Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 30, 2026
হোমনা-মেঘনা আসন বহালের দাবিতে ২য় দফায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 September, 2025, 03:40 pm
Last modified: 07 September, 2025, 03:42 pm

Related News

  • হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনায় নাখোশ ট্রাম্প
  • রাউজানে গুলিতে নিহত যুবকের লাশ রেখে মহাসড়ক অবরোধ
  • যুক্তরাষ্ট্র কি বিশ্বের যেকোনো জায়গায় ইরান-সংশ্লিষ্ট জাহাজ আটকাতে পারবে?
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া

হোমনা-মেঘনা আসন বহালের দাবিতে ২য় দফায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, ‘এই আন্দোলন কোন রাজনৈতিক দলের না কিংবা কোন ব্যক্তির বিরুদ্ধে না, হোমনা-মেঘনার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার বিষয়।’
টিবিএস রিপোর্ট
07 September, 2025, 03:40 pm
Last modified: 07 September, 2025, 03:42 pm
গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় মানববন্ধন করেন বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নির্বাচনী আসন রক্ষা কমিটির ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। 

রোববার সকালে গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় মানববন্ধন করেন স্থানীয়রা। এ সময় তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। পরে আন্দোলনকারীরা 'দাবি মোদের একটাই হোমনা মেঘনা আসন চাই' এই স্লোগানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এ সময় মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।   

পরে খবর পেয়ে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম,সহকারী কমিশনার (ভূমি)ডা. হামিদা মোস্তফা, ওসি আনোয়ার আলম আজাদ এসে উপস্থিত হলে, বিক্ষোভকারীরা তাদের অনুরোধে  মহাসড়ক ছেড়ে চলে যান।

এ সময় আন্দোলনকারীরা বলেন,সরকার জনগণের আবেগ আকাঙ্ক্ষা অনুধাবন না করে এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। ভৌগোলিক কারণে হোমনা ও মেঘনা পাশাপাশি, যাতায়াত ব্যবস্থাও একই পথে তাই কুমিল্লা ২ (হোমনা-মেঘনা) আসন বহাল রাখার দাবি জানান তারা। 

এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া বলেন, 'এই আন্দোলন কোন রাজনৈতিক দলের না কিংবা কোন ব্যক্তির বিরুদ্ধে না, হোমনা-মেঘনার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার বিষয়, আশা করি সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে।'

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে হোমনা মেঘনা আসনের নাগরিক সমাজ,আসন রক্ষা কমিটির নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক / অবরোধ / গজারিয়া / মুন্সিগঞ্জ / কুমিল্লা ২ আসন / হোমনা-মেঘনা / পুনর্বিন্যাস / প্রতিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার
  • কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
    পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • কিম জং উন। ছবি: রয়টার্স
    ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
    ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

Related News

  • হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনায় নাখোশ ট্রাম্প
  • রাউজানে গুলিতে নিহত যুবকের লাশ রেখে মহাসড়ক অবরোধ
  • যুক্তরাষ্ট্র কি বিশ্বের যেকোনো জায়গায় ইরান-সংশ্লিষ্ট জাহাজ আটকাতে পারবে?
  • সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগ ‘প্রকৃতি ধ্বংসের চেষ্টা’, বলছে পরিবেশবাদী সংগঠন
  • হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’: চীনের তীব্র প্রতিক্রিয়া

Most Read

1
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

১.৬ বিলিয়ন ডলারের কঠিন শর্তের ঋণ অনুমোদন দিল সরকার

3
কলম্বিয়ায় পাবলো এসকোবারের ‘কোকেন জলহস্তী’। ছবি: এপি
আন্তর্জাতিক

পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি

4
কিম জং উন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেনএআই আমার আইডিয়া, লুট হওয়ার আগে এটি চ্যারিটি ছিল: আদালতে ইলন মাস্ক

6
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

ট্যাক্সে সুবিধা দিতে পারব না, তবে ব্যবসায়ের সব বাধা সরিয়ে দেব: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net