Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
টেকনাফ সীমান্তের ওপারে আবারও গুলির শব্দ, রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2025, 09:30 pm
Last modified: 23 August, 2025, 09:40 pm

Related News

  • বাংলাদেশের মানুষ কাঁটাতারের ভয় পায় না: হুমায়ুন কবির
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি
  • মাদক ও মানবপাচার নির্মূলে টেকনাফ থেকে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • জ্বালানি পাচার রোধে বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • ‘চিকেন্স নেক’ আর আসামে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কেন বানাচ্ছে ভারত?

টেকনাফ সীমান্তের ওপারে আবারও গুলির শব্দ, রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী লালু বলেন, গত রাত থেকে ভোর পর্যন্ত থেমে থেমে সীমান্তের ওপারে গোলাগুলি চলেছে।
টিবিএস রিপোর্ট
23 August, 2025, 09:30 pm
Last modified: 23 August, 2025, 09:40 pm
ফাইল ছবি/সংগৃহীত

দেড় বছরের বেশি সময় পর কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যের কয়েকটি গ্রামে আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। গতকাল শুক্রবার রাত ১১টা থেকে শনিবার ভোর পর্যন্ত ব্যাপক গোলাগুলির শব্দ শুনতে পান সীমান্তের বাসিন্দারা।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী লালু বলেন, গত রাত থেকে ভোর পর্যন্ত থেমে থেমে সীমান্তের ওপারে মিয়ানমারের কুমিরখালী, শীলখালী ও সাইডং এলাকা থেকে ব্যাপক গোলাগুলির শব্দ ভেসে এসেছে।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের নেতা মো. হোসাইন বলেন, 'রাখাইনে এখনো অমানবিক নির্যাতন বন্ধ হয়নি। ফলে রোহিঙ্গাদের পালিয়ে আসা বন্ধ হচ্ছে না। মূলত প্রাণে বাঁচতে তারা এপারে পালিয়ে আসার চেষ্টা করছেন। সীমান্তে বেশকিছু রোহিঙ্গা জড়ো হচ্ছে বলে আমারও জেনেছি স্বজনদের কাছ থেকে।'

স্থানীয়দের ভাষ্যমতে, হোয়াইক্যং সীমান্তের ওপারে শুক্রবার রাত শনিবার ভোর পর্যন্ত মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের মধ্য এ গোলাগুলির ঘটনা ঘটেছে ।

এদিকে এখনও মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। সর্বশেষ গতকাল শুক্রবার ৬২ জন রোহিঙ্গাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখনো সীমান্তের ওপারে হাজরো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে।

তবে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি তৎপর রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি বলেন, 'কিছু লোক সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে। কিন্তু আমরা কাউকে ঢুকতে দিচ্ছি না। যেসব পয়েন্ট দিয়ে প্রবেশের চেষ্টা করছে, সেখানে আমরা টহল বৃদ্ধি করেছি। পাশাপাশি গেল রাতে সীমান্তের ওপার থেকে গোলার শব্দের বিষয়টি জেনেছি। কিন্তু সেটি আমার ইউনিটের বাইরে।'

সীমান্তে গোলাগুলির বিষয়টি স্থানীয় মাধ্যমে জেনেছি উল্লেখ করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, 'সীমান্তে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।'

Related Topics

টপ নিউজ

টেকনাফ / আরাকান আর্মি / গোলাগুলি / সীমান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • বাংলাদেশের মানুষ কাঁটাতারের ভয় পায় না: হুমায়ুন কবির
  • আরাকান আর্মির হাতে জিম্মি ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি
  • মাদক ও মানবপাচার নির্মূলে টেকনাফ থেকে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • জ্বালানি পাচার রোধে বেনাপোল ও সাতক্ষীরা সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • ‘চিকেন্স নেক’ আর আসামে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ কেন বানাচ্ছে ভারত?

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net