Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 August, 2025, 04:00 pm
Last modified: 29 August, 2025, 04:10 pm

Related News

  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা
  • কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার দাবি নাকচ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের
  • নির্বাচনে ৫৫ শতাংশ ভোটার উপস্থিতির আশা পররাষ্ট্র উপদেষ্টার
  • বাংলাদেশের ড্রোন উৎপাদন নিয়ে কে কী মনে করে, তাতে কিছু যায়-আসে না: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই: পররাষ্ট্র উপদেষ্টা

তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘রোহিঙ্গাদের আগমনের শুরুর সময় থেকেই আমি বলেছিলাম, যত দিন যাবে, এটি দীর্ঘস্থায়ী সংকটে রূপ নেবে। কারণ মিয়ানমারের তাতমাদো বাহিনীর লক্ষ্যই হলো দেশটিকে রোহিঙ্গাশূন্য করা। তাই প্রত্যর্পণের সুযোগ কোথায়?’
টিবিএস রিপোর্ট
29 August, 2025, 04:00 pm
Last modified: 29 August, 2025, 04:10 pm
বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড এনালিটিকস এর ফেসবুক পেইজ।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যার কোনো সম্ভাব্য সমাধান না থাকায় বাংলাদেশ বর্তমানে 'কঠিনতম সংকটের' মুখোমুখি।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত 'বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তৌহিদ হোসেন বলেন, 'বাংলাদেশের সামনে কঠিনতম সঙ্কট হলো, রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই। যত দিন যাচ্ছে, সংকট তত দীর্ঘায়িত হচ্ছে। আশ্রয় শিবিরে শিশু ও তরুণদের সংখ্যা বেড়ে গেছে। তারা বড় হতে শুরু করেছে, এবং আর ক্যাম্পের জীবন মেনে নিতে চাইবে না। এটা আমাদের জন্য বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই সংকট শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়েও গুরুতর প্রভাব ফেলতে যাচ্ছে।'

তিনি স্মৃতিচারণ করে বলেন, 'রোহিঙ্গাদের আগমনের শুরুর সময় থেকেই আমি বলেছিলাম— যত দিন যাবে, এটি দীর্ঘস্থায়ী সংকটে রূপ নেবে। কারণ মিয়ানমারের তাতমাদো বাহিনীর লক্ষ্যই হলো দেশটিকে রোহিঙ্গাশূন্য করা। তাই প্রত্যর্পণের সুযোগ কোথায়?'

বৈশ্বিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্ব ও আঞ্চলিক রাজনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। "গাজায় ইসরায়েলি গণহত্যা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণ—সবই ভূরাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। বেশ দীর্ঘ সময় ধরে ভারত-আমেরিকার মধ্যে একটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যেমন-কোয়াডের মতো সংগঠন। আবার বাণিজ্যে একটা সুবিধাজনক স্থিতিশীল সম্পর্কও ছিল। কিন্তু হুট করে ট্রাম্পের শুল্ক আরোপে এখন ভারত-চীন একই ভাষায় কথা বলতে শুরু করেছে। এর ফলে এশিয়ার আরও শক্তিশালী হবার সুযোগ তৈরি হলো।'

বাংলাদেশ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, '২০২৪ সালের জুলাইয়ে তরুণ নেতৃত্ব যেভাবে ফ্যাসিবাদকে হটিয়ে নতুন স্বপ্ন দেখার সুযোগ সৃষ্টি করেছে, তাতে ইতিবাচক হওয়াই যায়। আগামী ১০-১৫ বছরে দেশে ভিশনারি রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলে আশা করি। এজন্য শিক্ষাব্যবস্থায় জ্ঞানভিত্তিক শিক্ষা ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ জরুরি, যাতে শিক্ষার্থীরা ভালো কর্মী হিসেবে গড়ে উঠতে পারে।'

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্র উপদেষ্টা / উপদেষ্টা মো. তৌহিদ হোসেন / রোহিঙ্গা ইস্যু / রোহিঙ্গা সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • গণমাধ্যমের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্র উপদেষ্টা
  • বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য 'সিস্টেমকে' দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা
  • কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার দাবি নাকচ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের
  • নির্বাচনে ৫৫ শতাংশ ভোটার উপস্থিতির আশা পররাষ্ট্র উপদেষ্টার
  • বাংলাদেশের ড্রোন উৎপাদন নিয়ে কে কী মনে করে, তাতে কিছু যায়-আসে না: পররাষ্ট্র উপদেষ্টা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net