Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট: ১০০ কোটি টাকা পাচার, ৩৩ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 August, 2025, 05:55 pm
Last modified: 28 August, 2025, 06:53 pm

Related News

  • জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় সরকারি কর্মকর্তাদের ঘরে বসে কাজের নির্দেশ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট: ১০০ কোটি টাকা পাচার, ৩৩ জনের বিরুদ্ধে মামলা

টিবিএস রিপোর্ট
28 August, 2025, 05:55 pm
Last modified: 28 August, 2025, 06:53 pm

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত থেকে ১০০ কোটি টাকা মানি-লন্ডারিংয়ের অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা করেছে। অভিযুক্তদের মধ্যে তিনজন সাবেক সংসদ সদস্যও রয়েছেন।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর বনানী থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে আছেন— স্নিগ্ধা ওভারসিস লিমিটেডের কর্ণধার ও সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, ফাইভ এম ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, তাঁর স্ত্রী জেসমিন মাসুদ ও মেয়ে তাসনিয়া মাসুদ, আহম্মেদ ইন্টারন্যাশনালের মালিক ও সাবেক এমপি বেনজীর আহমেদ, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের স্ত্রী কাশমেরী কামাল, এবং ক্যাথারসিস ইন্টারন্যাশনালের কর্ণধার ও বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন।

অভিযোগে বলা হয়েছে, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী তার জনশক্তি রফতানি প্রতিষ্ঠান ফাইভ এম ইন্টারন্যাশনাল এবং অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশে প্রতারণার মাধ্যমে ২০১৬ সালের ১৮ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ মে পর্যন্ত মোট ৯,৩৭২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠান। এ সময় সরকার নির্ধারিত ফি ৭৮,৯৯০ টাকার অতিরিক্ত জনপ্রতি ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া পাসপোর্ট, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ও পোশাক বাবদ জনপ্রতি আরও ৩৬,৫০০ টাকা আদায়ের প্রমাণ মিলেছে।

এসব অনিয়মের মাধ্যমে মোট ১০০ কোটি ৭৫ লাখ ৮৩ হাজার ৭২০ টাকা মানি-লন্ডারিং বা অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে। মামলায় ফাইভ এম ইন্টারন্যাশনালের পরিচালকমণ্ডলী এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে কর্মী প্রেরণকারী সিন্ডিকেট সদস্যদেরও আসামি করা হয়েছে।

এর আগে, সিআইডি লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ৫ কোটি ৯১ লাখ টাকার ব্যাংক হিসাব ফ্রিজ করে।

সিআইডি জানিয়েছে, সুষ্ঠু ও বিজ্ঞানসম্মত তদন্তের মাধ্যমে মানি-লন্ডারিং অপরাধের সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হবে।

Related Topics

টপ নিউজ

মালয়েশিয়া / জনশক্তি রপ্তানি / সিন্ডিকেট / অর্থপাচার / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় সরকারি কর্মকর্তাদের ঘরে বসে কাজের নির্দেশ
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫
  • বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net