Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সুষ্ঠু নির্বাচন ও সাইবার বুলিং প্রতিরোধে একাধিক পদক্ষেপ নিয়েছে ঢাবি প্রশাসন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2025, 04:00 pm
Last modified: 24 August, 2025, 04:03 pm

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৫ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
  • দুই দশক পর রাজশাহীতে তারেক রহমান; জনসভাস্থলে নেতাকর্মীদের ভিড়

সুষ্ঠু নির্বাচন ও সাইবার বুলিং প্রতিরোধে একাধিক পদক্ষেপ নিয়েছে ঢাবি প্রশাসন

একই সঙ্গে নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন অভিযোগে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সব কার্যক্রম ও শাটল সার্ভিসও উক্ত সময় পর্যন্ত বন্ধ থাকবে।
টিবিএস রিপোর্ট
24 August, 2025, 04:00 pm
Last modified: 24 August, 2025, 04:03 pm
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সাইবার বুলিং প্রতিরোধে একাধিক পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়ে শিক্ষার্থীদের ব্যবহৃত কয়েকটি অনলাইন গ্রুপ- 'ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ', 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-১' এবং 'ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২'- অনতিবিলম্বে বন্ধ করার অনুরোধ জানানো হয়েছে। এসব গ্রুপ আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন অভিযোগে গ্রিন ফিউচার ফাউন্ডেশনের সব কার্যক্রম ও শাটল সার্ভিসও উক্ত সময় পর্যন্ত বন্ধ থাকবে।

এছাড়া ক্যাম্পাসে টানানো সব প্রচারণামূলক ব্যানার ও বিলবোর্ড সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো প্রার্থী বা পক্ষ সেবামূলক কার্যক্রম, উপঢৌকন বিতরণ, অর্থ সহযোগিতা কিংবা আপ্যায়নের আয়োজন করলে তা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হিসেবে গণ্য হবে।

এছাড়া প্রচারণার সময়সীমাও নির্ধারণ করেছে প্রশাসন।

২৫ আগস্ট পর্যন্ত কোনো প্রার্থী হল বা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন না। ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে।

তবে এ সময়েও সামাজিক বা সেবামূলক কার্যক্রম, মজলিশ-মাহফিল কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
 
Related Topics

টপ নিউজ

ডাকসু নির্বাচন / ঢাকা বিশ্ববিদ্যালয / সাইবার বুলিং / প্রচারণা / বিটিআরসি / ক্যাম্পাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার
  • পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৫ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
  • দুই দশক পর রাজশাহীতে তারেক রহমান; জনসভাস্থলে নেতাকর্মীদের ভিড়

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net