Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলছে আগামীকাল সকালে

বাংলাদেশ

উসিথোয়াই মারমা, বান্দরবান
04 August, 2025, 06:20 pm
Last modified: 04 August, 2025, 06:27 pm

Related News

  • কাপ্তাই হ্রদে আশঙ্কাজনকভাবে বেড়েছে পানি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের
  • পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • টানা বৃষ্টিতে পানি বেড়েছে কাপ্তাই হ্রদে, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট চালু
  • কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলছে আগামীকাল সকালে

বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাষিত হচ্ছে কর্ণফুলী অববাহিকা দিয়ে বঙ্গোপসাগরে।
উসিথোয়াই মারমা, বান্দরবান
04 August, 2025, 06:20 pm
Last modified: 04 August, 2025, 06:27 pm

ফাইল ছবি: টিবিএস

বর্ষায় রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ এখন পানিতে টইটম্বুর। বর্তমানে কাপ্তাই লেকে ১০৭ দশমিক ৮৪ ফুট পানি রয়েছে। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট। পানি বেড়ে যাওয়ায় আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। এতে করে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে কর্ণফুলী নদীতে।

বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাষিত হচ্ছে কর্ণফুলী অববাহিকা দিয়ে বঙ্গোপসাগরে।

আজ সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান জানান, 'কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আজ সোমবার বিকেলে স্পিলওয়েগুলো খুলে দেওয়ার কথা থাকলেও—আমরা সিদ্ধান্তে পরিবর্তন এনেছি। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় সবকটি স্পিলওয়ে খুলে দেয়া হবে।'

এর আগে রোববার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র থেকে জানানো হয়, হ্রদের পানির বর্তমান উচ্চতা বিপৎসীমার কাছাকাছি। হ্রদের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য সোমবার বিকেল ৩টায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হবে। এতে করে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাষিত হবে।

বর্তমানে হ্রদের পানির স্রোত ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির স্তর অপ্রত্যাশিতভাবে বাড়লে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে বলেও জানায় কর্তৃপক্ষ। 

Related Topics

টপ নিউজ

কাপ্তাই লেক / কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র / স্পিলওয়ে / বাঁধ / জলকপাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • কোলাজ: টিবিএস
    ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার
  • ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  
  • জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
    প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

Related News

  • কাপ্তাই হ্রদে আশঙ্কাজনকভাবে বেড়েছে পানি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
  • কাপ্তাই লেকের অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের
  • পানির উচ্চতা বৃদ্ধি, শনিবার খোলা হবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • টানা বৃষ্টিতে পানি বেড়েছে কাপ্তাই হ্রদে, কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ৫ ইউনিট চালু
  • কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

3
কোলাজ: টিবিএস
অর্থনীতি

ন্যাশনাল ব্যাংককে ৭,০০০ কোটি টাকা দিল সোনালী ব্যাংক, তিন দিনে আমানত তোলার আবেদন সাড়ে ৭ হাজার

4
ভারতের পাঠানো ট্রেনে কোচ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

5
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

পণ্য খালাসে জালিয়াতি ঠেকাতে ই-চালানে নতুন ব্যবস্থা চালু করল চট্টগ্রাম বন্দর  

6
জুবায়ের আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রবাসী কল্যাণমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, সিলেটে পাথর ব্যবসায়ী আটক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net