Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
'অশনিসংকেত': যুক্তরাষ্ট্রে শখের বশে বই পড়ার অভ্যাস কমেছে ৪০ শতাংশ

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
26 August, 2025, 01:10 pm
Last modified: 26 August, 2025, 01:12 pm

Related News

  • ইরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের
  • সোমবার থেকে হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে ‘সহায়তা’ করবে মার্কিন নৌবাহিনী: ট্রাম্প 
  • মার্কিন বিমানবাহী রণতরী ‘জেরাল্ড আর ফোর্ড’ মেরামতে লাগতে পারে দীর্ঘ ১৪ মাস
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • ইরান যুদ্ধের দুই মাস: যে সংঘাতে প্রায় সকলেই হারছে, খাদের কিনারে বিশ্ব

'অশনিসংকেত': যুক্তরাষ্ট্রে শখের বশে বই পড়ার অভ্যাস কমেছে ৪০ শতাংশ

যদিও আমেরিকার সব গোষ্ঠীর মধ্যেই পাঠাভ্যাস কমেছে, তবে কৃষ্ণাঙ্গ আমেরিকান, স্বল্প আয়ের বা কম শিক্ষিত মানুষ এবং গ্রামীণ এলাকার বাসিন্দাদের মধ্যে এই হ্রাসের হার অনেক বেশি।তবে আনন্দের জন্য বই পড়ার অভ্যাস এখনো পুরুষদের চেয়ে নারীদের মধ্যে বেশি।
দ্য গার্ডিয়ান
26 August, 2025, 01:10 pm
Last modified: 26 August, 2025, 01:12 pm
ছবি: দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রে শখের বশে পড়ার অভ্যাস কমে গেছে আশঙ্কাজনক হারে। গত দুই দশকে এই হার প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে, এমনই তথ্য উঠে এসেছে নতুন এক গবেষণায়। 

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকদের চালানো এই সমীক্ষায় দেখা গেছে, ২০০৩ থেকে ২০২৩ সালের মধ্যে কাজ বা পড়াশোনার বাইরে নিছক আনন্দের জন্য প্রতিদিন বই বা অন্যান্য কিছু পড়ার হার বছরে প্রায় ৩ শতাংশ করে কমেছে।

গবেষণায় দেখা যায়, ২০০৪ সালে এই হার ছিল সর্বোচ্চ, ২৮ শতাংশ। কিন্তু ২০২৩ সালে তা কমে মাত্র ১৬ শতাংশে দাঁড়িয়েছে।

'আমেরিকান টাইম ইউজ সার্ভে'-তে অংশগ্রহণকারী ২ লাখ ৩৬ হাজারেরও বেশি মার্কিন নাগরিকের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই সমীক্ষা চালানো হয়েছে। গবেষণাটি বিজ্ঞানবিষয়ক জার্নাল 'আইসায়েন্স'-এ প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, এই সমীক্ষায় 'পড়া' বলতে কেবল বই পড়াকেই বোঝানো হয়নি; ছাপা বা ডিজিটাল মাধ্যমে ম্যাগাজিন, সংবাদপত্র এমনকি অডিও সংস্করণও এর অন্তর্ভুক্ত ছিল। 

এই পতনকে 'গভীর উদ্বেগের বিষয়' বলে অভিহিত করে গবেষণাটির সহ-লেখক জিল সোনকে বলেন, 'সৃজনশীলতা বৃদ্ধি ও জীবনযাত্রার মানোন্নয়নের জন্য পড়ার অভ্যাস সব সময়ই একটি সহজ ও কার্যকর উপায় হিসেবে বিবেচিত হয়ে এসেছে। যখন আমরা জনস্বাস্থ্য রক্ষার এমন একটি সহজ হাতিয়ার হারিয়ে ফেলি, তখন তা নিঃসন্দেহে একটি বড় ধরনের ক্ষতি।' 

সমীক্ষায় দেখা গেছে, যদিও সব গোষ্ঠীর মধ্যেই পাঠাভ্যাস কমেছে, তবে কয়েকটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে এই হ্রাসের হার অনেক বেশি। এর মধ্যে রয়েছে কৃষ্ণাঙ্গ আমেরিকান, স্বল্প আয়ের বা কম শিক্ষিত মানুষ এবং গ্রামীণ এলাকার বাসিন্দারা। তবে আনন্দের জন্য বই পড়ার অভ্যাস এখনো পুরুষদের চেয়ে নারীদের মধ্যে বেশি।

তবে গবেষণায় একটি বিপরীত চিত্রও উঠে এসেছে। দেখা গেছে, যারা এখনো আনন্দের জন্য পড়েন, তারা বরং আগের চেয়ে আরও বেশি সময় ধরেই পড়ছেন। এ ছাড়া, সন্তানকে সঙ্গে নিয়ে বই পড়ার অভ্যাসে কোনো পরিবর্তন আসেনি বলেও উল্লেখ করা হয়েছে।

এই পরিসংখ্যানের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জিল সোনকে বলেন, 'আমাদের ডিজিটাল সংস্কৃতি নিঃসন্দেহে এর একটি বড় কারণ। তবে এর পাশাপাশি কিছু কাঠামোগত সমস্যাও রয়েছে। যেমন বই পাওয়ার সীমিত সুযোগ, অর্থনৈতিক নিরাপত্তাহীনতা এবং অবসর সময়ের ঘাটতি।' 

গত বছর যুক্তরাষ্ট্রে দুই বছর ধরে টানা পতনের পর ছাপা বইয়ের বিক্রি সামান্য বেড়েছিল। এর পেছনে প্রধান কারণ ছিল প্রাপ্তবয়স্কদের জন্য লেখা ফিকশন, যার মধ্যে ক্রিস্টিন হ্যার 'দ্য উইমেন' উপন্যাসটি ছিল বিক্রির শীর্ষে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাক্ষরতার হার প্রায় ৭৯ শতাংশ বলে ধারণা করা হয়। বৈশ্বিক তালিকায় দেশটির অবস্থান ৩৬তম।

Related Topics

টপ নিউজ

বই পড়ার অভ্যাস / পাঠাভ্যাস / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • ইরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের
  • সোমবার থেকে হরমুজে আটকে পড়া জাহাজ সরাতে ‘সহায়তা’ করবে মার্কিন নৌবাহিনী: ট্রাম্প 
  • মার্কিন বিমানবাহী রণতরী ‘জেরাল্ড আর ফোর্ড’ মেরামতে লাগতে পারে দীর্ঘ ১৪ মাস
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • ইরান যুদ্ধের দুই মাস: যে সংঘাতে প্রায় সকলেই হারছে, খাদের কিনারে বিশ্ব

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net