Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
ডলারের দাম বৃদ্ধিতে এমআরটি-১ প্রকল্পে বিদেশি ঋণের ব্যয় বাড়ছে ৩৬,১৯৯ কোটি টাকা

বাংলাদেশ

সাইফুদ্দিন সাইফ
20 August, 2025, 01:00 pm
Last modified: 20 August, 2025, 01:40 pm

Related News

  • ৯,৭০০ কোটি টাকা কমিয়েও এমআরটি লাইন-১ ও ৫-এর ব্যয় ২ লাখ কোটি টাকার বেশি
  • উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেল নির্মাণের কাজ এগিয়ে চলছে
  • ঢাকা সাবওয়ে, ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ের জন্য স্পেনের সহায়তা চায় সরকার

ডলারের দাম বৃদ্ধিতে এমআরটি-১ প্রকল্পে বিদেশি ঋণের ব্যয় বাড়ছে ৩৬,১৯৯ কোটি টাকা

সম্প্রতি পরিকল্পনা কমিশনে পাঠানো এক চিঠিতে ঢাকা র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ডলারের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন কারণে বৈদেশিক ঋণের অংশে ৩৬ হাজার ১৯৯ কোটি টাকা বা প্রায় ৯২ শতাংশ ব্যয় বৃদ্ধি পেতে পারে।
সাইফুদ্দিন সাইফ
20 August, 2025, 01:00 pm
Last modified: 20 August, 2025, 01:40 pm
ইনফোগ্রাফ: টিবিএস

বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্প এমআরটি লাইন-১-এর ব্যয় ব্যাপকভাবে বাড়ছে। ২০১৯ সালের পর থেকে টাকার বিপরীতে মার্কিন ডলারের উল্লেখযোগ্য দরপতনের কারণে প্রকল্পের জন্য নেওয়া বিদেশি ঋণের অংশ বেড়ে প্রায় দ্বিগুণ হতে চলেছে।

সম্প্রতি পরিকল্পনা কমিশনে পাঠানো এক চিঠিতে ঢাকা র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ডলারের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন কারণে বৈদেশিক ঋণের অংশে ৩৬ হাজার ১৯৯ কোটি টাকা বা প্রায় ৯২ শতাংশ ব্যয় বৃদ্ধি পেতে পারে। অনুমোদিত প্রকল্প প্রস্তাবে বৈদেশিক ঋণ ধরা আছে ৩৯ হাজার ৪৫০ কোটি ৩২ লাখ টাকা। তা বেড়ে এখন দাঁড়াতে পারে ৭৫ হাজার ৬৪৯ কোটি টাকায়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সাল থেকে মুদ্রা বিনিময় হার ৪২ শতাংশ বেড়েছে। ২০১৯ সালে যেখানে এক ডলার ছিল ৮৪ টাকা ৫০ পয়সা, তা ২০২৪ সালে দাঁড়িয়েছে ১২০ টাকায়। এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে নির্মাণসামগ্রীর দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম মজুরি, পরিবহন ও লজিস্টিক খরচও বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে এমআরটি-১ প্রকল্পের ব্যয় আরও বাড়তে পারে।

ডিএমটিসিএলের এক কর্মকর্তারা বলেন, "এরসঙ্গে ১৫ শতাংশ হারে ভ্যাট ও আয়কর যোগ হবে, যা সরকারি তহবিল থেকেই দিতে হবে।"

এমআরটি লাইন-১ প্রকল্পের অনুমোদিত ব্যয় ৫৩ হাজার ৯৭৭ কোটি টাকা। এরমধ্যে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা (জাইকা) থেকে ঋণ রয়েছে ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা। সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৫২৬ কোটি ৭৫ লাখ টাকা। প্রকল্পের অনুমোদিত বাস্তবায়ন মেয়াদ সেপ্টেম্বর ২০১৯ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।

ডিএমটিসিএল আরও জানায়, শুধু মুদ্রার দরপতন নয়, করোনাভাইরাস মহামারি, নকশা পরিবর্তন এবং ঠিকাদারদের উচ্চদরও ব্যয় বৃদ্ধির কারণ। ইতোমধ্যে টেন্ডার হওয়া ১২টি নির্মাণ প্যাকেজের মধ্যে ৮টির জন্য ঠিকাদারদের প্রস্তাব প্রাক্কলন ব্যয়ের চেয়ে ১০ হাজার কোটি টাকা বেশি হয়েছে।

প্রকল্প পরিচালক আবুল কাসেম ভূঁইয়া ব্যয় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে বলেন, "সব টেন্ডার সম্পন্ন হলে খরচ কিছুটা সমন্বয় হতে পারে। অবশিষ্ট ৪টি দরপত্র এখনো উন্মুক্ত হয়নি। এ প্রক্রিয়া শেষ হলে ব্যয় কমেও যেতে পারে। তবে বর্তমানে প্রতি কিলোমিটারের ব্যয় ১,৫৫৯ কোটি টাকা থেকে বেড়ে প্রায় ২,৩৯৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।"

তিনি আরও জানান, ভূমি অধিগ্রহণ—যা ব্যয় বৃদ্ধির অন্যতম প্রধান কারণ—এখনো পুরোপুরি শেষ হয়নি। এছাড়া একটি সিভিল ওয়ার্কস প্যাকেজ দর না পাওয়ায় পুনরায় টেন্ডার করতে হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, এখনই সংশোধিত প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হলে তা চূড়ান্ত ব্যয়কে প্রতিফলিত করবে না। পরবর্তীতে আবারও সংশোধনের প্রয়োজন হতে পারে, যা প্রশাসনিক ও আর্থিকভাবে অনাকাঙ্ক্ষিত।

সরকারি খাতের উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন সংক্রান্ত নির্দেশিকা (জুন ২০২২) অনুযায়ী, বারবার প্রকল্প সংশোধনকে নিরুৎসাহিত করা হয়েছে এবং সর্বোচ্চ দুইবারের বেশি  সংশোধন করা যাবে না বলে বিধি-নিষেধ দেওয়া হয়েছে।

পরিকল্পনা কমিশনকে জানানো হয়েছে, এ পর্যায়ে সংশোধিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (ডিপিপি) জমা দেওয়া ঠিক সিদ্ধান্ত হবে না, কারণ প্রকল্প ব্যয় এখনও পরিবর্তন হতে পারে।

তাই ডিএমটিসিএল জানিয়েছে, এখনই সংশোধনী প্রস্তাব জমা দেওয়া হবে না। বরং সব প্যাকেজের চুক্তিমূল্য চূড়ান্ত হওয়ার পর একটি পূর্ণাঙ্গ সংশোধিত ডিপিপি জমা দেওয়া হবে। 
 
Related Topics

টপ নিউজ

পাতাল রেল / এমআরটি লাইন-১ / ব্যয় বৃদ্ধি / প্রকল্প ব্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • ছবি: রয়টার্স
    কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স
  • ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
    ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
  • ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
    ৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

Related News

  • ৯,৭০০ কোটি টাকা কমিয়েও এমআরটি লাইন-১ ও ৫-এর ব্যয় ২ লাখ কোটি টাকার বেশি
  • উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেল নির্মাণের কাজ এগিয়ে চলছে
  • ঢাকা সাবওয়ে, ইস্ট-ওয়েস্ট এক্সপ্রেসওয়ের জন্য স্পেনের সহায়তা চায় সরকার

Most Read

1
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কানাডাকে ইইউ’র প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমাদের মধ্যপ্রাচ্য নীতিকে ইসরায়েলের ‘অনুগত’ হতে দেওয়া যাবে না: জেডি ভ্যান্স

5
ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক
বাংলাদেশ

ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

6
৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি
অর্থনীতি

৫.২ ট্রিলিয়ন ডলারের হালাল বাজারের বড় অংশ ধরতে চান ব্যবসায়ীরা, স্বতন্ত্র কর্তৃপক্ষ গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net