Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
সিঙ্গাপুরে নিষিদ্ধ ভেপিং; জেল-জরিমানার সাথে আছে বেত্রাঘাত, ছাড় পাবেন না বিদেশিরাও

আন্তর্জাতিক

বিবিসি
29 August, 2025, 01:50 pm
Last modified: 29 August, 2025, 01:51 pm

Related News

  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ভেপার ধরিয়ে দিতে হটলাইন, ধরা পড়লে বেত্রাঘাত: ই-সিগারেটের বিরুদ্ধে সিঙ্গাপুরের 'যুদ্ধঘোষণা'
  • চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে সিঙ্গাপুরের সঙ্গে কথা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব 

সিঙ্গাপুরে নিষিদ্ধ ভেপিং; জেল-জরিমানার সাথে আছে বেত্রাঘাত, ছাড় পাবেন না বিদেশিরাও

২০১৮ সালে সিঙ্গাপুরে ভেপিং এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এর ব্যবহার বন্ধ হয়নি। বরং সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে চেতনানাশক ড্রাগ 'ইটোমিডেট' মেশানো ভেপের ব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে।
বিবিসি
29 August, 2025, 01:50 pm
Last modified: 29 August, 2025, 01:51 pm
ছবি: সিএনএ

দেশে মাদক মিশ্রিত ভেপের (ই-সিগারেট) ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় এর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ।

নতুন এই পদক্ষেপে জরিমানা বৃদ্ধি, দীর্ঘমেয়াদী কারাদণ্ড এমনকি বেত্রাঘাতের মতো কঠোর বিধান রাখা হয়েছে। এই অপরাধে কোনও বিদেশি নাগরিক জড়িত থাকলে তাদের দেশ থেকে বিতাড়িত করা হতে পারে।

বিশ্বের যে কয়েকটি দেশ প্রথম ভেপিং নিষিদ্ধ করেছিল, সিঙ্গাপুর তাদের মধ্যে অন্যতম। ২০১৮ সালে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলেও এর ব্যবহার বন্ধ হয়নি। বরং সাম্প্রতিক মাসগুলোতে দেশটিতে চেতনানাশক ড্রাগ 'ইটোমিডেট' মেশানো ভ্যাপের ব্যবহার উদ্বেগজনক হারে বেড়েছে।

বিশ্বের অন্যতম কঠোর মাদক আইন কার্যকর থাকা এই দেশটিতে এমন ঘটনা ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ইটোমিডেট মেশানো এই ভেপগুলো সিঙ্গাপুরে 'কে-পডস' নামে পরিচিত, যা 'কেটামিন পডস'-এর সংক্ষিপ্ত রূপ। কারণ, ইটোমিডেটের প্রভাব অনেকটা কেটামিনের মতোই।

সিঙ্গাপুরের কর্তৃপক্ষ জানিয়েছে, জুলাই মাসে জব্দ করা ১০০টি ভেপের নমুনা পরীক্ষায় দেখা গেছে, এক-তৃতীয়াংশ ভ্যাপেই ইটোমিডেট পাওয়া গেছে। 

সরকার ভেপিংয়ের জন্য শাস্তির বিধান আরও কঠোর করেছে। একইসঙ্গে ইটোমিডেটকে আগামী ছয় মাসের জন্য 'ক্লাস সি' নিয়ন্ত্রিত মাদকের অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই নিয়মাবলী আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

নতুন আইন অনুযায়ী, যারা সাধারণ ভেপ ব্যবহার বা নিজের কাছে রাখবেন, তাদের জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে, যা সর্বনিম্ন ৫০০ সিঙ্গাপুরি ডলার (প্রায় ৪৩ হাজার টাকা) থেকে শুরু হবে। এছাড়াও তাদের বাধ্যতামূলক পুনর্বাসন কর্মসূচিতে পাঠানো হবে। তবে ইটোমিডেট-মিশ্রিত ভেপসহ ধরা পড়লে শাস্তি আরও ভয়াবহ হবে।

সিঙ্গাপুর সরকার জানিয়েছে, ইটোমিডেট এবং ভেপের মাধ্যমে সরবরাহযোগ্য অন্যান্য মাদক দমনের জন্য নতুন আইন প্রণীত না হওয়া পর্যন্ত এই নিয়মাবলী অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে কাজ করবে। 

নতুন এই শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি একটি বৃহৎ জনস্বাস্থ্য অভিযান এবং প্রয়োগ কর্মসূচি শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে সিঙ্গাপুরের বাস, ট্রেন এবং জনসমাগমস্থলে সরকারি বিজ্ঞাপন দিয়ে মানুষকে ভেপিং থেকে বিরত থাকতে উৎসাহিত করা হচ্ছে। 

কর্তৃপক্ষ কমিউনিটি ক্লাব ও বিশ্ববিদ্যালয়গুলোতে ভেপ ফেলার জন্য বিশেষ বিন স্থাপন করেছে। পাশাপাশি, স্কুলগুলোতে ভেপিং-বিরোধী স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। ট্রেন, বাস টার্মিনাল এবং পার্কগুলোতেও ভ্রাম্যমাণ টহল শুরু করেছে কর্তৃপক্ষ। এসব স্থানে কর্মকর্তারা জনসাধারণের ব্যাগ তল্লাশিও চালাতে পারবেন।

সিঙ্গাপুরে ভেপের একটি বড় অংশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো প্রতিবেশী দেশগুলো থেকে আসে। তাই কর্তৃপক্ষ স্থল সীমান্ত, বিমানবন্দর এবং দ্বীপের অন্যান্য প্রবেশপথগুলোতে তল্লাশি আরও জোরদার করেছে।

Related Topics

টপ নিউজ

সিঙ্গাপুর / ভেপিং / কে-পডস / কেটামিন পডস / ইটোমিডেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • সিঙ্গাপুরের হাসপাতালে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
  • উন্নত চিকিৎসার জন্য কাল সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে  
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ভেপার ধরিয়ে দিতে হটলাইন, ধরা পড়লে বেত্রাঘাত: ই-সিগারেটের বিরুদ্ধে সিঙ্গাপুরের 'যুদ্ধঘোষণা'
  • চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে সিঙ্গাপুরের সঙ্গে কথা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব 

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net