Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
কোভিড-১৯ টিকাকেন্দ্র চেনাবে গুগল ম্যাপ

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
27 January, 2021, 03:35 pm
Last modified: 27 January, 2021, 03:41 pm

Related News

  • ডেটা সেন্টারের জন্য ফিনল্যান্ডে ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, শুরু তদন্ত
  • নিরাপত্তা পরীক্ষার সময়েই প্রথমবারের মতো ৩ কোম্পানির ওয়েবসাইট হ্যাক করল গুগলের জেমিনাই
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • ট্রাম্পের চাপে এবার লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করল অ্যাপল ম্যাপস

কোভিড-১৯ টিকাকেন্দ্র চেনাবে গুগল ম্যাপ

গুগল ম্যাপ এবং সার্চ অ্যাপ্লিকেশনগুলোতে কোভিড -১৯ টিকাদানের কেন্দ্রের অবস্থান যুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছে টেক-জায়ান্ট গুগল।   
টিবিএস রিপোর্ট
27 January, 2021, 03:35 pm
Last modified: 27 January, 2021, 03:41 pm

একসময় জায়গা না চিনলে নতুন কোথাও যেতে কষ্ট পোহাতে হতো। কিন্তু এখন গুগল ম্যাপের বদৌলতে, নতুন রাস্তাঘাট চিনতে আর রাস্তার পর রাস্তা খুঁজে বেড়াতে হয়না। হাতে একটি স্মার্টফোন আর সেই ফোনে গুগল ম্যাপ ডাউনলোড করা থাকলেই আপনি অনায়াসে চলে যেতে পারবেন  যাবেন আপনার গন্তব্যে। 

এখন শুধু এই রাস্তাঘাট, দোকান, স্কুল-কলেজ নয়, আপনার বাড়ির পাশে কোথায় কোভিড-১৯ টিকাকেন্দ্র বসেছে তাও এবার পেয়ে যাবেন এই গুগল ম্যাপে!

গুগল ম্যাপ এবং সার্চ অ্যাপ্লিকেশনগুলোতে কোভিড -১৯ টিকাদানের কেন্দ্রের অবস্থান যুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছে টেক-জায়ান্ট গুগল।   

গুগলের সিইও সুন্দর পিচাই বলেন, "ভ্যাকসিনের সুষ্ঠু বিতরণ এবং 'ভ্যাকসিন এডুকেশন' এর জন্য গুগল প্রায়  একশ পঞ্চাশ মিলিয়ন ডলার দান করেছে"। 

পাশাপাশি টিকাদানের কেন্দ্র নির্দেশের জন্য  নিজস্ব পেজ খোলার বিষয়েও তিনি জানিয়েছেন বলে দ্য ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদন থেকে জানা গেছে। 

গুগুল সার্চের ফলাফল অনুযায়ী, এ বছরের শুরু থেকেই ভ্যাকসিন উৎপাদন এবং বিতরণ ঘিরে আগের চাইতে টিকাদান কেন্দ্র খোঁজার প্রবণতা বেড়েছে পাঁচগুণ। 
  
মার্কিন যুক্তরাষ্ট্রসহ  অন্যান্য দেশে পৌঁছানোর আগে এই প্রকল্পটি অ্যারিজোনা, লুইসিয়ানা, মিসিসিপি এবং টেক্সাস দিয়ে শুরু হবে। তবে এখনও কোনও নির্দিষ্ট সময়সীমা নিশ্চিত করা যায়নি। 

আসন্ন সপ্তাহগুলোর মধ্যেই গুগল ম্যাপ এবং সার্চ এপ্লিকেশনে সরকারী টিকাদানের  সাইটগুলো যুক্ত করা শুরু করবে।

পিচাই একটি ব্লগ পোস্টে লিখেছেন, "কোভিড -১৯ মহামারীটি সারা বিশ্বকে কাঁপালেও, পুরো পৃথিবীকে এক করেছে"। 

"এত হাজার হাজার মানুষের মাঝে ভ্যাকসিন সরবরাহ করা সহজ না হলেও, আমাদের জীবনকালে সমাধা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে একটি," তিনি বলেন। 

প্রথম ১০০ দিনের মধ্যে ১০০ মিলিয়ন কোভিড -১৯ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে মার্কিন নতুন প্রশাসন। 

এর আগে গুগল, বিশেষত ইউটিউব করোনাভাইরাসের ভুল তথ্য পরিচালনার জন্য সমালোচনার মুখোমুখি হয়েছিল। 

এ মাসের শুরুতে, বিশ্বের বৃহত্তম অনলাইন ভিডিও প্ল্যাটফর্মটি স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব ঘোষণা করেছে। 

সুন্দর পিচাই বলেন, ভ্যাকসিন সম্পর্কে জনগণের কাছে তথ্য দিতে "গুগল এবং ইউটিউব জুড়ে 'গেট দ্য ফ্যাক্টস' নামে একটি নতুন উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে"। 
 
Related Topics

টপ নিউজ

গুগল / কোভিড ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • ডেটা সেন্টারের জন্য ফিনল্যান্ডে ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, শুরু তদন্ত
  • নিরাপত্তা পরীক্ষার সময়েই প্রথমবারের মতো ৩ কোম্পানির ওয়েবসাইট হ্যাক করল গুগলের জেমিনাই
  • ১৩ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব ইউরোপীয় ইউনিয়নের
  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • ট্রাম্পের চাপে এবার লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করল অ্যাপল ম্যাপস

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net