Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
সাদাপাথর লুট: দুদক প্রতিবেদনে অভিযুক্ত ৫৩; প্রশাসন ও রাজনৈতিক মহলে তোলপাড়

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
21 August, 2025, 10:40 pm
Last modified: 21 August, 2025, 10:48 pm

Related News

  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
  • দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১০ আগস্ট
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কের জেরে সিলেটে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য

সাদাপাথর লুট: দুদক প্রতিবেদনে অভিযুক্ত ৫৩; প্রশাসন ও রাজনৈতিক মহলে তোলপাড়

দুদকের তদন্তে দেখা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের সরাসরি পৃষ্ঠপোষকতায় এই রাষ্ট্রীয় সম্পদ লুট শুরু হয় এবং গত তিন মাসে তা চরম পর্যায়ে পৌঁছায়। সংরক্ষিত পর্যটন এলাকা হওয়া সত্ত্বেও এখান থেকে প্রায় ৮০ শতাংশ পাথর লুট করা হয়েছে।
দেবাশীষ দেবু, সিলেট
21 August, 2025, 10:40 pm
Last modified: 21 August, 2025, 10:48 pm
ফাইল ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রাথমিক তদন্তে এই নজিরবিহীন লুটপাটের সঙ্গে ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের এক বিরল আঁতাতের চিত্র উঠে এসেছে।

দুদক সদরদপ্তরে পাঠানো প্রতিবেদনে ৫৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, যা প্রকাশ হওয়ামাত্রই সিলেটে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযুক্ত বিএনপি, জামায়াত ও নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা সংবাদ সম্মেলন করে তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

গত ১৩ আগস্ট দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক রাফি মো. নাজমুস সাদাতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ভোলাগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন করে। ধারাবাহিক অনুসন্ধানের পর ১৬ আগস্ট প্রাথমিক প্রতিবেদনটি ঢাকায় পাঠানো হয়।

দুদকের তদন্তে দেখা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী ব্যক্তিদের সরাসরি পৃষ্ঠপোষকতায় এই রাষ্ট্রীয় সম্পদ লুট শুরু হয় এবং গত তিন মাসে তা চরম পর্যায়ে পৌঁছায়। সংরক্ষিত পর্যটন এলাকা হওয়া সত্ত্বেও এখান থেকে প্রায় ৮০ শতাংশ পাথর লুট করা হয়েছে।

দুদকের উপ-পরিচালক রাফি মো. নাজমুস সাদাত বলেন, 'প্রাথমিকভাবে যেসব তথ্য উপাত্ত পেয়েছি সেগুলো প্রতিবেদন আকারে পাঠানো হয়েছে। আরও তদন্ত চলছে।'

অভিযুক্তদের তালিকায় যারা

দুদকের প্রতিবেদনে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর দায়িত্বে অবহেলার কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, খনি ও খনিজসম্পদ বিধিমালা ২০১২ এর বিধি ৯১ ও ৯৩ অনুযায়ী খনিজসম্পদ সমৃদ্ধ এলাকায় অবৈধ কার্যক্রম পরিচালনা ও অবৈধভাবে সম্পদ উত্তোলন করা যাবে না। কেউ করলে ব্যুরো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষমতা রাখে। কিন্তু সাদাপাথরে ধারাবাহিকভাবে লুটপাট চললেও ব্যুরো কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

এছাড়াও অভিযুক্তদের তালিকায় আছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সদ্য ওএসডি হওয়া জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং কোম্পানীগঞ্জের সাবেক ও বর্তমান চারজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) - আবিদা সুলতানা, ঊর্মি রায়, মোহাম্মদ আবুল হাছনাত ও আজিজুন্নাহার।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এবং কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানের বিরুদ্ধেও লুটপাটে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। প্রতিবেদনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে।

প্রতিবেদনে ৪২ জন রাজনীতিবিদ ও ব্যবসায়ীর নাম উঠে এসেছে। এর মধ্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ ২০ জন বিএনপি নেতা, মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, জেলা এনসিপি-র প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন ও মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী এবং সাতজন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম রয়েছে। এছাড়াও ভোলাগঞ্জের আরও ১১ জন ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়েছে।

সাদা পাথর পরিদর্শন করেছেন সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। ছবি: টিবিএস

অভিযোগ অস্বীকার ও প্রতিক্রিয়া

প্রতিবেদন প্রকাশের পর বুধবার ও বৃহস্পতিবার পৃথক সংবাদ সম্মেলন করে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

মহানগর বিএনপি সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী অভিযোগটিকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে বলেন, 'আমি বৈধভাবে পাথর তোলার পক্ষে বললেও লুটের পক্ষে নই।' এছাড়া, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী অভিযোগ প্রমাণ করার জন্য দুদককে চ্যালেঞ্জ জানিয়েছেন।

সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম দাবি করেছেন, দুদকের প্রতিবেদনে তাদের কোনো নেতাকর্মীর নাম নেই এবং সংবাদমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবর প্রকাশ করছে। এনসিপি নেতারাও এই প্রতিবেদনকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন।

এদিকে, অভিযুক্ত আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রশাসনের ভূমিকা ও রদবদল

দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের বিভাগীয় কমিশনার পাথর ব্যবসায়ীদের অবৈধ স্বার্থরক্ষায় ভূমিকা রেখেছেন। জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের পাথর লুটপাট ঠেকাতে সদিচ্ছার অভাব, অবহেলা ও নিষ্ক্রিয়তা ছিল বলে উল্লেখ করা হয়। পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জ থানার ওসির বিরুদ্ধে পাথর ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন নিয়ে লুটপাটে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, পাথর বোঝাই প্রতি ট্রাক থেকে পুলিশ ও প্রশাসনের জন্য দশ হাজার টাকা এবং প্রতিটি বারকি নৌকা থেকে এক হাজার টাকা করে চাঁদা আদায় করা হতো।

এই প্রতিবেদন প্রকাশের আগেই সিলেটের জেলা প্রশাসককে ওএসডি এবং কোম্পানীগঞ্জের ইউএনওকে বদলি করা হয়। তবে অভিযুক্ত বাকি কর্মকর্তারা এখনো স্বপদে বহাল আছেন।

এ বিষয়ে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, 'পাথর লুটে প্রশাসনের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও সম্প্রতি পাথর লুটে স্থানীয় প্রশাসনের দায় থাকার কথা উল্লেখ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই পরিস্থিতিতে দুদকের তদন্ত প্রতিবেদন সিলেটের রাজনীতি ও প্রশাসনে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
 

Related Topics

টপ নিউজ

সিলেট / কোম্পানীগঞ্জ / পাথর উত্তোলন / পরিবেশ উপদেষ্টা / সাদা পাথর / দুদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
    ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
  • ফাইল ছবি: সংগৃহীত
    সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
  • ইলাস্ট্রেশন:টিবিএস
    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • ছবি: এপি
    ‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
  • ফাইল ছবি: সংগৃহীত
    দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী
  • আইরিন খান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

Related News

  • সিলেট সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি
  • দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১০ আগস্ট
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি
  • বিশ্বকাপের খেলা দেখার সময় তর্কের জেরে সিলেটে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে আরও ৬ জনের সাক্ষ্য

Most Read

1
তুরস্কের আঙ্কারার বেসতেপে প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ড়াম্প এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুতে। ৮ জুলাই, ২০২৬। ছবি: রয়টার্স/জোনাথন আর্নস্ট
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’, স্পেনের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি

3
ইলাস্ট্রেশন:টিবিএস
অর্থনীতি

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

4
ছবি: এপি
আন্তর্জাতিক

‘ইসলামিক রিপাবলিক অভ জাপান আমাদের দিকে ১১১টি মিসাইল ছুড়েছে’: ইরানের সঙ্গে বন্ধুরাষ্ট্রকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশে এখন কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই, ক্যাপাসিটি চার্জও দিচ্ছে না সরকার: জ্বালানিমন্ত্রী

6
আইরিন খান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net