Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
৮ মাস ধরে ওষুধ নেই যশোরের ২৮৩ কমিউনিটি ক্লিনিকে, বিপাকে দরিদ্র রোগীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 August, 2025, 12:10 pm
Last modified: 16 August, 2025, 12:29 pm

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
  • বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত, ঈদের পর যোগ দেবেন পোশাক ও জুতা ব্যবসায়ীরা

৮ মাস ধরে ওষুধ নেই যশোরের ২৮৩ কমিউনিটি ক্লিনিকে, বিপাকে দরিদ্র রোগীরা

টিবিএস রিপোর্ট
16 August, 2025, 12:10 pm
Last modified: 16 August, 2025, 12:29 pm

যশোরে গ্রামীণ পর্যায়ে ২৮৩টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। দরিদ্র রোগীরা যাতে বিনা খরচে চিকিৎসা পরামর্শ ও ওষুধ পেতে পারেন সেজন্য এসব ক্লিনিক স্থাপন করে সরকার। কিন্তু গত ৮ মাস ধরে এসব কমিউনিটি ক্লিনিকে নেই ওষুধের সরবরাহ। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন দরিদ্র রোগীরা। 

সম্প্রতি মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর ও ব্যথা নিয়ে বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে যান। কিন্তু সেখানকার কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) তাকে জানান, ক্লিনিকে কোনো ওষুধ নেই। তিনি তাকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।

ক্লিনিকের সামনে হতাশ কণ্ঠে মিজানুর রহমান বলেন, 'চার দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা। জ্বরের কারণে ভ্যান চালাতে পারছিলাম না। তাই এসেছিলাম কমিউনিটি ক্লিনিকে; কিন্তু কোনো ওষুধ দেয়নি। আমাদের মতো গরিব খেটে খাওয়া মানুষের চিকিৎসার ভরসাস্থল এটা। সরকার ওষুধ দিতে না পারলে এসব খুলে রেখেছে কেন?'

বাসুদেবপুর ক্লিনিক থেকে গতকাল রোববার অন্তত ২০ জন রোগীকে ওষুধ না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। 

শুধু বাসুদেবপুর নয়, যশোরের সব কমিউনিটি ক্লিনিকেই গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ওষুধ সংকট চলছে। সম্প্রতি এই সংকট তীব্র আকার ধারণ করেছে, যার ফলে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ও ভোগান্তিতে পড়ছে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠী।

নেবুগাতী এলাকার কমলা বিশ্বাস বলেন, 'বাড়িতে পানি উঠে হাত-পায়ে চুলকাচ্ছে। ক্লিনিকে ওষুধ নিতে আইছি; কিন্তু বলল ওষুধ নাই।' 

একইভাবে, বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের রফিকুল বিশ্বাস জানান, তিনি সম্প্রতি স্টোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বাড়িতে আছেন। কমিউনিটি ক্লিনিকে গেলে সেখানে কোনো ওষুধ দিচ্ছেনা। এতে করে তার মতো দরিদ্র রোগীরা চরম বিপাকে পড়েছেন।

জেলা সিভিল সার্জনের দপ্তর সূত্রে জানা গেছে, আগে তিন মাস পরপর ক্লিনিকে ওষুধ আসত। স্থানীয়দের চাহিদার ওপর ভিত্তি করে প্রতি ক্লিনিকে দুই-তিন কার্টন ওষুধ সরবরাহ করা হতো। এখন তিন থেকে চার মাস ধরে কোনো ক্লিনিকে ওষুধ সরবরাহ করা হচ্ছে না।

প্রয়োজনীয় ওষুধ বরাদ্দ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ক্লিনিকগুলোর দায়িত্বে থাকা সিএইচসিপিরাও। 

রোহিতার সিএইচসিপি দেবব্রত সরকার বলেন, '২৭ এপ্রিল আয়রন, জিংক, বাচ্চাদের শ্বাসকষ্ট, ডায়াবেটিস, প্রেশারের ওষুধসহ ২২ ধরনের ওষুধের একটি কার্টন পাইছি। চাহিদা বেশি হওয়ার কারণে তা দ্রুত শেষ হয়ে গেছে। আগে প্রয়োজন অনুযায়ী তিন কার্টন পেতাম। এখন ওষুধ দিতে পারি না। রোগীরা এসে জ্বর, আমাশয়, গ্যাস্ট্রিক, ব্যথা, সর্দি, কাশি, চুলকানি, দাদ, অ্যালার্জি, ক্যালসিয়ামের ওষুধ চায়। আগে দৈনিক ৪০ জন রোগী আসত। এখন ওষুধ না থাকার খবর জানতে পেরে রোগী আসে না।'

একই সমস্যার কথা জানান নেবুগাতী এলাকার সিএইচসিপি মিঠু বিশ্বাসও। তিনি বলেন, 'গত বছরের মাঝামাঝি ওষুধ পাইছি। এরপর আর আসেনি। পুরোনো ওষুধ দিয়ে কোনো রকমে চালাচ্ছি। ওষুধ না দিতে পারলে পরামর্শ দিয়ে বিদায় দিচ্ছি।'

নাম প্রকাশ না করে এক স্বাস্থ্যকর্মী বলেন, 'অনেক দিন ধরে ওষুধ নেই। রোগীরা এসে গালমন্দ করেন, বিষয়টি খারাপ লাগে। আমরা উপজেলার কর্মকর্তাদের জানিয়েছি। তারা বলেছেন, যা আছে সেটা দিয়েই চিকিৎসা দেন। না থাকলে পরামর্শ দেন।'

এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাইয়াজ আহমেদ ফয়সাল বলেন, 'কমিউনিটি ক্লিনিকগুলোতে বেশ কিছুদিন ধরে ওষুধের স্বল্পতা দেখা দিয়েছে। গত এপ্রিলে কিছু ওষুধ সরবরাহ দিতে পেরেছি। এরপর আর ওষুধ আসেনি। ওষুধ না পাওয়া পর্যন্ত কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।'

যোগাযোগ করা হলে জেলা সিভিল সার্জন মাসুদ রানা বলেন, 'আট মাস ধরে ওষুধের সংকট। আমরা প্রতি মাসেই চাহিদা পাঠাচ্ছি। তবে আসছে তিন ভাগের এক ভাগ। এতে প্রান্তিক পর্যায়ের দরিদ্র মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে, জনগণ খালি হাতে ফিরছে—এটা সত্যি। তবে আগামী মাস থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে ধারণা করছি।' 

Related Topics

টপ নিউজ

কমিউনিটি ক্লিনিক / ক্লিনিক / যশোর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
  • বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত, ঈদের পর যোগ দেবেন পোশাক ও জুতা ব্যবসায়ীরা

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net