয়ে দল সাজানো হয়েছে। সাকিবের সঙ্গে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সবগুলো উইকেট (৪০ উইকেট) নিয়েছিলেন বাংলাদেশের এই চার স্পিনার। স্কোয়াডে একাধিক উইকেটরক্ষক ব্যাটসম্যান থাকায় সুযোগ হয়নি নুরুল হাসান সোহানের। 

আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ১১ ফেব্রুয়ারি।

টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান ও এবাদত হোসেন।

প্রাথমিক দল থেকে বাদ পড়া দুই ক্রিকেটার: খালেদ আহমেদ ও নুরুল হাসান সোহান। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / নুরুল হাসান সোহান / খালেদ আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • সোহান-সাদমানের সেঞ্চুরি, জিতেছে তাদের দল
  • জয়ের আনন্দে হোটেলে ফিরে মায়ের মৃত্যুর খবর পেলেন খালেদ
  • ৬, ৪, ৪, ৬, ৪, ৬; বিপিএল দেখল সোহান বীরত্ব 
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net