Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
সংবিধান সংশোধনে উচ্চকক্ষের ভূমিকা চায় না বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 August, 2025, 08:45 am
Last modified: 01 August, 2025, 08:49 am

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

সংবিধান সংশোধনে উচ্চকক্ষের ভূমিকা চায় না বিএনপি

বৃহস্পতিবার ঐক্যমত কমিশনের দ্বিতীয় ধাপের শেষ দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
টিবিএস রিপোর্ট
01 August, 2025, 08:45 am
Last modified: 01 August, 2025, 08:49 am
সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি: সংগৃহীত

সংবিধান সংশোধনের সিদ্ধান্ত সরাসরি নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ নিম্নকক্ষেই হওয়া উচিত, উচ্চকক্ষে নয়—এমনটাই মত বিএনপির। দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, "নিম্নকক্ষে পাস হওয়া বিষয় উচ্চকক্ষে গেলেও সংবিধান সংশোধন যাবে না। কিছু ব্যক্তি চায় সংবিধান সংশোধনী কঠিন করতে, তারা পিআর পদ্ধতির মাধ্যমে অনির্বাচিত জায়গায় নিয়ে বিষয়টি আরও জটিল করতে চায়।"

বৃহস্পতিবার ঐক্যমত কমিশনের দ্বিতীয় ধাপের শেষ দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, উচ্চকক্ষের প্রস্তাব বিএনপির পক্ষ থেকেই এসেছে এবং এটি তাদের ঘোষিত ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত। তিনি বলেন, "জাতির বিশিষ্টজনদের নিয়ে একটি সমৃদ্ধ উচ্চকক্ষ প্রয়োজন।"

তিনি আরও জানান, কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক, ন্যায়পালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইনে সংশোধন এনে শক্তিশালী প্রক্রিয়া গঠনে বিএনপি একমত হয়েছে। এসব নিয়োগে 'নোট অব ডিসেন্ট' যুক্ত করার প্রস্তাবও ছিল বিএনপির।

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, "পিএসসির দুর্নীতির মূল জায়গা ছিল ৫৬ শতাংশ কোটা ব্যবস্থা। ভাইভায় নম্বর বেশি থাকায় সেখানেও দুর্নীতির সুযোগ তৈরি হয়।" এ সময় তিনি চাকরির ক্ষেত্রে বয়সসীমা না রাখার পরামর্শ দেন।

জাতীয় সনদের খসড়া সম্পর্কে তিনি বলেন, "কিছু শব্দে সংশোধনী আনা হয়েছে। আমরা প্রস্তাব দিয়েছি 'জুলাই ঘোষণাপত্র'-কে স্বীকৃতি দিয়ে চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার।"

তিনি জানান, জাতীয় সনদে প্রধান উপদেষ্টাসহ সব রাজনৈতিক দলের স্বাক্ষরের মাধ্যমে এক ধরনের সর্বজনীন এবং প্রায় 'সার্বভৌম' বৈধতা নিশ্চিত করা হবে।

Related Topics

টপ নিউজ

সালাউদ্দিন আহমেদ / বিএনপি / উচ্চ কক্ষ / সংবিধান সংশোধন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • প্রতিশোধ নয়, দেশ গড়ায় মনোযোগ দিতে হবে: তারেক রহমান
  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • মূর্খ লোকজনকে প্রশাসনে বসিয়েছে, আশা করব বিএনপি এদের যথাযথ ট্রেনিং দেবে: আসিফ মাহমুদ
  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net