Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ছাত্রদলকে সতর্ক থাকার পরামর্শ বিএনপির, লন্ডন থেকে নজর রাখছেন তারেক রহমান

বাংলাদেশ

আকরাম হোসেন
26 August, 2025, 09:50 am
Last modified: 26 August, 2025, 09:49 am

Related News

  • বিএনপির সংসদীয় দলের জরুরি সভা কাল, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি
  • বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি
  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী
  • ‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল
  • স্থানীয় সরকার নির্বাচনে চার মানদণ্ডে প্রার্থী বাছাই করবে বিএনপি; ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখবে বিকল্প প্রার্থী

ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ছাত্রদলকে সতর্ক থাকার পরামর্শ বিএনপির, লন্ডন থেকে নজর রাখছেন তারেক রহমান

আকরাম হোসেন
26 August, 2025, 09:50 am
Last modified: 26 August, 2025, 09:49 am
ছবি: টিবিএস

জাতীয় নির্বাচনের আগে রেখে আসন্ন ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনকে গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন, প্রয়োজনে দিকনির্দেশনা ও পরামর্শও দিচ্ছেন।

দলের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ছাত্র সংসদ নির্বাচনকে ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ রাখা, 'অপরাজনীতি'র বিরুদ্ধে সতর্ক থাকা ও দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ছাত্রদলকে পরামর্শ দিয়েছে বিএনপি।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও ১৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টিবিএসকে বলেন, 'সব ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল অংশগ্রহণ ও প্রতিযোগিতা করছে। ছাত্রদল একটি ছাত্রসংগঠন। তাদের যে কাজ করা দরকার, সেই কাজ তারা করবে। এখানে বিএনপির কিছু করার নাই। ছাত্রদল যদি পরামর্শ চায়, তখন আমরা দেব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবাদী শক্তির একটা অসাধারণ সমর্থন রয়েছে। সেখানে ছাত্রদলের প্যানেল ভালো ফল পাবে বলে আমি বিশ্বাস করি।'

বিএনপি সূত্র জানায়, ছাত্র সংসদ নির্বাচনকে কঠোরভাবে ক্যাম্পাসের মধ্যে রাখার পরামর্শ দিয়েছে দলটি। কোনোভাবেই যেন ক্যাম্পাসের বাইরে চলে না যায়, সেদিকে খেয়াল রাখার জন্য বলা হয়েছে। প্রচারণায় শুধু বর্তমান শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে বলা হয়েছে। ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া ও বহিরাগত কাউকে কোনোভাবেই এর সঙ্গে যুক্ত না করার নির্দেশনাও দেওয়া হয়েছে। 

যেকোনো বিষয়ে ছাত্রসংগঠনগুলোর নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে সমাধান করতে বলা হয়েছে ছাত্রদলকে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের কাজে যুক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেছে বিএনপির হাইকমান্ড। 

সূত্রগুলো আরও জানায়, বিএনপি মনে করে এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে। এছাড়া রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠনগুলোর আচরণ ও কর্মকাণ্ড সাধারণ মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করবে। তাই ছাত্রদলের কোনো কর্মকাণ্ড যেন বিএনপির ইতিবাচক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ না করে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির টিবিএসকে বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা ছিল প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভোটে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান। ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন শুরু হচ্ছে।'

তিনি আরও বলেন, 'গত ১৭ বছর ধরে শুধু জাতীয় নির্বাচনই নয়, ছাত্র সংসদ নির্বাচনেও কারচুপি হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা আবারও গণতান্ত্রিক কাঠামোতে প্রবেশ করছি। এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।'

গত ২০ আগস্ট ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ডাকসু নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেন। তবে সংগঠনটি এখনও জাকসু ও রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেনি। জাকসুর জন্য প্যানেল গঠনের কাজ চলছে। অন্যদিকে, রাকসু নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশনের কাছে আরও দুই মাস সময় চেয়েছে সংগঠনটি।

Related Topics

টপ নিউজ

ছাত্র সংসদ নির্বাচন / ছাত্রদল / বিএনপি / ডাকসু / জাকসু / রাকসু / ছাত্রসংসদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • বিএনপির সংসদীয় দলের জরুরি সভা কাল, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি
  • বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি
  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী
  • ‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক পেটানোর ঘটনায় তিন ছাত্রদল নেতার ছাত্রত্ব সাময়িক বাতিল
  • স্থানীয় সরকার নির্বাচনে চার মানদণ্ডে প্রার্থী বাছাই করবে বিএনপি; ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখবে বিকল্প প্রার্থী

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net