Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
বগুড়ায় হিন্দি চলচ্চিত্রের অনুকরণে ব‌্যাংক ডাকা‌তির চেষ্টায় জ‌ড়িত স্কুলছাত্র গ্রেফতার

বাংলাদেশ

বগুড়া প্রতিনি‌ধি
24 January, 2021, 09:35 pm
Last modified: 24 January, 2021, 09:44 pm

Related News

  • ‘ভল্টে ঢুকে টাকা লুট করার চেষ্টা করছিল’: রূপালী ব্যাংক ডাকাতি চেষ্টার ৪ ঘন্টার রুদ্ধশ্বাস বর্ণনা
  • ‘ভালো ব্যাংক’: চুরিতে ব্যর্থ হয়ে ব্যাংকের প্রশংসা করে চিরকুট রেখে গেল চোর
  • প্রসঙ্গ কিশোর অপরাধী: আমাদের সন্তানেরা হারিয়ে যাচ্ছে খুব দ্রুত 
  • কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’র ১২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার
  • চট্টগ্রামে ব্যাংক ডাকাতির ব্যর্থ প্রচেষ্টার পর আটক এক তরুণ

বগুড়ায় হিন্দি চলচ্চিত্রের অনুকরণে ব‌্যাংক ডাকা‌তির চেষ্টায় জ‌ড়িত স্কুলছাত্র গ্রেফতার

গ্রেফতারকৃত কিশোর জা‌নি‌য়ে‌ছে, বলিউডের 'ধুম থ্রি' ফিল্মটি দে‌খে উদ্বুদ্ধ হ‌য়ে সে একাই ব‌্যাংক ডাকা‌তির প‌রিকল্পনা করে
বগুড়া প্রতিনি‌ধি
24 January, 2021, 09:35 pm
Last modified: 24 January, 2021, 09:44 pm
সংগৃহীত প্রতীকী ছবি

বগুড়ার গাবতলী‌তে রূপালী ব‌্যাং‌কে ডাকা‌তির চেষ্টাকালে নিরাপত্তায় নিয়ো‌জিত দুই আনসার সদ‌স‌্যকে আহত করার ঘটনায় এক স্কুল ছাত্রকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। গত শুক্রবার ভো‌রে গাজীপুর জেলার টঙ্গী থানার নিশাতনগর এলাকা থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়। এরপর তা‌কে গাবতলীর জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে নেয়া হলে সেখা‌নে সে স্বীকা‌রো‌ক্তিমুলক জবান‌ব‌ন্দি দেয়।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ন, বগুড়া ডি‌বি পু‌লি‌শের ইনচার্জ ইন্স‌পেক্টর আব্দুর রাজ্জাক। গাবতলী থানা পু‌লিশ এবং ডি‌বি পু‌লি‌শের যৌথ অভিযা‌নে ঘটনার সা‌থে জ‌ড়িত আসামী‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। 

আব্দুর রাজ্জাক ব‌লেন, গ্রেফতারকৃত আসামী এবার বগুড়ার এক‌টি স্বনামধন‌্য স্কুল থে‌কে মাধ্যমিক পরীক্ষা দে‌বে। তার বয়স ১৮-এর নি‌চে হওয়ায় আইন অনুযায়ী তার নাম ঠিকানা প্রকাশ কর‌া যা‌চ্ছে না। তি‌নি জানান, আসামী তথ্য-প্রযুক্তিতে ভা‌লো দক্ষতা রা‌খে। সে জা‌নি‌য়ে‌ছে, বলিউডের 'ধুম থ্রি' ফিল্মটি দে‌খে উদ্বুদ্ধ হ‌য়ে সে একাই ব‌্যাংক ডাকা‌তির প‌রিকল্পনা ক‌রে। প‌রে সে‌টি বাস্তবায়ন কর‌তে গি‌য়ে বিফল হয়। গ্রেফতারের পর আসামী‌কে কারাগা‌রে রাখা হ‌য়ে‌ছে। সেখান থেকে তা‌কে য‌শো‌রের কি‌শোর সংশোধনাগারে পাঠা‌নো হ‌বে।

এর আগে, গত ৫ জানুয়ারী বগুড়ার গাবতলী উপ‌জেলার সা‌বেকপাড়ায় অব‌স্থিত রূপালী ব‌্যাং‌কের শাখায় ডাকা‌তির চেষ্টা করা হয়। এসময় ব‌্যাং‌কের নিরাপত্তায় নি‌য়ো‌জিত দুই আনসার সদস‌্যকে ছু‌রিকাঘাত ও এসিড নি‌ক্ষেপ ক‌রে পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা ক‌রে দুর্বৃত্তরা। এসময় এক আনসার সদস‌্য দুর্বৃত্ত‌দের একজ‌নের পি‌ঠে ছু‌রিকাঘাত ক‌রে। ঘটনার দিন গাবতলী ম‌ডেল থানার ও‌সি প্রথমে সাংবা‌দিক‌দের ব‌লে‌ছি‌লেন, ব‌্যাং‌কের সি‌সি‌টি‌ভি ফু‌টে‌জে মু‌খোশ পড়া দুই দুর্বৃত্ত‌কে দেখা গে‌ছে। তারা ব‌্যাং‌কে ভোর ৫টা ৩৪ মি‌নিট থে‌কে ৪৭ মি‌নিট পর্যন্ত অবস্থান কর‌ছিল। ওইদিন স্থানীয় এবং জাতীয় প‌ত্রিকাগু‌লো‌য় ২জন দুর্বৃ‌ত্তের উপ‌স্থি‌তির বিষয়‌টি উ‌ল্লেখ ক‌রে সংবাদ প্রকাশিত হয়। 

এবিষ‌য়ে গাবতলী ম‌ডেল থানার ও‌সি নূরুজ্জামা‌নের সা‌থে যোগ‌া‌যোগ করা হলে তি‌নি জানান, দুইজন দুর্বৃ‌ত্তের কথা বলা হয়‌নি। প্রথম থে‌কে একজন দুর্বৃ‌ত্তের কথাই বলা হ‌য়ে‌ছে।

ডি‌বি পু‌লি‌শের ইনচার্জ ইন্স‌পেক্টর আব্দুর রাজ্জাক‌কে এবিষ‌য়ে জান‌তে চাওয়া হলে তি‌নি ব‌লেন, ঘটনার সা‌থে ১ জনই জ‌ড়িত। প্রথ‌মে আমরাও দুজন ভে‌বে‌ছিলাম। প‌রে সি‌সি‌টি‌ভি ফু‌টেজ পর্যা‌লোচনা ক‌রে; একজ‌নের বিষ‌য়ে নি‌শ্চিত হওয়া গে‌ছে। 

অল্পবয়সী স্কুল ছাত্র দুজন প্রশি‌ক্ষিত আনসার সদস‌্যকে ঘটনার সময় আহত কর‌লো? এমন প্রশ্নের উত্ত‌রে তি‌নি ব‌লেন, সে তো একসা‌থে দুজনকে আহত ক‌রে‌নি। প্রথ‌মে যে এ‌গি‌য়ে এ‌সে‌ছে তা‌কে দুর্বল করার জন‌্য এসি‌ড নি‌ক্ষেপ ক‌রে‌ছে। প‌রের জন‌কে ছু‌রিকাঘাত ক‌রে‌ছে। সে 'ধুম থ্রি' মু‌ভি দে‌খে ব‌্যাংক ডাকা‌তিকে অ্যাড‌ভেঞ্চার হি‌সে‌বে নি‌য়ে একাই ঘটনা ঘটা‌তে গি‌য়ে‌ছিল। বিষয়‌টি সে আদাল‌তে স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দিতেও উল্লেখ করেছে। 

Related Topics

টপ নিউজ

ব্যাংক ডাকাতির চেষ্টা / কিশোর অপরাধী / হিন্দি সিনেমার দেখে অপরাধ সংগঠন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক
  • অংমাচিং মারমা (বায়ে) এবং দেবযানী কর (ডানে)। ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুই এসিল্যান্ডকে বদলি
  • ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
    ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ
  • ছবি: রয়টার্স
    হুথিদের ওপর হামলার অনুরোধ জানিয়ে দু'বার ফোন করেন সৌদি যুবরাজ, ‘না’ করে দেন ট্রাম্প
  • লোহিত সাগরের উপকূল, ২৩ মার্চ ২০২৫। ছবি: রয়টার্স
    ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের দখলে, পূর্ণ নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালিও

Related News

  • ‘ভল্টে ঢুকে টাকা লুট করার চেষ্টা করছিল’: রূপালী ব্যাংক ডাকাতি চেষ্টার ৪ ঘন্টার রুদ্ধশ্বাস বর্ণনা
  • ‘ভালো ব্যাংক’: চুরিতে ব্যর্থ হয়ে ব্যাংকের প্রশংসা করে চিরকুট রেখে গেল চোর
  • প্রসঙ্গ কিশোর অপরাধী: আমাদের সন্তানেরা হারিয়ে যাচ্ছে খুব দ্রুত 
  • কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’র ১২ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার
  • চট্টগ্রামে ব্যাংক ডাকাতির ব্যর্থ প্রচেষ্টার পর আটক এক তরুণ

Most Read

1
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

যেভাবে মাত্র একজন ব্যক্তি প্রায় এক বছর ধরে দেশে আ.লীগপন্থী ‘ভুয়া খবর’ ছড়িয়েছে: অ্যানথ্রপিক

2
অংমাচিং মারমা (বায়ে) এবং দেবযানী কর (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের দুই এসিল্যান্ডকে বদলি

3
৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
অর্থনীতি

৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে

4
ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হুথিদের ওপর হামলার অনুরোধ জানিয়ে দু'বার ফোন করেন সৌদি যুবরাজ, ‘না’ করে দেন ট্রাম্প

6
লোহিত সাগরের উপকূল, ২৩ মার্চ ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল এখন হুথিদের দখলে, পূর্ণ নিয়ন্ত্রণে বাব আল-মান্দেব প্রণালিও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net