Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
10 August, 2025, 07:45 pm
Last modified: 10 August, 2025, 08:45 pm

Related News

  • যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাসের সিদ্ধান্ত আত্মঘাতী, জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: গোলাম পরওয়ার
  • জুলাই সনদ উপেক্ষা করলে তা হবে জনমতের বিরোধী: গোলাম পরওয়ার
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের

সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের

নায়েবে আমির মোহাম্মদ তাহের বলেন, “সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করবো। এটার কারণ হচ্ছে ৫৪ বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায়নি”
টিবিএস ডেস্ক
10 August, 2025, 07:45 pm
Last modified: 10 August, 2025, 08:45 pm
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: ফোকাস বাংলা

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। খবর বিবিসি বাংলা'র।

রোববার (১০ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, "সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করবো। এটার কারণ হচ্ছে ৫৪ বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায়নি"।

পিআর পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা। যে পদ্ধতিতে প্রতিটি দলের সারা দেশে পাওয়া মোট ভোটের অনুপাতে আসন বণ্টন হবে।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা প্রকাশ করে মি. তাহের বলেন, "জামায়াত ইসলামী সব সময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেই তারিখের ব্যাপারে জামায়াতে মৌলিক কোন আপত্তি নেই। কারণ আমরা আগে থেকেই বলেছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে"।

বিগত তিনটা নির্বাচনের উদাহরণ টেনে জামায়াতের এই নেতা বলেন, "অতীতে তিনটি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কাটা কাটেনি। সে জন্য সরকারকে অনেকগুলো উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছি আমরা"।

এই নির্বাচনের আগে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিও জানান মি. তাহের।

তিনি বলেন, "আমরা সিইসিকে বলেছি নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন আমার দিক থেকে সাধ্যমত সিরিয়াস থাকবো। আমরা প্রধান নির্বাচন কমিশনারের ওপর আস্থা রাখতে চাই"।

তাহের বলেন, "বাংলাদেশের মানুষ আর কোন আনফেয়ার ইলেকশন দেখতে চায় না। এরকম কোন কিছু হলে এদেশের মানুষ আবারও রাস্তায় নামবে। কোন দখলীয় নির্বাচন এদেশের মানুষ আর গ্রহণ করবে না"।

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / জামায়াতের নায়েবে আমির / ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের / পিআর / সংসদীয় আসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাসের সিদ্ধান্ত আত্মঘাতী, জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: গোলাম পরওয়ার
  • জুলাই সনদ উপেক্ষা করলে তা হবে জনমতের বিরোধী: গোলাম পরওয়ার
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের
  • সংবিধান সংস্কার পরিষদ ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি বিরোধী দলের

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net