Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জব্দ সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধের উদ্যোগ

বাংলাদেশ

দ্য টেলিগ্রাফ
12 August, 2025, 09:00 am
Last modified: 12 August, 2025, 09:05 am

Related News

  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট জব্দের নির্দেশ
  • টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ
  • গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • প্লট দুর্নীতি: দুই মামলায় হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর করে কারাদণ্ড

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জব্দ সম্পত্তি বিক্রি করে ঋণ পরিশোধের উদ্যোগ

সাইফুজ্জামানের নামে লন্ডন ও দক্ষিণ ইংল্যান্ডে প্রায় ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের ৩০০টিরও বেশি ফ্ল্যাট ও বাড়ি রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি অবৈধভাবে অর্থ পাচার করে এসব সম্পদ অর্জন করেছেন।
দ্য টেলিগ্রাফ
12 August, 2025, 09:00 am
Last modified: 12 August, 2025, 09:05 am
সাইফুজ্জামান চৌধুরী। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণাধীন ছয়টি আবাসন কোম্পানি প্রশাসকের নিয়ন্ত্রণে চলে গেছে। টিউলিপ সিদ্দিককে ঘিরে চলমান বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারির প্রেক্ষাপটে তদন্ত শুরুর পর যুক্তরাজ্যে সাবেক এই মন্ত্রীর সম্পদের বিষয়টি সামনে আসে।

সাইফুজ্জামানের নামে লন্ডন ও দক্ষিণ ইংল্যান্ডে প্রায় ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের ৩০০টিরও বেশি ফ্ল্যাট ও বাড়ি রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে বিপুল অর্থ পাচার করে এসব সম্পদ অর্জন করেছেন।

এই অভিযোগ যুক্ত হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে কেনা ফ্ল্যাট-বাসা নিয়ে চলমান তদন্তের সঙ্গে। শেখ হাসিনা যুক্তরাজ্যের এমপি এবং সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের খালা। এ বছরের শুরুতে বাংলাদেশে দুর্নীতির কেলেঙ্কারি নিয়ে চাপ বাড়ায় টিউলিপ যুক্তরাজ্যের ট্রেজারি মন্ত্রীর পদ ছাড়েন।

বাংলাদেশে এই সপ্তাহে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির একটি মামলা শুরু হয়েছে। তার বিরুদ্ধে অভিযো, তিনি তার খালার সরকার থেকে অবৈধভাবে একটি জমি পেয়েছিলেন। তবে টিউলিপ এ অভিযোগ অস্বীকার করেছেন।

এদিকে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) সাইফুজ্জামানের সম্পদ জব্দ করার পর তার ব্যবসায় ধস নামে। জব্দকৃত সম্পদের মধ্যে ছিল উত্তর লন্ডনের সেন্ট জনস উডে ১ কোটি ১০ লাখ পাউন্ডের বিলাসবহুল বাড়ি এবং সেন্ট্রাল লন্ডনের ফিটজরোভিয়ায় একটি ফ্ল্যাট কমপ্লেক্স।

ঢাকার বর্তমান সরকারের অনুরোধে এনসিএ এই পদক্ষেপ নেয়। তবে সাইফুজ্জামান অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি এবং তার বিদেশি সম্পত্তি কেনা হয়েছে বৈধ অর্থে।

এখন গ্রান্ট থর্নটন নামের প্রশাসক প্রতিষ্ঠান লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে ভাড়া দেওয়ার জন্য নির্মিত বেশিরভাগ অ্যাপার্টমেন্ট ভবনসহ তার বিপুল সম্পদ বিক্রির দায়িত্ব নিয়েছে।

বিক্রির অর্থ দিয়ে ঋণ শোধ করা হবে। ঋণদাতাদের মধ্যে রয়েছে সিঙ্গাপুরভিত্তিক ডিবিএস ব্যাংক ও ব্রিটিশ অ্যারাব কমার্শিয়াল ব্যাংক।

ব্রিটেনের কোম্পানিজ হাউসে জমা দেওয়া নথি থেকে আরও জানা গেছে, বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকও সাইফুজ্জামান চৌধুরীর কাছ থেকে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার আদায়ের চেষ্টা করছে।

ঘটনাটি বাংলাদেশের জটিল দুর্নীতি কেলেঙ্কারির প্রেক্ষাপটে ঘটছে। কর্মকর্তারা উদ্বিগ্ন, শেখ হাসিনার সরকারের সদস্যরা যুক্তরাজ্যে বিপুল অঙ্কের সম্পত্তি গড়ে তুলেছেন।

সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী আগে বলেছিলেন, শেখ হাসিনা তাকে 'ছেলের মতো' দেখতেন।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত করছে। এর মধ্যে টিউলিপ সিদ্দিকও আছেন।

টিউলিপ অভিযোগ অস্বীকার করে একে 'সম্পূর্ণ অযৌক্তিক' বলেছেন। দ্য গার্ডিয়ানকে তিনি জানান, তিনি বাংলাদেশের বিচার প্রক্রিয়ায় উপস্থিত হওয়ার কোনো পরিকল্পনা করছেন না।

তিনি বলেন, 'আমি এখনও জানি না, আমার বিরুদ্ধে অভিযোগটা কী। মনে হচ্ছে আমি এক ধরনের কাফকার দুঃস্বপ্নে আটকা পড়েছি—যেখানে আমাকে বিচারের মুখোমুখি করা হয়েছে, অথচ আমি সত্যিই জানি না অভিযোগ কী এবং বিচারটি আসলে কী নিয়ে।'

গত সপ্তাহে বাংলাদেশের দুই আদালত যে ২৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে, টিউলিপ সিদ্দিক তাদের একজন। এ তালিকায় রয়েছেন তার খালা শেখ হাসিনাও, যিনি বর্তমানে ভারতে নির্বাসিত অবস্থায় আছেন।

Related Topics

টপ নিউজ

সাইফুজ্জামান চৌধুরী / ঋণ পরিশোধ / জব্দের নির্দেশ / টিউলিপ সিদ্দিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট জব্দের নির্দেশ
  • টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ
  • গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • প্লট দুর্নীতি: দুই মামলায় হাসিনার ১০, টিউলিপের ৪, রাদওয়ান ও আজমিনার ৭ বছর করে কারাদণ্ড

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net