Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
ফ্যাসিবাদ যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দরকার: ডা. তাহের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 August, 2025, 10:35 pm
Last modified: 17 August, 2025, 10:41 pm

Related News

  • সারের ডিলার নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের
  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট অস্বীকার করছে সরকার: গোলাম পরওয়ার
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • ফ্যাসিবাদ ফিরলে এর দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

ফ্যাসিবাদ যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দরকার: ডা. তাহের

ডা. তাহের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করুন, গোলটেবিল বৈঠক করুন, তারপর দেখুন জনগণ কী চায়...।’
টিবিএস রিপোর্ট
17 August, 2025, 10:35 pm
Last modified: 17 August, 2025, 10:41 pm
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসুবক পেজ থেকে নেওয়া

ফ্যাসিবাদ যেন আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।  

তিনি বলেছেন, 'বিগত ৫৪ বছরে নেতৃবৃন্দের ব্যর্থতার কারণেই ফ্যাসিবাদীরা ক্ষমতায় এসেছিল। জনগণের আন্দোলনের কারণে ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালিয়েছে। আর যাতে ফ্যাসিবাদ ক্ষমতায় আসতে না পারে, সে কারণেই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। আইনসভার দুই কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে।'

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ রোববার (১৭ আগস্ট) বিকাল ৩টায় রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত 'জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয়' শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ কথা বলেন। 

পিআর পদ্ধতির বিষয়ে ডা. তাহের আরও বলেন, 'দেশের শতকরা ৭১ ভাগ লোক পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। জনগণ জুলাই ঘোষণা ও সনদের আইনি ভিত্তি চায় এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন দিতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে জুলাই সনদ ও ঘোষণাকে আইনি মর্যাদা দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে।'

তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, 'আপনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করুন, গোলটেবিল বৈঠক করুন, তারপর দেখুন জনগণ কী চায়। জুলাই সনদ ও ঘোষণা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমেই আইনি ভিত্তি প্রদান করা সম্ভব।'

এ সময় জনগণের দাবি আদায়ের জন্য ইসলামপন্থী ও গণতান্ত্রিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান জামায়াতে ইসলামীর এই নেতা। 

যারা দ্রুত নির্বাচন চাইছেন, তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান না বলেও অভিযোগ করেন ডা. তাহের। 

তিনি বলেন, 'জুলাই বিপ্লবের পরে জনগণ যাদের ক্ষমতায় বসিয়েছিল, তারাও আজ ফ্যাসিবাদের সঙ্গে আপস করছেন। দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করতে হলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে। যারা তড়িঘড়ি করে নির্বাচন চান, তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চান না।'

তিনি আরও বলেন, 'প্রধান উপদেষ্টা ক্ষমতায় এসে বলেছিলেন, আগে সংস্কার ও বিচার, তারপর নির্বাচন। আমরাও তাই বলছি। কিন্তু সংস্কার, বিচার না করেই এবং জুলাই ঘোষণা ও সনদ বাস্তবায়ন না করেই যারা নির্বাচন চান, তারা মূলত ফ্যাসিবাদ কায়েম করতে চান।'

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, 'জুলাই ঘোষণা অসম্পূর্ণ। রাজনৈতিক দল এবং জনগণের দাবি অনুযায়ী জুলাই ঘোষণাকে পূর্ণাঙ্গতা দান করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। জুলাই ঘোষণা ও সনদকে আইনি ভিত্তি দেওয়া না হলে পরবর্তীতে যে সরকার আসবে, তারা তা মানবে না। ইতোমধ্যেই একটি দলের নেতা বলেছেন, তারা ক্ষমতায় গেলে সবকিছু মুছে ফেলবেন।'

পিআর পদ্ধতির কথা উল্লেখ করে তিনি বলেন, 'দেশের বেশিরভাগ দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এ পদ্ধতি ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। যারা বলেন জনগণ পিআর বোঝে না, তারা সঠিক কথা বলছেন না। আমরা আইন সভার দুই কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। আমরা সব ইসলামী ও গণতান্ত্রিক দল নিয়েই একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।' 

তিনি বলেন, 'অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আগে মাঠ সমতল করতে হবে। তারপর নির্বাচন দিতে হবে। তা নাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না।'

ডা. তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মাদ শিশির মনির।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী / নির্বাচন / প্রধান উপদেষ্টা / পিআর পদ্ধতি / ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের / মিয়া গোলাম পরওয়ার / ফ্যাসিবাদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
    পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু
  • মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
    মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
  • জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
    ১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

Related News

  • সারের ডিলার নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের
  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • জুজুর ভয় দেখিয়ে গণভোটের রায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট অস্বীকার করছে সরকার: গোলাম পরওয়ার
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • ফ্যাসিবাদ ফিরলে এর দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

Most Read

1
বাঞ্জোনের ধান উৎপাদন এলাকায় কৃষকদের সঙ্গে মূল্যায়ন করা নতুন মিউট্যান্ট ধানের একটি জাতের পাশে দাঁড়িয়ে আছেন কৃষি প্রকৌশলী ও পিএইচডি গবেষক গ্লোরিয়া কাব্রে। ওই এলাকায় জাতটির হেক্টরপ্রতি সর্বোচ্চ ফলন হয়েছে ১১.৭৬ টন। ছবি: বি. সানোঁ/জোসেফ কিয়েরি বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক

পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

পূর্বাচল বাস ডিপো চালু হওয়ায় স্বস্তিতে মহাখালী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মাঝআকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণের পর রোগীর মৃত্যু

5
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’
বাংলাদেশ

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর; ইশরাক বললেন, ‘খবরটি ভুয়া’

6
জনপ্রশাসন মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১০ সচিবের দায়িত্বে রদবদল, কে কোথায়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net