Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
ভালো শুরুর পর চাপে ওয়েস্ট ইন্ডিজ

খেলা

টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 January, 2021, 01:10 pm
Last modified: 29 January, 2021, 05:28 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষেই করুণ হাল বাংলাদেশের
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

ভালো শুরুর পর চাপে ওয়েস্ট ইন্ডিজ

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২৯ জানুয়ারি শুরু হওয়া ম্যাচটিতে ব্যাট হাতে দারুণ শুরু করে উইন্ডিজ। কিন্তু হঠাৎ ছন্দ পতনে চাপে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিয়ান্স নামে ম্যাচ খেলতে নামা দলটি। 
টিবিএস রিপোর্ট, চট্টগ্রাম থেকে
29 January, 2021, 01:10 pm
Last modified: 29 January, 2021, 05:28 pm

টেস্টের লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ মিলেছে ওয়েস্ট ইন্ডিজের। বিসিবির একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারীরা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ২৯ জানুয়ারি শুরু হওয়া ম্যাচটিতে ব্যাট হাতে দারুণ শুরুও করে উইন্ডিজ। কিন্তু হঠাৎ ছন্দ পতনে চাপে পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিয়ান্স নামে ম্যাচ খেলতে নামা দলটি। 

৩৭ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ চার উইকেটে ১২৩। ক্যারিবীয়দের টেস্ট অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ডানহাতি এই ব্যাটসম্যান ৫৩ রানে ব্যাটিং করছেন। তার সঙ্গে উইকেটে আছে কাভেম হজ। 

টস জিতে আগে ব্যাটিং করতে নামা উইন্ডিজের শুরুটা ভালোই হয়। দলকে দারুণ সূচনা এনে দেন ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। উদ্বোধনী জুটিতে ৬৭ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। ৪৪ রান করা ক্যাম্পবেলকে বিদায় করে এই জুটি ভাঙেন বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্য শাহাদাত হোসেন দিপু। 

প্রথম উইকেট হারিয়ে ছন্দ হারায় ক্যারিবীয়রা। গুছিয়ে ওঠার আগেই তাদের চেপে ধরেন বিসিবি একাদশের বোলাররা। মনে হয়েছিল শেন মসলে মানিয়ে নিয়েছেন। কিন্তু তাকে বেশিক্ষণ উইকেটে টিকতে দেননি লেগ স্পিনার রিশাদ আহমেদ। ১৫ রান করা মসলেকে বোল্ড করেন তরুণ এই লেগ স্পিনার। 

কিছুক্ষণ পর বল হাতে তোপ দাগেন ডানহাতি পেসার খালেদ আহমেদ। এক্সট্রা বাউন্সের ফাঁদে ফেলে এনক্রুমাহ বোনারকে ফেরান তিনি। লাফিয়ে ওঠা বলে ডিফেন্স করার চেষ্টা করেন বোনার। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে চলে যায়। ঝাঁপিয়ে পড়ে এক হাতে ক্যাচ নেন বিসিবি একাদশের অধিনায়ক নুরুল হাসান সোহান। 

জার্মেইন ব্ল্যাকউডকেও টিকতে দেননি রিশাদ হোসেন। উইন্ডিজ সহ-অধিনায়ককে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন তরুণ এই লেগ স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলছেন বাংলাদেশের প্রাথমিক টেস্ট স্কোয়াডে থাকা পাঁচজন ক্রিকেটার। আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / প্রস্তুতি ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • বাইন্যান্সের লোগো। ছবি: এপি
    ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
    ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা
  • প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
    ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত
  • বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
    তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষেই করুণ হাল বাংলাদেশের
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
বাইন্যান্সের লোগো। ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা

5
প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
বাংলাদেশ

ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত

6
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
বাংলাদেশ

তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net